ILMIA AAFAQ Library-آفاق

ILMIA AAFAQ Library-آفاق

Share

মাশাল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পছন্দের বই না পেয়ে হতাশ?
এখন আর না �
আমাদের কাছে পাবেন—
� বাংলা
� ইংরেজি
� ইসলামিক
সব বই সহজে ও নিশ্চিন্তে।

13/05/2026

গতকাল Ettihad Publication থেকে প্রকাশিত মুসলিম উম্মাহর ইতিহাস - মাওলানা ইসমাইল রেহান বইটি পড়া শুরু করার পর থেকে আমার আফসোস হতে লাগলো যে ইতিহাস প্রেমী হিসেবে এতো দারুন একটা বই আমি আগে কেনো সংগ্রহ করলাম না,কিংবা পড়া শুরু করলাম না।

ইতিহাস যেহেতু বেশ জটিল একটা বিষয় তাই ইতিহাসের সোর্সগুলো খুবই গুরুত্বের দাবি রাখে।আর ইসলামের ইতিহাসের ক্ষেত্রে সোর্সগুলো কুরআন এবং হাদিস নির্দেশিত পন্থায় মানোত্তীর্ণ হতে হয়।প্রচলিত ইতিহাস গ্রন্থগুলোতে যেটার লঙ্ঘন দেখা যায়।কুরআন এবং হাদিসের দেওয়া নির্দেশনার আলোকে ক্রসচেক না করেই এমন কিছু বিতর্কিত বিষয়গুলিকে এমনভাবে আমাদের সামনে ইতিহাস হিসেবে উপস্থাপন করা হয়,যেগুলো আসলে অনেক দিক থেকেই বিভ্রান্তিকর।এসব ইতিহাস মেইনস্ট্রিমে আসার প্রায় পুরো কৃতিত্বই অবশ্য পাশ্চাত্য একাডেমিশিয়ান আর প্রাচ্যবিদদের।

আবার মুলসীমদের ইতিহাসের জটিল সময়টাতে পূর্ববর্তী ইতিহাস রচনার ক্ষেত্রে অনেকসময়ই তাড়াহুড়ো এবং সংকটকালীন সময়ের বাস্তবতায় অনেক তথ্যই সে সময়কার ইতিহাসবিদরা ক্রস চেক করতে পারেন নি।তাদের কাছে আসা সোর্সগুলো শুধুই বিবৃত করে গেছেন।

অন্যদিকে বিতর্কিত ইতিহাসের ক্ষেত্রে দুর্বল বর্ণনাকে অনেকসময় প্রাধান্য দিয়ে কম পপুলার কিন্তু স্ট্রং বর্ণনাকে পাস কাটিয়ে যাওয়া হয়।

এসব দুর্বলতা থেকে উক্ত বইটি মুক্ত।কারণ লেখক এখানে অনেক অনেক তথ্যের ভিড়ে, কুরআন-হাদীস এবং বাস্তবতার নিরিখে সোর্সগুলোকে বিশ্লেষণ করেছেন এবং সেগুলো থেকে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সঠিক ইতিহাস বিবৃত করেছেন।যার ফলে মুসলিম উম্মাহর ইতিহাসের অনেক বিতর্কিত সময় এবং ঘটনা সম্পর্কে আমরা সত্যিকারের ধারণা এই বই থেকে পাই।

বইটার বর্ণনাভঙ্গি এবং অনুবাদ,দুইটাই দারুন।আমি এখনো বইটা পড়ছি।দারুন দারুন তথ্য এবং নতুন ইতিহাসের সাথে আরো বেশি পরিচিত হতে মুখিয়ে আছি বলা চলে।

13/05/2026

সবর না করলে ঝগড়া বাধবে

মানুষের সঙ্গে একত্রে বসবাস করলে তাদের থেকে কিছু দুঃখ-কষ্ট আসা স্বাভাবিক। একসঙ্গে চলা আর কষ্ট পাওয়া একটির জন্য অপরটি আবশ্যক। একটি থেকে অপরটিকে কিছুতেই পৃথক করা যাবে না। সুতরাং যখন লোকসমাজে বসবাস করতে হচ্ছে, তখন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে, অপরের পক্ষ থেকে আমি কষ্ট পাব। তার ওপর আমাকে ধৈর্যধারণ করতে হবে। যদি ধৈর্যধারণ না করি, তাহলে ঝগড়া ও ফিতনা-ফ্যাসাদ সৃষ্টি হবে, যা দীনকে সমূলে বিনাশ করে দেয়।

সুতরাং যার সঙ্গে যে ধরনের সম্পর্কই হোক–চাই তা আত্মীয়তার সম্পর্ক কিংবা বন্ধুত্বের, চাই বৈবাহিক সম্পর্ক কিংবা অন্য কোনো সম্পর্ক–এ কথা অবশ্যই স্মরণ রাখব যে, তার কারণে আমার কষ্ট হবে, তখন আমাকে ধৈর্যধারণ করতে হবে। এগুলোকে স্থায়ী মনোমালিন্য ও ঝগড়ার উপকরণ বানাব না। একসঙ্গে থাকার কারণে অল্প-স্বল্প তিক্ততা দেখা দিতে পারে; তাকে স্থায়ী কলহের রূপ দেওয়া কিছুতেই ঠিক হবে না।
....................................................

পারিবারিক কলহ ও প্রতিকার
লেখক : আল্লামা মুফতি তাকি উসমানি
পৃষ্ঠা সংখ্যা : ৮৮
বাঁধাই : হার্ডকভার

13/05/2026

সংশোধিত প্রচ্ছদে জনপ্রিয় ‘ঘুরে দাঁড়াও’ বইটি আবারও চলে এসেছে!

পাঠকদের দীর্ঘদিনের অনুরোধ আর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওয়াফি পাবলিকেশনের জনপ্রিয় বই ‘ঘুরে দাঁড়াও’ এখন পাওয়া যাচ্ছে সম্পূর্ণ নতুন ও মার্জিত প্রচ্ছদে।

আগে বইটির প্রচ্ছদে একটি বিশেষ সংকেত ব্যবহার করা হয়েছিল, যা বুকশেলফে বা ঘরে রাখতে অনেকেই কিছুটা অস্বস্তিবোধ করতেন। আপনাদের সেই ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা প্রচ্ছদটি সংশোধন করেছি। এখন আর কোনো অস্বস্তি নেই, সগৌরবে বইটি সংগ্রহে রাখতে পারেন।

ওয়ায়েল ইব্রাহিম-এর এই বইটি কেবল গৎবাঁধা কিছু উপদেশের সংকলন নয়, বরং পর্ন-আসক্তি থেকে মুক্তি লাভের একটি কার্যকর ‘সিস্টেম’। লেখক একজন অভিজ্ঞ লাইফ কোচ হিসেবে এই বইতে দেখিয়েছেন কীভাবে কেবল ইচ্ছাশক্তি নয়, বরং একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আসক্তিকে চিরতরে বিদায় জানানো যায়।

বইটির প্রতিটি অধ্যায় আপনার জন্য একেকটি প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, যা আপনাকে ধাপে ধাপে একজন সফল ও আত্মপ্রত্যয়ী মানুষ হতে সাহায্য করবে।

আপনার জীবনের কঠিন সময়গুলোকে পেছনে ফেলে নতুন করে শুরু করার এই জাদুকরী গাইডটি আজই সংগ্রহ করুন।
অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

Photos from ‎ILMIA AAFAQ Library-آفاق‎'s post 05/05/2026

পাইকারি খুচরা অর্ডার করতে যোগাযোগ করুন
WhatsApp 01604239368
message

05/05/2026
01/05/2026

পরিবারে সমস্যা?
আগে নিজেকে সামলান।
রাগ করে চেঁচামেচি করলে
সমস্যা কমে না—বরং আরও বাড়ে।
আবেগ দিয়ে বিচার করলে
সিদ্ধান্তও হয় ভুল।

একটু থামুন…
শান্ত হোন…
ভাবুন—সমস্যাটা আসলে কোথায়?
কমনসেন্স বলে,
আগে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন।
কারণ আমরা যা দেখি—
সমস্যার আসল কারণ অনেক সময় তার চেয়েও গভীরে লুকিয়ে থাকে।

শান্ত মনই সঠিক সমাধানের পথ দেখায়।
আপনি কি রাগ দিয়ে নয়, বুঝে পরিস্থিতি সামলান?

01/05/2026

অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন

Send a message to learn more

14/04/2026

আমরা এক অদ্ভুত সময়ের বাসিন্দা—
পুরোনো পৃথিবী বিদায় নিচ্ছে, নতুন ভবিষ্যৎ অনিশ্চয়তায় জন্ম নিচ্ছে।

পরিবর্তনের এই ঢেউয়ে আমাদের কওম ও যমীনের অস্তিত্ব প্রশ্নের মুখে।

আমরা কি হারিয়ে যাব, নাকি নিজেদের পথ নিজেরাই গড়ে তুলব?

ইতিহাস দুয়ারে—আমরা কি প্রস্তুত?

আমাদের কাছে ও পাবেন এই মুসলিম বঙ্গ বইটি ইনশা

13/04/2026

রাসুলের প্রতি ভালোবাসা

মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই সন্তুষ্টি অর্জনের অন্যতম বড় মাধ্যম হচ্ছে প্রিয় হাবিব মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবেই বলে দিয়েছেন।

এ গ্রন্থে পাঠক এমন কিছু ঘটনা ও আত্মত্যাগের নিদর্শন দেখতে পাবেন, যা রাসুলপ্রেমের সুবাসে সুরভিত। যে ঘটনা ও কথামালা আমাদের হৃদয়ে সামান্য হলেও রাসুলের প্রতি ভালোবাসা জাগানোর কাজে আসবে ইনশাআল্লাহ। তাই নিজের হৃদয়কে ঈমান ও নবিপ্রেমের রঙে সাজাতে আসুন ডুব দিই ‘রাসুলের ﷺ প্রতি ভালোবাসা’য়।

12/04/2026

এমন কোনো বইয়ের কথা কি শুনেছেন, যে বই সরাসরি পাঠকের সাথে কথা বলে?

নিমরাহ আহমেদের লেখা তুমুল জনপ্রিয় উপন্যাস ‘মুসহাফ’ কোনো সাধারণ গল্পের বই নয়! এটি এক অদ্ভুত রহস্য, রোমাঞ্চ আর ঈমান জাগানিয়া গল্পের নিখুঁত এক সংমিশ্রণ। জীবনের প্রতিটি বাঁকে আটকে যাওয়া মেহমিল নামের এক মেয়ের পথচলা আর একটি ‘বিশেষ বইয়ের’ সাথে তার অদ্ভুত সম্পর্কের গল্প আপনার চিন্তার জগতকে পুরোপুরি পালটে দেবে।

বইয়ের প্রতিটি পাতা আপনাকে বাধ্য করবে সামনের পৃষ্ঠায় কী আছে তা জানার জন্য! টানটান উত্তেজনা আর সাসপেন্সে ভরপুর এই মাস্টারপিসটি আপনার বুকশেলফে না থাকলে আপনার পাঠকদের জার্নিটাই যেন অসম্পূর্ণ।

#মুসহাফ

Want your business to be the top-listed Government Service in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Gafargaon/Toke Highway
Mymensingh
2230