AC Land Office Narsingdi Sadar

AC Land Office Narsingdi Sadar

Share

জনসেবায় প্রশাসন

28/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। সকলকে ঈদ-উল-আযহা ২০২৬ এর শুভেচ্ছা।

ঈদ মোবারক!

Photos from AC Land Office Narsingdi Sadar's post 19/05/2026

'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

​আজ ১৯ মে ২০২৬ তারিখ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন, এমপি মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মাহমুদা বেগম মহোদয়, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকার মহোদয়সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আগামী ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত চলমান এই মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে নাগরিকদের সরাসরি ই-নামজারি, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

18/05/2026
Photos from AC Land Office Narsingdi Sadar's post 18/05/2026

আজ ১৮ মে ২০২৬ তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকায় মাছের পাইকারী আড়ৎ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় চিংড়ি মাছে অবৈধভাবে জেলী প্রবেশের দায়ে একজন পাইকারী ব্যবসায়ীকে মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(১) ধারা অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এসময় প্রসিকিউশন দিয়ে সদর উপজেলা মৎস অফিসার সহযোগিতা করেন।

উল্লেখ্য যে, গত ১৩ মে ২০২৬ তারিখ সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মোবাইল কোর্টে সদর উপজেলার বড়বাজার এলাকায় একই আইনে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিলো। তিনি সেদিন আজকের এই জরিমানাকৃত পাইকারী ব্যবসায়ীর কাছ থেকেই মাছ নিয়েছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীর হতে প্রাপ্ত সেদিনের তথ্যের ভিত্তিতে আজকের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

17/05/2026

সরকার নির্ধারিত স্বল্প ফি (সার্ভিস চার্জ)-এর বিনিময়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) জনগণের দোরগোড়ায় মিউটেশন ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা সহজেই পৌঁছে দিচ্ছে। বিস্তারিত জানতে আগামী ১৯ থেকে ২১ মে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলা ২০২৬-এ অংশ নিন।
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

17/05/2026

আপনার মুঠোফোনে ভূমি অ্যাপ ব্যবহার করুন। অটোমেটেড ভূমিসেবা গ্রহণ করুন। বিস্তারিত জানতে আগামী ১৯ থেকে ২১ মে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলা ২০২৬-এ অংশ নিন।
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

16/05/2026

আগামী ১৯ - ২১ মে ২০২৬ তারিখ নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমিসেবা মেলা ২০২৬। উক্ত মেলায় আপনারা সকলে আমন্ত্রিত।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ

Want your business to be the top-listed Government Service in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

AC Land Office Narsingdi Sadar
Narsingdi
1600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00