Islamic Society of RUET

Islamic Society of RUET

Share

A non-political, non-profit community dedicated to fostering religious education among RUETIANS.

12/06/2026

অনুকরণ মানুষের স্বভাবের অংশ। তবে একজন মুমিনের জন্য জরুরি—সে কাকে অনুসরণ করছে এবং কোন আদর্শকে ধারণ করছে।

অন্ধ অনুকরণ ধীরে ধীরে আমাদের বিশ্বাস ও মূল্যবোধকে দুর্বল করে দিতে পারে। তাই সত্যকে চিনে ঈমান ও আদর্শকে রক্ষা করাই একজন মুসলিমের দায়িত্ব।

এই সচেতনতার পথেই—
চলুক আমাদের অন্তরের এই নিরব সংগ্রাম।





ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত "সাপ্তাহিক আল-কোরআনের দারস"-এর এই সপ্তাহের আয়োজন,

📚 বিষয়ঃ "কাফিরদের অনুকরণ ও অনুসরণ"

🎙️ আলোচক: শায়েখ মোঃ আমিনুল ইসলাম আমিন
ইমাম ও খতিব, হেতেম খাঁ আহলে হাদিস জামে মসজিদ

ইনশাআল্লাহ, আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

সময়ঃ বাদ আসর (জুম্মাবার), ১২ জুন, ২০২৬
স্থানঃ রুয়েট কেন্দ্রীয় মসজিদ

সকল ভাই আমন্ত্রিত।


27/05/2026

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
তাক্বব্বালাল্লাহু মিন্না ও মিনকুম।

قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِين
বলুন, আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।
(আন'আম-১৬২)

ঈদুল আযহায় ইবরাহীম আলাইহিস সালাম সহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম এর সিরাহ থেকে শিক্ষা নিয়ে আল্লাহর হুকুমে আমরা দ্বীনের জন্য সানন্দে সর্বাত্মক ত্যাগ স্বীকারের মানসিকতা গড়ে তুলতে সচেষ্ট হব, ইনশাআল্লাহ।

25/05/2026

🕋 দুই বছরের গুনাহ মাফের এক মহা সুযোগ: আরাফাহর দিনের রোজা 🕋
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জিলহজ মাসের প্রথম ১০টি দিনই অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ, তবে এর মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো ৯ই জিলহজ—আরাফাহর দিন। এটি এমন এক মহিমান্বিত দিন, যেদিন আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদের কাছে বান্দাদের নিয়ে গর্ব করেন এবং অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন।
📜 ১. জাহান্নাম থেকে মুক্তি ও আল্লাহর গর্ব (হাদিসের আলো):
আরাফাহর দিনের মাহাত্ম্য সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
"আরাফাহর দিনের চেয়ে অন্য কোনো দিন এমন নেই, যেদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে সবচেয়ে বেশি মুক্তি দেন। আর তিনি (বান্দাদের) খুব কাছাকাছি হন এবং ফেরেশতাদের কাছে তাদের নিয়ে গর্ব করে বলেন— এরা কী চায়?" — সহীহ মুসলিম, হাদিস নম্বর: ১৩৪৮
📜 ২. দুই বছরের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ:
এই বিশেষ দিনে যারা হজে যাননি, তাদের জন্য রয়েছে একটি চমৎকার সুন্নাত আমল—রোজা রাখা। এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"আমি আল্লাহর কাছে আশা করি যে, এটি তার পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা (ক্ষতিপূরণ) হবে।" — সহীহ মুসলিম, হাদিস নম্বর: ১১৬২
🤲 ৩. দোয়া কবুলের সেরা দিন:
রোজার পাশাপাশি এই পবিত্র দিনে বেশি বেশি ইস্তিগফার ও জিকির করা উচিত, কারণ এটি বছরের শ্রেষ্ঠ দোয়ার দিন। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন:
"শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাহর দিনের দোয়া।" — সুনান আত-তিরমিজি, হাদিস নম্বর: ৩৫৮৫ (হাসান)

23/05/2026

Arafah!
May ALLAH grant all RUETian a chance to be a part of this blessed gathering, someday.

20/05/2026

আমরা ইসলামিক সোসাইটি অফ রুয়েটের পক্ষ থেকে আমাদের বোন রামিসাকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তবে আমরা বর্তমানে বিদ্যমান অক্ষম ও অথর্ব কুফরি-ত্বগুতি ব্যবস্থার কাছে কোনো রূপ বিচার কামনা করছি না। আল্লাহ বলেন,

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ ءَامَنُواْ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓاْ إِلَى ٱلطَّـٰغُوتِ وَقَدْ أُمِرُوٓاْ أَن يَكْفُرُواْ بِهِۦ وَيُرِيدُ ٱلشَّيْطَـٰنُ أَن يُضِلَّهُمْ ضَلَـٰلًۢا بَعِيدًا

“আপনি কি তাদেরকে দেখেননি, যারা দাবি করে যে, আপনার প্রতি যা নাযিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাযিল হয়েছে, তাতে তারা ঈমান এনেছে; অথচ তারা তাগূতের কাছে বিচারপ্রার্থী হতে চায়, যদিও সেটাকে প্রত্যাখ্যান (সেটার প্রতি কুফর) করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়।”
(সূরা নিসা: ৬০)

‘সকল ক্ষেত্রে সকল প্রকার কুফরি-ত্বগুতি ব্যবস্থার মূলোৎপাটন এবং তদস্থলে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য শাশ্বত দ্বীন - ইসলাম কে প্রতিষ্ঠাই প্রকৃত ও টেকসই ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সর্বস্তরের মানুষ ও সমগ্র সৃষ্টিজগতের যথাযথ অধিকার নিশ্চিত করার পূর্বশর্ত’—এটা কোনো রকম সন্দেহ-সংশয় ছাড়া আন্তরিকভাবে বিশ্বাস করা ব্যতীত কেউ মুসলিম হতে পারে না।

আল্লাহ বলেন,

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْاْ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيْتَ ٱلْمُنَـٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا

“আর যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা আসো, আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে’, তখন মুনাফিকদেরকে দেখবে, তারা তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে।”
(সূরা নিসা: ৬১)

আসুন, আমরা সব মুনাফেকি ঝেড়ে ফেলে সকল বাতিল তন্ত্র-মন্ত্র ছেড়ে একমাত্র আল্লাহ ও তাঁর রাসূলের প্রদর্শিত পথ অনুসরণ করি এবং এর মাধ্যমে সকল অত্যাচারিতকে তাদের অধিকার প্রদান ও অত্যাচারীর যথাযথ শাস্তি নিশ্চিত করতে সচেষ্ট হই।

13/05/2026

নবীনরা এসেছে আমাদের প্রাণের ক্যাম্পাসে।
নতুন শহর, নতুন পরিবেশ, নতুন মানুষ—সবকিছু মিলিয়ে তাদের জীবনের একদম নতুন অধ্যায়ের শুরু। এদের অনেকেই প্রথমবারের মতো পরিবার ছেড়ে এসেছে। পরিচিত অভ্যস্ত পরিবেশ থেকে দূরে এসে তারা স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তি, সংকোচ কিংবা মানসিক চাপ অনুভব করতে পারে। এই সময়ে একজন সিনিয়রের হাসিমুখ, আন্তরিকতা, স্নেহ ও সহানুভূতি তাদের জন্য অনেক বড় আস্থার জায়গা হতে পারে।

দুঃখজনকভাবে, কখনও কখনও “সেকশন কল” কিংবা “ইন্টারঅ্যাকশন” এর নামে কিছু নবীনকে অপ্রয়োজনীয় চাপের মধ্যে ফেলা হয়। এমনকি বিগত বছরগুলোতে এমন ঘটনাও ঘটেছে, যেখানে কিছু শিক্ষার্থী নামাজ আদায় থেকেও বিরত থাকতে বাধ্য হয়েছে। একজন মুসলিমের জন্য এটি কেবল অনাকাঙ্ক্ষিত নয়, বরং অত্যন্ত গর্হিত একটি বিষয়। কোনো সংস্কৃতি, কোনো সিনিয়রিটি, কোনো প্রথাই একজন মানুষের মৌলিক ইবাদত ও মর্যাদার উপরে হতে পারে না।

একইসাথে এটাও সত্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু শৃঙ্খলা, সামাজিক রীতি ও আচরণবোধ রয়েছে—যা নতুনরা প্রথমদিকে নাও জানতে পারে। তাই তাদের ভুলত্রুটি হলে সেটা সংশোধনের দায়িত্বও আমাদের, অপমান করার নয়। একজন নবীনকে সুন্দরভাবে বুঝিয়ে বলা, ধৈর্য নিয়ে গাইড করা এবং ভালোবাসা দিয়ে শেখানোই একজন উত্তম সিনিয়রের পরিচয়।

আর নবীন ভাইদের প্রতিও আমাদের কিছু কথা—

RUET কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়; এটি একটি সম্মানিত পরিবার। এখানে চলাফেরা, কথাবার্তা, অনলাইন কার্যক্রম—সবকিছুতেই শালীনতা, সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থীর পরিচয় কেবল তার একাডেমিক অর্জনে নয়, বরং তার আচার-আচরণ, ভাষা ও ব্যক্তিত্বেও প্রকাশ পায়।

তাই সবার সাথে ভদ্রতা ও সম্মানের সাথে কথা বলা, সীমারেখা ও ব্যক্তিগত মর্যাদার প্রতি সচেতন থাকা, এবং এমন কোনো আচরণ বা মন্তব্য থেকে বিরত থাকা উচিত যা অন্যকে অস্বস্তিতে ফেলতে পারে। একটি সুন্দর ক্যাম্পাস সংস্কৃতি গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা ও উত্তম চরিত্রের মাধ্যমে।

আমরা চাই, RUET এমন একটি পরিবেশ হোক—
যেখানে সিনিয়ররা হবে অভিভাবকের মতো,
আর জুনিয়ররা হবে ভদ্রতা, আদব ও সম্মানে উজ্জ্বল।

রাসূল ﷺ বলেন,
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا
যে ব্যক্তি আমাদের ছোটদের দয়া করে না আর বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের নয়। (তিরমিযি-সহিহ)

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "পারস্পরিক দয়া, ভালবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মু’মিনদের একটি দেহের মত দেখবে" (বুখারি)

তিনি ﷺ আরো বলেন,
"আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে" (তিরমিজি-হাসান)

আসুন, আমরা এমন একটি ক্যাম্পাস গড়ে তুলি যেখানে
ক্ষমতার প্রদর্শন নয়, চরিত্র হবে পরিচয়।
ভয় নয়, ভালোবাসা হবে সম্পর্কের ভিত্তি।
আর প্রতিটি মানুষ তার সম্মান, নিরাপত্তা ও দ্বীনের ব্যাপারে থাকবে স্বস্তিতে।

— Islamic Society of RUET

13/05/2026

ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত-

*সাপ্তাহিক পাঠচক্র*

বিষয়: মুহাম্মদ সা. এর সীরাহ (মক্কা বিজয় এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ)

সময়: বৃহস্পতিবার বা'দ মাগরিব
স্থান: লাইব্রেরির পিছনের (হামিদ হলের সামনের) টঙ

পাঠচক্রে এসে আমরা,
১) কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারব
২) লিডারশিপ কোয়ালিটি অর্জন করতে পারব
৩) এনালাইটিক্যাল এবিলিটি বাড়াতে পারব
৪) প্রোপার ডিসিশন মেকিং সম্পর্কে জানতে পারব
৫) সর্বোপরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও মানবজাতির মুক্তির দূত মুহাম্মদ সা. এর জীবনী জানতে এবং এই বিষয়ে কথা বলতে পারব

পাঠচক্রের জন্য কোন বই নির্দিষ্ট করে দেওয়া হল না।
যে কোন বই থেকে পড়ে আসা যাবে।

সাজেস্টেড ম্যাটারিয়ালস:
১) আর-রাহীকুল মাখতুম, সফিউর রহমান মুবারকপুরি
২) সীরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি (র)
৩) সীরাতুর রসূল, ড. আসাদুল্লাহ আল গালিব
৪) মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, নইম সিদ্দিকী
সহ যে কোন সিরাহ।

বি.দ্র.: পাঠচক্রটি শুধু ছেলেদের জন্য। শীঘ্রই লেডিস হল প্রাঙ্গণে মেয়েদের জন্য নিয়মিত পাঠচক্র আয়োজনের চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

*আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত।*

08/05/2026

আজ আল কুরআন এর দারস এ ইনশাআল্লাহ পুরষ্কার বিতরণ হবে৷ (বাদ আসর)

বিজয়ী ভাইয়েরা অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

ইসলামিক সোসাইটি অফ রুয়েট কতৃক আয়োজিত প্রতিযোগীতা-গুলোর ফলাফল প্রকাশ ও পুরষ্কার ঘোষণাঃ

ক) বুক-রিভিউ প্রতিযোগীতাঃ
১। Sarwar Hossain Shihab (ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য)
২। Rabeya Khatun (এপিটাফ)
৩। Rezwan Habib (প্রোডাক্টিভ মুসলিম)
৪। Neamul Islam (কিতাবুল বুয়ু)
৫। Mahmudul Hasan (উমরাহ সফরের গল্প)

বুক রিভিউ প্রতিযোগিতায় বিচারক ছিলেন, শাহেদ হাসান ভাই (লেখক ও গবেষক)

খ) ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ঃ
বিজয়ী
Hozaifa EEE 22
Mahfuz EEE 22

রানার'স আপ:
Saif CME 22
Mohsin CME 22

তাদের জন্য ইসলামিক সোসাইটি অফ রুয়েট এর পক্ষ থেকে থাকছে বিশেষ পুরষ্কার।

ক) বুক রিভিউ প্রতিযোগিতায়ঃ

১। ৮০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
২। ৬০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
৩। ৪০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
৪। ৩০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ
৫। ২০০৳ ভাউচার (বই) অথবা নগদ অর্থ

খ) ব্যাডমিন্টন প্রতিযোগিতায়ঃ
১। ৭০০৳ নগদ অর্থ
২। ৪০০৳ নগদ অর্থ


07/05/2026

ইনশাআল্লাহ আজ, বৃহস্পতিবার বাদ-মাগরিব লাইব্রেরীর কাছের টঙে সাপ্তাহিক পাঠ চক্র অনুষ্ঠিত হবে।

বিষয় - রাসূল সা. এর মাদানী জীবন (মু'তার যুদ্ধ)।

কোন নির্দিষ্ট বই নির্ধারণ করা হলো না।
সবাইকে যথাসাধ্য প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। অংশগ্রহণকারী প্রত্যেকেই ইনশাআল্লাহ কিছু না কিছু বলবো।

বিদ্রঃ পাঠচক্র রুয়েটের সকল ছাত্রের জন্য উন্মুক্ত।

06/05/2026

ঈমান—কেবল একটি শব্দ নয়;
এটা অন্তরের আলো, জীবনের দিশা।

কিন্তু এই আলো সবসময় সমান থাকে না। গাফিলতি, গুনাহ আর দুনিয়ার মোহে তা ধীরে ধীরে ম্লান হয়ে যায়।

ঈমানের বিপর্যয় হঠাৎ আসে না; নিঃশব্দে হৃদয়কে কঠিন করে ফেলে। যে অন্তর একদিন কেঁপে উঠতো, তা হয়ে যায় নিরব-কঠোর।

তবুও আশা রয়ে যায়। যত্নে-পরিচর্যায় ঈমান আবার জেগে উঠে।

এই অন্তরের আলোকে রক্ষা করার জন্যই—
অবিরাম এই নিরব সংগ্রাম।



ইসলামিক সোসাইটি অফ রুয়েট কর্তৃক আয়োজিত "সাপ্তাহিক আল-কোরআনের দারস"-এর এই সপ্তাহের আয়োজন,

📚বিষয়ঃ "ঈমানের বিপর্যয় ও পরিচর্যা"
🎙️আলোচক: মুফতি নুর মোহাম্মদ (হাফিঃ)
মুহতামিম, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, নিউমার্কেট, রাজশাহী

ইনশাআল্লাহ্‌। আলোচনা শেষে হুজুর উপস্থিত ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন।

সময়ঃ বাদ আসর (জুম্মাবার), ৮ মে, ২০২৬
স্থান: রুয়েট কেন্দ্রীয় মসজিদ


Want your business to be the top-listed Government Service in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

RUET
Rajshahi
6204