ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ

ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ, Rangpur.

Photos from ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ's post 11/06/2026

এইচএসসি ২৭ ব্যাচের বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে মাসিক একাডেমিক ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মেডিকেল কলেজ সাবেক সভাপতি ও রংপুর মহানগর প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শাওন ভাই।


Photos from ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ's post 08/06/2026

রংপুর সরকারি কলেজ এর বিভিন্ন ডিপার্টমেন্ট কর্তৃক (অনার্স ১ম বর্ষ) নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ শাখা।


27/05/2026

রংপুর সরকারি কলেজ এর সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মুবারক


Photos from ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ's post 13/05/2026

রংপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র শহীদ হাফেজ সাইফুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।



13/05/2026

রংপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের শাহাদাতের ঘটনাঃ

উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী রংপুর জেলার সন্তান ছিলেন শহীদ সাইফুল ইসলাম। ১৯৭০ সালে ১২ মে তিনি জন্মগ্রহণ করেন। পিতা-মাতার আদরে লালিত সন্তান সাইফুল ইসলাম পবিত্র কুরআন হেফজ করার পর রংপুরে মেকুড়া মাদরাসায় ভর্তি হন। ১৯৮৮ সালে দাখিল ও ১৯৯০ সালে আলিম পাস করেন। ১৯৯২ সালে রংপুর সরকারি কলেজে থেকে বিএ পাস করেন। ১৯৯৩ সালের রংপুর মূল টোল আলিয়া মাদরাসা থেকে ফাজিল পরীক্ষার্থী ছিলেন। তৌহিদী জনতার প্রাণের স্পন্দন আশার প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘৯৩ সালের ১৩ মে যার শাহাদাতের মধ্য দিয়ে গড়ে ওঠে রংপুর শহরের এক বিশাল পরিবর্তন। যা ছাত্রশিবিরকে এগিয়ে দেয় গতিশীল স্রোতের ন্যায়। তার নাম শহীদ সাইফুল ইসলাম। কিন্তু পিতা-মাতার আশা পূরণ করতে দিল না পাষন্ডরা।

ব্যতিক্রম স্বভাবের অধিকারী শহীদ সাইফুল
রংপুর জেলার পীরগাছা উপজেলার দেউতি বাজারের একেবারে পাশেই ১৯৭৩ সালের ৩০ নভেম্বর এক শুভক্ষণে পিতা সাইয়্যেদ আহমেদ নূরী ও মাতা তৈয়বা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন শহীদ সাইফুল ইসলাম। ১৪ ভাই-বোনের মধ্যে সাইফুল ছিলেন ব্যতিক্রম স্বভাবের। বাল্যকাল থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শাসন ছাড়া নির্বিঘ্নে লেখাপড়া করতো সে। পিতা মাতার আশার প্রতীক সাইফুলকে হাফেজ বানানোর পরিকল্পনাও বাস্তবায়ন হল। কোরআনের হেফজ শেষ করেই ভর্তি হয় ঐতিহ্যবাহী মেকুড়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসায়। ১৯৮৮ সালে দাখিল, ৯০ সালে আলিম পাস করেই রংপুর সরকারি কলেজে উচ্চ শিক্ষার জন্য ভর্তি হলেন বি.এ ক্লাসে। বাল্যজীবন, মাদ্রাসা ও কলেজ জীবনে তার চারিত্রিক শক্তি ছিল অতুলনীয়। ভাবাবেগ নয় সৎ চরিত্র আর যোগ্যতা অর্জনই ছিল তার প্রত্যাশা।

সেদিনের মর্মান্তিক ঘটনা
১২ মে জাহানারা ইমামের স্বপ্নের লালিত সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটির হরতাল চলাকালীন জাহাজ কোম্পানী মোড়ে ছাত্রলীগের শামীম ডলার, আকতারের অতর্কিত হালায় তিনি আহত হন। নরপিশাচরা কেড়ে নেয় সাইফুলের মুখের কথাকে কিন্তু কেড়ে নিতে পারেনি শহীদ সাইফুলের ঈমান, চেতনা ও দ্বীনি প্রেরণাকে। কী দোষ ছিল শহীদ সাইফুলের? তার দোষ একটাই, তিনি সর্ব শক্তিমান আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং দুনিয়াতে তার খেলাফত প্রতিষ্ঠার দৃঢ় শপথ নেন। শহীদ সাইফুলের যে প্রতিজ্ঞাকে সহ্য করতে পারেনি মানুষরূপী হায়েনার দল। ১৩ মে ভোর ৫টায় রংপুর কলেজে হাসপাতালে শাহাদাতবরণ করেন শহীদ সাইফুল ইসলাম।

পূরণ হলো না মায়ের স্বপ্ন
শাহাদাতের ২০-২৫ দিন পূর্বে শহীদ সাইফুল ইসলার পিতা সৈয়দ আহাম্মদ নূর ইন্তেকাল করেন। মায়ের আশা ছিল ছেলে পড়াশোনা শেষ করে পরিবারে হাল ধরবেন। কিন্তু তিনি তার মাকে আরো সম্মানিত করেছেন শাহাদাত বরণ করে শহীদ মা হিসেবে। শাহাদাতের ৭ দিন পূর্বে তিনি মায়ের সাথে সাক্ষাৎ করেন। মাকে বলেন, মা আমার জন্য দোয়া করো যেন তোমার সাইফুল এ জাহেলী সমাজকে অমানিশার অন্ধকার থেকে মুক্তি দিয়ে ইসলামের আলোয় আলোকিত করতে পারে। ৭ দিন পর নিজেকে আলোকিত করে জান্নাতের অতিথি হয়ে যান।

শহীদের বড় ভাইয়ের প্রতিক্রিয়া
শহীদের বড় ভাইয়ের বক্তব্য শহীদ সাইফুলের মৃত্যুতে সাময়িক শোকাভিভূত হলেও শহীদ সাইফুলের বড় ভাই হিসেবে গর্ববোধ করছি।সে কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ রাস্তায় রক্ত দিয়েছে। আল্লাহ যেন তাকে শহীদ হিসেব কবুল করেন। এক ভাইকে হারিয়ে দেশ বিদেশে লক্ষ কোটি সাইফুলকে পেয়েছি।

একনজরে শহীদ সাইফুল ইসলাম
নাম: সাইফুল ইসলাম
পিতার নাম : সৈয়দ আহম্মদ নূরী
সাংগঠনিক মান : সাথী প্রার্থী
সর্বশেষ পড়াশোনা : বিএ (পাস) ও ফাজিল পরীক্ষার্থী
শিক্ষাপ্রতিষ্ঠান : রংপুর সরকারি কলেজ
শহীদ হওয়ার তারিখ : ১৩.০৫.১৯৯৩
যাদের হাতে শহীদ : ছাত্রলীগ
স্থায়ী ঠিকানা : গ্রাম : ডাক দেউতি বাজার, থানা পীরগাছা, জেলা রংপুর।
আহত হওয়ার স্থান: জাহাজ কোম্পানী মোড়।
আঘাতের ধরন : লাঠি।

Photos from ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ's post 11/05/2026

ঐতিহাসিক ১১ মে কুরআন দিবস উপলক্ষে “আলোচনা সভা ও দোয়া” আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর সরকারি কলেজ শাখা।


09/05/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্ট -২৬

ভেন্যু: কালেক্টরেট ঈদগাহ মাঠ।

⚽উদ্বোধনী ম্যাচ
(ইন্টার মানবিক) বনাম (ইন্টার ব্যবসা)

♦️তারিখ: ১০/০৫/২৫(রবিবার)
♦️সময়: দুপুর ১২.০০ টা
♦️স্থান: কালেক্টরেট ঈদগাহ মাঠ

সকলেই আমন্ত্রিত।।

আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর সরকারি কলেজ।

04/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় রংপুর সরকারি কলেজ এ বিভিন্ন বিভাগে চান্সপ্রাপ্তদের,

'ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন'

ভর্তি সংক্রান্ত যে কোনো সহযোগিতা পেতে যোগাযোগ করুন


30/04/2026

ডকুমেন্টারি//
একনজরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় ছাত্রশিবির রংপুর সরকারি কলেজের হেল্প ডেস্ক।।

Photos from Bangladesh Islami Chhatrashibir's post 26/04/2026
Want your business to be the top-listed Government Service in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Rangpur