08/06/2026
🫵"মাইনোরিটি সাপোর্ট সেন্টার"🫵
(হিন্দু ধর্মাবলম্বী বিষয়ক উপকমিটি)।
নির্বাচনী এলাকার প্রতিটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করতে এবং তাঁদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে উপজেলাভিত্তিক সুনির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি দল গঠন করা হয়েছে।
আপনার যেকোনো গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ বা দাবি থাকলে নিচে উল্লেখিত উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করতে পারেন।
👉মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এম.পি. মহোদয় নির্বাচনের পূর্বে দেওয়া তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় তাঁর নির্বাচনী এলাকায় বসবাসরত মাইনোরিটি (হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান) জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সহযোগিতা ও সমন্বয়ের জন্য গঠন করা হয়েছে।
Dr. Atik Mujahid-Media Cell
07/06/2026
এনসিপি বিশ্বাস করে, উন্নয়ন অর্থবহ করতে হলে মুদ্রাস্ফীতির আগুন থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়ন করা অত্যাবশ্যক।
- ড. আতিক মুজাহিদ
Dr. Atik Mujahid-Media Cell #জাতীয়_নাগরিক_পার্টি
07/06/2026
কুড়িগ্রাম - ২ আসনের মাননীয় সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ মহোদয় এর বরাদ্দকৃত কাবিখা, কাবিটা,টি আর এর তালিকা।
পর্যায়ক্রমে যেসব বরাদ্দ আসবে, সেগুলোর তালিকাও জনগণের সামনে প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ।
কুড়িগ্রামের উন্নয়নের জন্য,
আমাদের সবার সামষ্টিক সহযোগিতা প্রয়োজন।
#সবার_আগে_কুড়িগ্রাম
Dr. Atik Mujahid-Media Cell
-এডমিন
06/06/2026
জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।।।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড.আতিকুর রহমান মোজাহিদ।
Dr. Atik Mujahid-Media Cell
06/06/2026
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Hakan Fidan-এর সঙ্গে তোলা স্থিরচিত্রে ২৬, কুড়িগ্রাম-২ আসনের মাননীয় এমপি ডক্টর আতিক মুজাহিদ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Hakan Fidan আলোচনায় তিনি অত্যন্ত আন্তরিক, উষ্ণ ও ভ্রাতৃসুলভ।
Dr. Atik Mujahid-Media Cell