Mufti Abul Hasan Fans Page

Mufti Abul Hasan Fans Page

Share

মুফতি আবুল হাসান (এমপি) সাহেবের আপডেট নিউজ পেতে (পেইজটি) ফলো দিয়ে পাশে থাকবেন।

12/06/2026

সংবর্ধনা অনুষ্ঠান—ইসলামিক ইউনিভার্সিটি! অ্যালামনাই, সিলেট বিভাগ 🎓 উপস্থিত ছিলেনঃ—
সিলেট ৫ আসনের এমপি মুফতি আবুল হাসান সাহেব!
​গুণীজনদের সম্মাননা এবং প্রাক্তনের মিলনমেলা! ❤️

12/06/2026

মাশা—আল্লাহ্! খুব সুন্দর একটি দৃশ্য ❤️

09/06/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনে—মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি।

09/06/2026

(১২৮) জনাব মোহাম্মদ আবুল হাসান (২৩৩ সিলেট—৫ আসন) প্রবাসী কল্যাণ ও

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণ করিলে তাহাদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় এবং সরকারি খরচে দেশে আনিবার কোনো পরিকল্পনা আছে কী?

জনাব আরিফুল হক চৌধুরী:—প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের লাশ নিম্নে উল্লিখিত ০৩ টি

উপায়ে দেশে আনা হয়ে থাকে:—

০১) নিয়োগের শর্তানুযায়ী নিয়োগকর্তার অধীনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে নিয়োগকর্তার অর্থায়নে লাশ দেশে প্রেরণ করা হয়;

০২) ডকুমেন্টেড হলে অর্থাৎ বিএমইটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নিয়ে বিদেশ গেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে সরকারি খরচে লাশ দেশে আনা হয়ে থাকে;

০৩) অনিয়মিত/আনডকুমেন্টেড হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট হতে অর্থায়নের মাধ্যমে দ্রুততার সাথে লাশ দেশে আনা হয়ে থাকে;

এছাড়া, যে সকল মিশনে লেবার উইং নেই সে সকল ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি খরচে লাশ দেশে আনার সুযোগ রয়েছে;

09/06/2026

আসসালামু আলাইকুম!
এই পেইজটি মাননীয় এমপি সাহেবের শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের জন্য পরিচালিত একটি Fan's Page।
এটি কোনো অফিসিয়াল পেইজ নয়; শুধুমাত্র তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজ তুলে ধরার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তাই অনুরোধ রইল, কেউ বিষয়টি ভুলভাবে গ্রহণ করবেন না।
মাননীয় এমপি সাহেবের অফিসিয়াল ফেসবুক আইডি হচ্ছে এটাঃ—মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি
সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা! ❤️

আমি এমপি সাহেবের ক্ষুদ্র একজন বক্ত ও শুভাকাঙ্ক্ষী। এই পেইজটি আমি একজন সমর্থক হিসেবে M***i Abul Hasan Fans Page আকারে পরিচালনা করছি। এটি কোনো অফিসিয়াল পেইজ নয়। আমি শুধু জননেতা—মুফতি আবুল হাসান এমপি মহোদয়ের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের উদ্দেশ্যে এই পেইজ পরিচালনা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে ❤️🙏

09/06/2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান! 🎉
প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক রূপ পাচ্ছে শেওলা–জকিগঞ্জ সড়ক। দীর্ঘ দিনের ভোগান্তি ও দুর্ভোগের অবসান ঘটিয়ে এবার স্বস্তি ফিরছে জকিগঞ্জ বাসীর যাতায়াতে। এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা হবে আরও নিরাপদ, দ্রুত ও আরামদায়ক।
জকিগঞ্জ বাসীর বহুদিনের প্রত্যাশিত এই সড়ক উন্নয়ন কাজ এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ্! ❤️🛣️

#জকিগঞ্জ #শেওলা_জকিগঞ্জ_সড়ক #উন্নয়ন #যোগাযোগ_ব্যবস্থা #বাংলাদেশ_উন্নয়ন

08/06/2026

ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্যঃ—

★ সুরমা—কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে ১,২৭৩ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে।

★ গাজী বুরহান উদ্দীন সড়ক ও শেওলা—জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের টেন্ডার আহ্বান করা হয়েছে।

07/06/2026

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ!
ইনশাআল্লাহ্—আজ ভালো কিছুর প্রত্যাশায় আছি❤️

Photos from M***i Abul Hasan Fans Page's post 07/06/2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান! জকিগঞ্জবাসীর জন্য মুফতি আবুল হাসান এমপি সাহেব! এক আনন্দের সংবাদ নিয়ে এলেন! ❤️🗣️
​অবশেষে আলোর মুখ দেখছে জকিগঞ্জ—শেওলা সড়ক। প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে বহুল কাঙ্ক্ষিত এই সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে।
​এই মেগা প্রজেক্টের আওতায়—
🛣️ সম্প্রতি সংস্কার হওয়া ৪ কি.মি. বাদ দিয়ে বাকি ১৪ কিলোমিটার সড়ক সম্পূর্ণ নতুন রূপ পাবে।
🌉 যাতায়াত আরও নির্বিঘ্ন ও টেকসই করতে নির্মাণ করা হবে ১৭টি কালভার্ট।
​একটি উন্নত সড়ক শুধু যাতায়াত সহজ করে না, এলাকার অর্থনীতিকেও বদলে দেয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)—এর কাছে আমাদের বিনীত অনুরোধ ও জোর দাবি— কাজের গুণগত মান যেন শতভাগ নিশ্চিত করা হয়। কোনো ধরনের ফাঁকি না দিয়ে টেকসই এবং দৃষ্টিনন্দন একটি সড়ক যেন উপহার দেওয়া হয় জকিগঞ্জ বাসীকে।
​উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক! ✊

04/06/2026

জাতীয় সংসদের স্পিকারের সাথে!
সিলেট—৫ আসনের এমপি মহোদয়ের সাক্ষাৎ! ❤️

#সিলেট_৫_আসনের_এমপি_মুফতি_আবুল_হাসান

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

জকিগঞ্জ–কানাইঘাট
Sylhet