বিবিদইল যুব সমাজ

বিবিদইল যুব সমাজ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিবিদইল যুব সমাজ, Social service, Bibidoil, Lalabazar, South Surma, Sylhet.

‘বিবিদইল যুব সমাজ’ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সদস্যদের নিজস্ব অর্থে পরিচালিত এই সংগঠনটি লালাবাজারের বিবিদইল গ্রাম কে কেন্দ্র করে, কিছু সচেতন যুব সমাজের তত্বাবধানে গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজ উন্নয়ন কাজ করবে।

15/04/2026

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য শওকত আলীকে সংবর্ধনা

বিবিদইল যুব সমাজের উদ্যোগে সংগঠনের সম্মানিত প্রবাসী সদস্য, কাতার প্রবাসী শওকত আলী কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিবিদইল যুব সমাজ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবীভাবে এলাকার বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের পেছনে প্রবাসী সদস্যদের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

শওকত আলী এর আন্তরিকতা, দায়বদ্ধতা এবং ধারাবাহিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁর এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

14/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। জীবনের প্রতিটি ক্ষেত্রে আসুক নতুন সম্ভাবনা, নতুন প্রেরণা ও সাফল্যের আলোকধারা।

আসুন, পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাই - গড়ে তুলি সুন্দর, মানবিক ও উন্নত একটি সমাজ।

শুভ হোক সবার নববর্ষ 🪁
- বিবিদইল যুব সমাজ

Photos from বিবিদইল যুব সমাজ's post 13/04/2026

বিবিদইল ফুটবল প্রিমিয়ার লিগ ২০২৬

11/04/2026

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য মিসকাদুর রহমানকে সংবর্ধনা

বিবিদইল যুব সমাজের উদ্যোগে সংগঠনের সম্মানিত প্রবাসী সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মিসকাদুর রহমানকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিবিদইল যুব সমাজ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবীভাবে এলাকার বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের পেছনে প্রবাসী সদস্যদের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মিসকাদুর রহমান এর আন্তরিকতা, দায়বদ্ধতা এবং ধারাবাহিক সহযোগিতা সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তাঁর এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Photos from বিবিদইল যুব সমাজ's post 01/04/2026

আলহামদুলিল্লাহ!
বিবিদইল গ্রামের ঐতিহ্যবাহী বিবিমাইসায়বানির চৈত্র মাসের মেলা উপলক্ষে আগত সম্মানিত মেহমানদের সম্মানে বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে এক সুশৃঙ্খল ও প্রশংসনীয় রাতের খাবারের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রায় ৬০০ জন মেহমান অংশগ্রহণ করে খাবার গ্রহণ করেন, যা আয়োজনটির সফলতা ও সার্থকতার প্রমাণ বহন করে।

এছাড়াও, যুব সমাজের প্রবাসী সদস্যসহ স্থানীয় সকল সদস্যদের অংশগ্রহণে বাদ এশা মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। উক্ত মাহফিলে দেশ-বিদেশে অবস্থানরত সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও ঐক্যবদ্ধ অগ্রযাত্রার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

এই ধরনের মানবিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম বাস্তবায়নে বিবিদইল যুব সমাজের সকল সদস্য, প্রবাসী ভাইদের অবদান, আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে - এই প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।

সর্বোপরি, সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।

28/03/2026

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য মিজান মিয়াকে সংবর্ধনা প্রদান

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য, কাতার প্রবাসী মিজান মিয়াকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিবিদইল যুব সমাজ স্বেচ্ছাসেবী ভিত্তিতে এলাকার বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের পেছনে প্রবাসী সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

বিশেষ করে মিজান মিয়ার আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও অব্যাহত সমর্থন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংগঠনের পক্ষ থেকে তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

28/03/2026

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য বেলাল আহমদ কে সংবর্ধনা প্রদান

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য বেলাল আহমদ কে বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান হয়েছে। দীর্ঘদিন যাবৎ সংগঠনটি বিবিদইল গ্রামের স্বেচ্ছাসেবী ভিত্তিতে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসকল মানবিক কাজ সম্পাদনের পিছনের মূল শক্তি হিসেবে আছে বিবিদইল যুব সমাজের এই সকল প্রবাসীরাই।

26/03/2026

আসসালামুয়ালাইকুম / আদাব,

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

বিবিদইল ফুটবল ক্লাব কর্তৃক আয়োজিত
⚽ ৬ষ্ঠ বিবিদইল প্রিমিয়ার লীগ - ফুটবল ২০২৬
শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যারা উক্ত ফুটবল লীগে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে -
📄 ফরম মূল্য: ১০০ টাকা
🗓 ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ২৯শে মার্চ ২০২৬

সকল আগ্রহী খেলোয়াড়কে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

📍 ফরম প্রাপ্তির স্থান:
১) মা টি স্টল, নয়া বাজার (জগলু ভাইয়ের দোকান)
২) জমির আলী সাহেবের দোকান

ধন্যবাদান্তে,
বিবিদইল ফুটবল ক্লাব ⚽

20/03/2026

বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা✨🌙

পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের দিন আমাদের মাঝে ছড়িয়ে দিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা।

বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ আমাদের সকলের নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনকে করুন আরও সুন্দর ও কল্যাণময়।

ঈদ মোবারক 🌙

08/12/2025

আলহামদুলিল্লাহ!
বিবিদইল যুব সমাজের সকলের সাহায্য সহযোগীতায় বিবিদইল গ্রামের ভালো কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিবিদইল যুব সমাজ।

গত কয়েকদিনের বিবিদইল যুব সমাজের কার্যকর্ম :
বিবিদইল গ্রামের অসহায় পিতার মেয়ের বিয়ের জন্য বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

বিবিদইল গ্রামের দরিদ্র স্বামীর অসুস্থ স্ত্রীর চিকিৎসা (ঔষধ) বাবদ বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

আল্লাহ তা'য়ালা বিবিদইল যুব সমাজের সকল সদস্যদের এই দান কে কবুল করুন। -আমিন

05/12/2025

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য রুবেল মিয়া কে সংবর্ধনা প্রদান

বিবিদইল যুব সমাজের প্রবাসী সদস্য রুবেল মিয়া কে বিবিদইল যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান হয়েছে। দীর্ঘদিন যাবৎ সংগঠনটি বিবিদইল গ্রামের স্বেচ্ছাসেবী ভিত্তিতে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসকল মানবিক কাজ সম্পাদনের পিছনের মূল শক্তি হিসেবে আছে বিবিদইল যুব সমাজের এই সকল প্রবাসীরাই।

Want your business to be the top-listed Government Service in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Bibidoil, Lalabazar, South Surma
Sylhet