10/06/2026
মাদকবিরুধী অভিজন করতে গিয়ে যদি কোন ব্যক্তি বা সংগঠন বাধাগ্রস্ত হয় তাহলে দরে নিও আমরাও হলাম। সমাজে এখনো প্রকৃত মানুষ গুলো জাগ্রতহয়নি। সবার সম্মেলিত প্রচেষ্টায় সমাজ সুন্দর করতে হবে।
লামারগাওঁ সমাজ কল্যাণ যুবসংঘ সবসময় ন্যায়,সুন্দর সমাজ গঠনের জন্য আমরা পক্ষে আছে।
পাবেন সংগ্রামে সবার সাথে। ইনশাল্লাহ
09/06/2026
লামার গাঁও গ্রামের কৃতি সন্তান এবং লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের গর্বিত সদস্য নোমানুল হক সানী-এর প্রবাস যাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
নতুন পথচলার এই অধ্যায়ে মহান আল্লাহ তাআলা যেন তাঁর সহায় হন, সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং প্রবাস জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য, সম্মান ও সমৃদ্ধি দান করেন। কর্মজীবন ও ব্যক্তিজীবনে তিনি যেন সুখ, শান্তি এবং উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন—এই দোয়া করি।
গ্রামের একজন সম্ভাবনাময় তরুণ হিসেবে তিনি দেশ ও গ্রামের সুনাম আরও উজ্জ্বল করবেন—এটাই আমাদের প্রত্যাশা। প্রবাসের মাটিতে থেকেও তিনি যেন নিজের শিকড়, পরিবার এবং প্রিয় লামার গাঁওয়ের সঙ্গে নিবিড় বন্ধন অটুট রাখেন।
শুভ হোক আপনার প্রবাস যাত্রা, সফল হোক আপনার আগামী দিনের প্রতিটি স্বপ্ন।
শুভেচ্ছান্তে,
লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ
05/06/2026
লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে-
গ্রামে ছোট বড় সকল আমাদের গ্রামের সকলকে নিয়ে "আনন্দ ভ্রমণ জাফলং" এর উদ্দেশ্য রওনা দিলাম!
নিরাপদ যাত্রার জন্য সকলের দোয়া চাই 🤲🤲
31/05/2026
লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আগামী শুক্রবার একদিনের আনন্দঘন পিকনিকের আয়োজন করা হয়েছে। 🎉
গ্রামের মধ্যে যারা পিকনিকে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে আগামী বুধবারের মধ্যে সংঘটনের সাধারণ সম্পাদক Md Habibur Rahman হাবিবুর রহমান (আরিফ)এর নিকট ৩০০ টাকা ফি জমা দিয়ে নাম নিবন্ধন (এন্ট্রি) সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
আসুন, সবাই মিলে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর দিন উপভোগ করি। ❤️
📌 এন্ট্রি ফি: ৩০০ টাকা
📌 নিবন্ধনের শেষ সময়: বুধবার
আয়োজনে:
লামার গাঁও সমাজ কল্যাণ যুব সংঘ