12/06/2026
সিলেটে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১২ জুন ২০২৬
সিলেটে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত গেজেট প্রকাশের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরউজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং জেলা যুবদলের সহ-সভাপতি জুবের আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বদরউজ্জামান সেলিম সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করে বলেন, কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ‘বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিএনপি সরকার ঘোষিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি, প্রস্তাবিত বাজেটের এই প্রস্তাবনা চাকরিজীবীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে সক্ষম হবে।’ তিনি নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎস কর হ্রাসের সিদ্ধান্তকে জনবান্ধব বাজেট হিসেবে অভিহিত করে সাধুবাদ জানান।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা, সিলেটের সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার সঞ্চালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক-১ আব্দুল হাকিম সুমনের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সিলেট জেলা শাখার আওতাধীন সকল স্তরের সরকারি কর্মচারীরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
11/06/2026
নাগরিক বাজেট ২০২৬-২৭
#বিএনপি #বাজেট #জাতীয়সংসদ
11/06/2026
গণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক | সিলেট | ১২ জুন ২০২৬
জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্বলিত ‘গণমুখী বাজেট’ ঘোষণা করায় সরকারকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল।
বৃহস্পতিবার (১১জুন) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌহাট্টা পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘গণমুখী বাজেট বাস্তবায়ন করো’, ‘জনবান্ধব সরকার সফল হোক’—এমন বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের এই বাজেট দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলো সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।
যুবদল নেতারা আরও বলেন, অতীতে বাজেট মানেই ছিল লুটেরা শ্রেণির স্বার্থ রক্ষার হাতিয়ার। কিন্তু এবারের বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যা একটি কল্যাণকামী রাষ্ট্র গঠনের পথে মাইলফলক।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি, শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন সহ সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।
09/06/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেটে আনন্দ মিছিলের ডাক
সিলেট ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানাতে এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রকাশ করতে সিলেট জেলা ও মহানগর যুবদল এই কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার (৯ জুন)২০২৬ সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আনন্দ মিছিল সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, জেলার সকল উপজেলা ও পৌর শাখা এবং নগরীর ৪২টি ওয়ার্ডের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে রেজিস্ট্রি মাঠে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
যৌথভাবে এই আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিশাল এই আনন্দ মিছিলের মাধ্যমে সিলেট যুবদলের নেতাকর্মীরা তাদের ঐক্যবদ্ধ অবস্থান এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করবেন পাশাপাশি এই আনন্দ মিছিলের মাধ্যমে সিলেট যুবদল তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে রাজপথে দৃঢ় ঐক্যের প্রমাণ দেবে।
09/06/2026
মঙ্গলবার (০৯ জুন)২০২৬
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ন্যাশনালিষ্ট রিসার্চ ফোরাম, সিলেট-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
09/06/2026
সড়ক দুর্ঘটনায় আহত বিয়ানীবাজার পৌর যুবদল নেতা নজমুল হোসেন: জেলা যুবদলের উদ্বেগ ও দোয়া কামনা
নিজস্ব প্রতিবেদক | সিলেট
বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হোসেন আজ বিকাল ৩.০০ ঘটিকায় বিয়ানীবাজার পৌর এলাকায় এক অনাকাঙ্ক্ষিত মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার এই আকস্মিক দুর্ঘটনায় দলীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) এক যৌথ বিবৃতিতে জেলা যুবদলের এই নেতৃবৃন্দ নজমুল হোসেনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। তারা বলেন, “সহ- যোদ্ধা নজমুল হোসেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। আমরা তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি।”
নেতৃবৃন্দ দলের সকল স্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে নজমুল হোসেনের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন।