09/06/2026
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ১৫তম বিডিএস (২০২৫-২৬ সেশন) ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ জিয়াউর রহমান স্যার, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোস্তফা তৌফিক আহমেদ স্যার, উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ আহমেদ রিয়াদ চৌধুরী স্যার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডাঃ মিছবাহ উদদীন আহমেদ স্যার এবং ডেন্টাল ইউনিট প্রধান ডাঃ রফিকুল ইসলাম সাগর স্যার সহ বিভিন্ন ফেইজের সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে নবাগত শিক্ষার্থীদের পরিচয় বিনিময় হয়। সাথে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
নবীনবরণে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদানকালে নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নবাগত শিক্ষার্থীদের সর্বাত্মক মঙ্গল কামনা করেন। এ ছাড়া ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থী কর্তৃক একটি করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। যেটা কলেজের সৌন্দর্যবর্ধন এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট প্রশাসনকে ধন্যবাদ এমন সুন্দর করে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য।
------
০৮-০৬-২০২৬
সিওমেক ডেন্টাল ক্লাব
07/06/2026
✨ WELCOME SOMC 15th BDS ✨
A new journey begins in the world of dentistry
Embarking on a path of excellence, learning, and dedication.
We are delighted to welcome the newest members of the SOMC Dental Family.
Embarking on a Journey of Excellence in Dentistry
— Presented by
SOMC Dental Club
04/06/2026
২০২৫-২৬ সেশন বিডিএসের ওরিয়েন্টেশন অনষ্ঠানের তারিখ DGME কর্তৃক প্রকাশিত হয়েছে।
27/05/2026
🌙 Eid Mubarak ✨
May this sacred occasion bring peace, sacrifice, compassion, and endless blessings into everyone’s life.
Let the spirit of Qurbani inspire humanity, kindness, and gratitude in our hearts. 🤍
— SOMC Dental Club
24/05/2026
The official results of the Professional Examination for the 13th and 12th BDS batches have been published. 🎉
Congratulations to the students of the 13th & 12th BDS Batch of Sylhet MAG Osmani Medical College Dental Unit who successfully passed the 1st and 2nd Professional Examination!
Your dedication, hard work, and perseverance have led you to this achievement. Wishing you continued success and excellence in your medical journey ahead. 🩺🦷✨
----SOMC Dental Club
19/05/2026
সফলভাবে সম্পন্ন হলো SOMC Dental Club Indoor Sports Tournament
প্রাণবন্ত অংশগ্রহণ, দারুণ প্রতিযোগিতা এবং সকলের আন্তরিক উপস্থিতিতে টুর্নামেন্টটি হয়ে উঠেছিল আনন্দময় ও স্মরণীয়।
টেবিল টেনিস, ক্যারম ও লুডুর প্রতিটি ম্যাচে ছিল উদ্যম, স্পোর্টসম্যানশিপ ও সৌহার্দ্যের অসাধারণ প্রকাশ।
বিশেষভাবে ধন্যবাদ সম্মানিত শিক্ষকমণ্ডলীকে, যাদের উপস্থিতি ও উৎসাহ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণাময় করে তুলেছে।
এছাড়াও ধন্যবাদ সকল অংশগ্রহণকারী ও উপস্থিত সবাইকে এই আয়োজনকে সফল করে তোলার জন্য।
15/05/2026
একাডেমিক ব্যস্ততার মাঝেও প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও আনন্দের এক বিশেষ আয়োজন!
SOMC Dental Club আয়োজন করতে যাচ্ছে ইনডোর স্পোর্টস টুর্নামেন্ট — যেখানে খেলাধুলার মাধ্যমে উদযাপিত হবে দক্ষতা, উদ্যম, ঐক্য এবং স্পোর্টসম্যানশিপ।
টেবিল টেনিস, ক্যারম ও লুডু প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও হয়ে উঠুন এই উৎসবমুখর আয়োজনের অংশ।
📅 তারিখ : ১৬ মে, ২০২৬
⏰ সময় : সকাল ১১:০০ টা
📍 ভেন্যু : স্পোর্টস ও ক্লাব রুম, ডেন্টাল ইউনিট, ৬ষ্ঠ তলা
15/05/2026
---15th May,
World Orthodontic Health Day ✨🦷
A healthy smile is more than just aesthetics — it reflects confidence, oral health, and overall well-being. Orthodontic treatment helps correct misaligned teeth and improves both function and appearance.
Let’s spread awareness about the importance of orthodontic care and the power of a confident smile.
“Straight teeth, confident smile.”
----- SOMC Dental Club
13/05/2026
নিউরোসার্জারী ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং সিওমেক ডেন্টাল ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোস্তফা তৌফিক আহমেদ স্যার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ পদে যোগদান করায় সিওমেক ডেন্টাল ক্লাব ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্যার ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাবের সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।