সান্নিধ্য-Shannidhyo

সান্নিধ্য-Shannidhyo

Share

মানবতা . উৎসর্গ . সম্প্রীতি

14/06/2026

জরুরী ভিত্তিতে এই মুহূর্তে ৩ ব্যাগ B+ve (positive) ব্লাড দরকার।
লোকেশন :চট্টগ্রাম মেডিকেল সেন্টার।
যোগাযোগ :+8801889197962

14/06/2026

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সান্নিধ্য পরিবারের পক্ষ থেকে সকল রক্তযোদ্ধাকে জানাই বিশ্ব রক্তদাতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
যারা নিঃস্বার্থভাবে স্বেচ্ছায় রক্তদান করেন, রক্তদাতা খুঁজে দেন, জরুরি মুহূর্তে রোগীর পাশে দাঁড়ান এবং মানবতার সেবায় নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করেন- আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

আপনাদের এক ব্যাগ রক্ত শুধু একটি জীবনই বাঁচায় না, একটি পরিবারকে ফিরিয়ে দেয় আশা, স্বস্তি ও হাসি। মানবতার এই মহান কাজে সম্পৃক্ত সকল রক্তদাতা, রক্ত সংগ্রাহক এবং স্বেচ্ছাসেবকদের প্রতি রইল ভালোবাসা ও সম্মান।

13/06/2026

আনন্দ, উচ্ছ্বাস ও বন্ধুত্বের বন্ধনে সান্নিধ্য পরিবারের এই আয়োজনকে ঘিরে সদস্যদের মাঝে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়। সান্নিধ্য পরিবারের ৪০ জন সদস্য প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহন করে। টানটান উত্তেজনায় ম্যাচটি শেষ হলেও খেলার রেজাল্ট তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে সান্নিধ্য পরিবারের স্বেচ্ছাসেবকদের এই মিলনায়তন।

11/06/2026

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে বিশ্বকাপের আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে সান্নিধ্য পরিবারও প্রস্তুত।

সান্নিধ্য পরিবারের সদস্যদের অংশগ্রহণে আগামী শুক্রবার রাত ৯:৩০ মিনিটে SICHO Arena-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি প্রীতি ফুটবল ম্যাচ।

আনন্দ, উচ্ছ্বাস ও বন্ধুত্বের এই আয়োজনকে সফল করতে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।

04/06/2026

সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য এক অনন্য ত্যাগ ও দেশপ্রেমের নজির স্থাপন করেছেন Shiuli Azim। সেমিফাইনাল ম্যাচের ঠিক একদিন আগে তিনি হারান তাঁর প্রিয় মাকে। এমন শোকের মুহূর্তেও তিনি দল ছেড়ে দেশে ফিরে আসেননি; দেশের জার্সি গায়ে নিজের দায়িত্ব পালনকেই প্রাধান্য দিয়েছেন।

পরদিন নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ শেষে আনন্দের সঙ্গে মিশে যায় বেদনার অশ্রু। শিউলি আজিম ও তাঁর সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। পুরো দল তাদের এই গুরুত্বপূর্ণ জয় উৎসর্গ করে শিউলি আজিমের মায়ের স্মৃতির প্রতি।

এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; এটি দায়িত্ববোধ, ত্যাগ, দলগত ঐক্য এবং দেশের প্রতি গভীর ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। শিউলি আজিমের এই আত্মত্যাগ ও মানসিক দৃঢ়তা আমাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দেয়।

ছবি - সংগৃহীত।

28/05/2026

May this Eid bring endless joy, cherished moments, and blessings that shine brighter than the crescent moon. Wishing you and your loved ones peace, prosperity, and happiness always. 🌙

Eid Mubarak!

26/05/2026

আপনার কুরবানির আনন্দ ছড়িয়ে পড়ুক বঞ্চিত মানুষের মাঝেও...

আপনি চাইলে মাত্র ১ কেজি মাংস অনুদান দিয়েও সুবিধাবঞ্চিত মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পারেন।

আসুন, কুরবানির প্রকৃত শিক্ষা ভাগাভাগির মাধ্যমে মানবতার পাশে দাঁড়াই।

যোগাযোগ : 01857-981508
01557-347099

24/05/2026

আমাদের স্বেচ্ছাসেবকদের ছোট্ট চায়ের আড্ডা।
মানবিক কাজের ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি একে অপরের বন্ধন যেন অটুট থাকে।

কারণ সান্নিধ্য শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। মানুষের পাশে দাঁড়ানোর আড়ালে স্বেচ্ছাসেবকদের এই হাসি, গল্প আর এক কাপ চায়ের মুহূর্তগুলোই আমাদের নতুন করে শক্তি দেয়।❤️

21/05/2026

Nature is speaking. Are we listening??


Want your business to be the top-listed Government Service?

Telephone

Website