23/04/2026
🚨 জরুরি রক্তের প্রয়োজন 🚨
আগামীকাল একজন AB+(ve) রক্তদাতার ভীষণভাবে প্রয়োজন।
📍 স্থান: বনগাঁ হাসপাতাল
⏰ সময়: সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময়
একজন সহৃদয় মানুষের একটিমাত্র রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে। আপনার সামান্য সাহায্যই কাউকে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে।
👉 দয়া করে দ্রুত যোগাযোগ করুন।
🙏 আপনার একটি শেয়ারও অনেক বড় সাহায্য হতে পারে।
📞 যোগাযোগ: 8013061468
💜❤️ “এক ফোঁটা রক্ত, এক নতুন জীবন”
21/02/2026
🌼 ২১শে ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌼
ভাষার জন্য জীবন উৎসর্গ করা সকল শহীদদের প্রতি স্বপ্ন উড়ান এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
মাতৃভাষা আমাদের আত্মার ভাষা, আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতির মূল ভিত্তি। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তাঁদের এই ত্যাগ চিরকাল আমাদের পথ দেখাবে।
আসুন, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, সম্মান করি এবং আগামী প্রজন্মের কাছে তার সৌন্দর্য ও গৌরব পৌঁছে দিই।
🖤 “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…”
স্বপ্ন উড়ান
মানুষের পাশে, মানবতার পথে 💜❤️
29/01/2026
শুভ ভীম একাদশী উপলক্ষে
আজ ইটভাটায় স্বপ্ন উড়ান🙏
এগিয়ে এসো সকলে মিলেই ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই। 🙏
শুভ ভীম একাদশী। ভালবাসায় স্বপ্ন উড়ান 💜❤🌼
23/01/2026
নেতাজির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
আজ নেতাজি সুভাষ চন্দ্র বসু–র জন্মদিন।
একজন মানুষ, যিনি স্বপ্ন দেখতেন ভয়হীন, আত্মমর্যাদাশীল, স্বাধীন ভারতের।
যিনি বলেছিলেন— “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।”
নেতাজি আমাদের শিখিয়েছেন—
স্বপ্ন শুধু দেখলে হয় না, স্বপ্নের জন্য লড়তে হয়
স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, চিন্তা ও আত্মারও মুক্তি
সাহস মানে ভয় না থাকা নয়, ভয়কে জয় করা
স্বপ্নে উড়ান বিশ্বাস করে—
যে স্বপ্নে আগুন আছে, সাহস আছে, আত্মত্যাগ আছে—
সেই স্বপ্ন একদিন বাস্তব হবেই।
নেতাজির জন্মদিনে এই অঙ্গীকার—
আমরা মাথা উঁচু করে বাঁচব
অন্যায়ের সামনে নত হব না
আর আমাদের স্বপ্নকে ডানা মেলতে দেব
জয় হিন্দ 🇮🇳
স্বপ্নে উড়ান 💜❤🙏
12/01/2026
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহামানবকে, যিনি আমাদের শিখিয়েছেন —
“নিজের উপর বিশ্বাস রাখো, তবেই বিশ্ব তোমার উপর বিশ্বাস রাখবে।”
তাঁর আদর্শ, সাহস ও মানবপ্রেম আজও আমাদের পথ দেখায়।
SwapnoUdaan পরিবারের পক্ষ থেকে স্বামীজীর চরণে বিনম্র প্রণাম 🙏
চলো আমরা সবাই মিলে তাঁর স্বপ্নের ভারত গড়ার শপথ নিই —
মানবসেবাই হোক আমাদের ধর্ম,
মানবপ্রেমই হোক আমাদের শক্তি।
🌼 শুভ জন্মদিন স্বামীজি 🌼
06/10/2025
স্বপ্ন উড়ানের আজকের উদ্যোগ: মানব পাচারের বিরুদ্ধে সচেতনতার লড়াই ✨
আজ স্বপ্ন উড়ান অফিসে (Border Security Force)-এর পক্ষ থেকে এক বিশেষ ভিজিট ও মিটিং অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল — মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক পদক্ষেপ।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই পক্ষই সীমান্ত অঞ্চলে মানব পাচারের ঝুঁকি, তার সামাজিক প্রভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করে।
BSF কর্মকর্তারা স্বপ্ন উড়ানের কাজ ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন, পাশাপাশি যৌথভাবে সচেতনতা ক্যাম্প ও কমিউনিটি ওয়ার্কশপ করার পরিকল্পনা গৃহীত হয়।
👉 স্বপ্ন উড়ানের লক্ষ্য — সমাজের প্রতিটি মানুষকে নিরাপদ, সচেতন ও আত্মনির্ভর করে তোলা।
👉 আমাদের বিশ্বাস — মানব পাচার রোধ করা সম্ভব, যদি প্রশাসন ও সমাজ একসাথে কাজ করে।
আজকের এই বৈঠক আমাদের যাত্রাপথে এক নতুন প্রেরণা এনে দিল —
“একসাথে হই, মানবতা বাঁচাই।” 💜❤️♾️🪷
Champak Roy
01/10/2025
✨ আনন্দধারায় আগমনী – ষষ্ঠ বর্ষ, পূজা পরিক্রমা (দ্বিতীয় বর্ষ) ✨
আজ শুভ নবমীর দিনে স্বপ্নউড়ানের শিক্ষা শাখা ছাতিমের ছোট ছোট প্রজাপতিদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম দেবী দর্শনে।
যেসব চোখে প্রতিদিনের ধুলো, ক্লান্তি আর বঞ্চনার ছায়া—
আজ সেই চোখ দুটো ভরে উঠেছিল আলো আর রঙে।
🌸🪷 মায়ের রূপ দর্শন করে,
ঝলমলে রঙে ভরা প্যান্ডেল ঘুরে ঘুরে,
তাদের মুখের হাসি যেন আকাশ ভরিয়ে দিল।
আজকের এই মুহূর্ত শুধু তাদের জন্য নয়,
আমাদের জন্যও এক অনাবিল আনন্দের উৎসব।
তাদের খুশি মানেই আমাদের খুশি,
তাদের চোখের ঝিলিকেই আমরা দেখি আমাদের কাজের সার্থকতা।
💞মা দুর্গা, তুমি যেন তাদের আগলে রাখো,
ভালো রেখো এই ছোট ছোট প্রাণগুলোকে,
তাদের জীবন ভরে উঠুক ভালোবাসা, শান্তি আর আলোয়।
ভালোবাসায়,
স্বপ্নউড়ান 💜❤️♾️🧿🪷😇🙏