02/06/2026
গতকাল চাকদহ স্টেশন, ও স্টেশন সংলগ্ন এলাকায় CPI(ML) লিবারেশন, AISA ও AICCTU-এর যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ ও বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এবং পূনর্বাসনের দাবিকে সামনে রেখে পোস্টারিং কর্মসূচি করা হয়।
পূনর্বাসন ছাড়া একটিও উচ্ছেদ নয়!
02/06/2026
স্কুলে শিক্ষক ও পড়ুয়াদের ঘাটতি কমাতে অবিলম্বে শিক্ষক ও পড়ুয়াদের স্কুলে ফেরাতে হবে ও পড়াশোনার পরিবেশ সচল করতে হবে।
01/06/2026
ভেঙে পড়া সরকারী কলেজের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে রাজ্য সরকারের কাছে আইসার দাবিসমূহ।
01/06/2026
পেট্রোলসহ দৈনন্দিন জীবনে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও পড়ুয়াদের সার্বিক সুরক্ষার কথা মাথায় রেখে রাজ্য সরকারের কাছে আইসার দাবি।
31/05/2026
অবিলম্বে উত্তরপত্র অদলবদলের ঘটনার স্বচ্ছ তদন্ত করতে হবে এবং ভ্রান্ত মূল্যায়নের জন্য ক্ষতিগ্রস্ত সমস্ত পড়ুয়াদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
31/05/2026
ভেঙে পড়া সরকারী স্কুল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আইসার দাবিসমূহ।
31/05/2026
NEET UG 2026 - এর পর CUET UG - র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা NTA - কে অবিলম্বে বাতিল করো।
29/05/2026
প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বেহালা অঞ্চলে নাবালিকা ছাত্রীর ধর্ষণের ঘটনার প্রতিবাদে আইসা ও আরওয়াইএ-এর প্রতিনিধি দলের পক্ষ থেকে সরশুনা থানায় স্মারকলিপি জমা দেওয়া হল।
বিগত কয়েকদিন আগে সরশুনা অঞ্চলে এক নাবালিকা ছাত্রীর সাথে ঘটে যাওয়া অপহরণ ও ধর্ষণের ঘটনা আবারও রাজ্যে নারী তথা নিপীড়িত লিঙ্গের সামাজিক স্তরে সুরক্ষার চূড়ান্ত অভাবকে সামনে এনে দিয়েছে। এই ঘটনার বিষয়ে আইসা ও আরওয়াইএ -এর প্রতিনিধি দল থানার দায়িত্বশীল অফিসারের সঙ্গে দেখা করে এবং
স্মারকলিপির মাধ্যমে যে মূল দাবী সমূহ তুলে ধরা হয় সেগুলি হল -
১। যত দ্রুত সম্ভব চার্জশিট পেশ করার প্রয়োজন রয়েছে এবং দোষীদের কঠোরতম শাস্তি সুনিশ্চিত করতে হবে।
২। যে কোনও ধরনের নিপীড়নের ঘটনার ক্ষেত্রে নিগৃহীতা যাতে দ্রুত থানায় অভিযোগ দায়ের করতে পারেন এবং এক জায়গা থেকেই সমস্ত সাহায্য পেতে পারেন তার জন্যে লোকাল থানায় ওয়ান স্টপ সেন্টার চালু করতে হবে।
৩। আর. জি. কর কান্ডের পরে মহিলা তথা নিপীড়িত লিঙ্গের মানুষের আন্দোলন থেকে উঠে এসেছিল অঞ্চলে অঞ্চলে লোকাল কমপ্লেন্ট কমিটি গঠনের দাবী। বর্তমানে সার্বিক পরিস্থিতির সাপেক্ষে এই দাবী আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং অবিলম্বে বিভিন্ন অঞ্চলে এই কমিটি গঠন করা প্রয়োজন৷
স্মারকলিপি জমা দেওয়ার সময়ে তাঁদের জানানো হয় যে থানার থেকে কয়েক দিনের ভেতরেই চার্জশিট জমা করা হবে এবং ওয়ান স্টপ সেন্টারের বিষয়ে অবশ্যই ভাবনাচিম্তা করা হবে।
প্রতিনিধি দলে ছিলেন - ঋদ্ধিমা দে, সৌমিলি দাস, বর্ষা বড়াল ও সমৃদ্ধ দেব৷
28/05/2026
প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।