02/03/2026
আজকে ২/৩/২৬ তেভাগা আন্দোলনের অনন্য সৈনিক, বিশিষ্ট চারণ কবি কমরেড লাল সুকরা উরাঙ্গ এর জন্ম দিবস, জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকে আদিবাসী অধিকার মঞ্চ, সারাভারত কৃষক সংগঠন, লাল শুকরা উরাং স্মৃতি রক্ষা কমিটি, ভারতীয় গণনাট্য সংঘ(প: ব:) এর উদ্যেগে পালন করা হলো। উপস্থিত ছিলেন আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক, সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব।
27/02/2026
পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আদিবাসী অধিকার মঞ্চ ,বারাবনি জোনাল কমিটির চতুর্থ সম্মেলন বারাবনি স্টেশন সংলগ্ন কাঠালডাঙ্গায় অনুষ্ঠিত হলো ।সংগঠনের পতাকা উত্তোলন করেন বারাবনি জোনাল কমিটির সভাপতি সাধী বাবুজান হাজদা, সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিটির সদস্য অজিত কোড়া অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক সাথী বিনয় হাঁসদা অন্যতম নেত্রী সাথি বাইশি মাড্ডি, ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন জল, জমি, জঙ্গলের অধিকার রক্ষার দাবিতে ,আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ এর প্রতিবাদে, অ- আদিবাসীদের জাল সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদে ,হোস্টেল বন্ধের প্রতিবাদে আগামী দিনে আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। সাথী বাবুজন হাঁসদা কে সভাপতি সাথী শিবচরন হাঁসদা কে সম্পাদক করা হয়।
30/01/2026
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ বীরভূম জেলা কমিটির উদ্যোগে সিউড়ি জেলা শাসকের কাছে ডেপুটেশন।
28/12/2025
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পুরুলিয়া জেলার পঞ্চম সম্মেলন।
25/12/2025
সি পি আই (এম) বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য, আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের প্রতিষ্ঠাতা কনভেনর ও প্রাক্তন মন্ত্রী কমরেড উপেন কিস্কু গতকাল ২৪/১২/২৫ তারিখ রাত্রি ১১ টা ২৬ মিনিটে বাঁকুড়া জীবন সুরক্ষা হাসপাতালে (নার্সিং হোম) শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাইপুরের বাড়িতে সিঁড়িতে অসাবধানবসত উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান। তাঁর মাথায় চোট লাগে। ২০/১২/২৫ তারিখে জীবন সুরক্ষা হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে স্ক্যান রিপোর্টে পাওয়া যায়। ২২/১২/২৫ তারিখে সফল অপারেশন হলেও দুদিন পর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
কমরেড উপেন কিস্কু অমর রহে।
কমরেড উপেন কিস্কু লাল সেলাম।
13/12/2025
পঃবঃআদিবাসী অধিকার মঞ্চ নদীয়া জেলা চতুর্থ সম্মেলন উপলক্ষে এক্তারপুর মাঠে ফুটবল প্রদর্শনী ম্যাচ এর আয়োজন করা হয়েছে।
02/11/2025
আদিবাসী অধিকার মঞ্চ ইন্দপুর ব্লক কনভেনশন