NCP Diaspora Alliance - Saudi Arabia

NCP Diaspora Alliance - Saudi Arabia

Share

Official page of NCP Diaspora Alliance Saudi Arabia

24/06/2026

একদিন না ১০ বছর এর মধ্যে আমরা সরকার গঠন করবো; হাসনাত আব্দুল্লাহ -

24/06/2026

NTV Europe: কতটুক কনফিডেন্ট একদিন আপনার দল সরকার গঠন করবে?

Hasnat Abdullah ঃ একদিন না ১০ বছর এর মধ্যে ইনশাল্লাহ।

Photos from NCP Diaspora Alliance - Saudi Arabia 's post 24/06/2026

আমাদের প্রিয় শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের কবর জিয়ারত করলাম। কবরের পাশে দাঁড়িয়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল।

🤲 হে আল্লাহ, শহীদ হাদী ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর শাহাদাত কবুল করুন। আমিন।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–সৌদি আরবের যুব সচিব মোহাম্মদ কাসেম তাঁর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন।

24/06/2026

সতর্ক বার্তা ⛔

24/06/2026

প্রোগ্রাম শেষে যেখানে বড় নেতারা আগে আগে প্রোটকল নিয়ে চলে যায় সেখানে ভিন্ন জিনিস দেখা গেছে এনসিপি এর ক্ষেত্রে।
আরিফুল ইসলাম আদিব এবং নাসিরুদ্দিন পাটোয়ারী কে দেখা যাচ্ছে তারা দুইজন আমাদের বোনদের কে দায়িত্ব নিয়ে ভীর এর মধ্যে থেকে নিয়ে আসছেন।��

23/06/2026

আওয়ামী লীগের শেকড় দিল্লিতে।

- নাহিদ ইসলাম

Photos from NCP Diaspora Alliance - Saudi Arabia 's post 23/06/2026

গণহ*ত্যার বিচার না করলে সরকার পাঁচ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

ঢাকা, ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার): আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গু*ম, খু*ন ও গণহ/ত্যার বিচারের দাবিতে রাজধানীর বিজয় নগরে সমাবেশ করেছে ঢাকা মহানগর এগারো দলীয় ঐক্য।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি বলেন, 'আজ আমরা এখানে জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার। গণঅভ্যুত্থানের দুই বছরের মাথায়ও বিচারের দাবিতে আমাদেরকে রাজপথে হাজির হতে হচ্ছে।'

বিচারের ধীরগতিতে হতাশা প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, 'নতুন সরকার গঠিত হওয়ার পরে গত চার মাসে আইসিটিতে নতুন কোনো রায় হয়নি, নতুন কোনো তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয়নি। এটা স্পষ্ট নতুন যাকে দায়িত্ব দেয়া তিনি ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। নতুন যোগ্য কাউকে দায়িত্বে বসাতে হবে যিনি গণহত্যা বিচার করতে সক্ষম হবেন এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সকল ব্যবস্থা নিশ্চিত করবেন।'

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলছি, পিলখানা হ/ত্যা/কাণ্ড, শাপলা হ/ত্যাকাণ্ড, জুলাইয়ের হ/ত্যাকাণ্ড ও ওসমান হাদী হ/ত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচার করতে না পারলে এ সরকার পাঁচ বছর টিকতে পারবে না।'

আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে নাহিদ বলেন, 'আওয়ামী লীগ বিগত ষোলো, সতেরো বছরের অসংখ্য, গু/ম, খু/ন গ*ণহ/ত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের ওপর, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর। তার ফলশ্রুতিতে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনাকে দিল্লীতে পালিয়ে যেতে হয়েছিল। গণহত্যার মাধ্যমে আওয়ামীলীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগারো দলীয় ঐক্য সংসদ ও সংসদের বাইরে লড়াই চালিয়ে যাবে।'

সরকারের তিন মন্ত্রণালয়কে দায়ী করে তিনি বলেন, 'বিচার করতে না পারার কারণে আইনমন্ত্রী ব্যর্থ হয়েছেন। নিরাপত্তা দিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। গণমাধ্যম ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে না পারায় তথ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। সবকিছু বাংলাদেশ এর জনগণ দেখছে। আওয়ামী লীগের শেকড় দিল্লীতে, এজন্য তাদের আশ্রয় হয়েছে দিল্লীতে। তারা ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পাঁচ আগস্ট সমাপ্ত হয়ে‌ গেছে।‌ যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখছে তাদের পরিণতি আওয়ামীলীগ এর মতোই হবে।'

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

23/06/2026

আবহা অঞ্চলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের অগ্রযাত্রা আরও শক্তিশালী ও সফল হোক—এই শুভকামনা রইল। 🇧🇩

23/06/2026

এই সরকার ক্ষমতায় আসার পরে নতুন কোনো তদন্তের রিপোর্ট জমা হয়নাই। আওয়ামী লীগের বিচারের দাবিতে ১১ দলের বি'ক্ষোভ সমাবেশ নাহিদ ইসলাম।

23/06/2026

জুলাই জাদূঘর অবিলম্বে খুলে দিতে হবে, সংসদে কোটি কোটি টাকা বাজেট হয় আমার জুলাই-২৪ শহীদরে নিয়ে ফাউন্ডেশন কাজ করছে তারা ৪মাসের বেতন পায় না, মাথায় রাখবেন বিমান কিন্তু সকল প্রেসিন্জারের টিকিট কেটে দেয়, একটা বিমান চলে গেছে অন�্যটা যাবে না এমনটা নয়, আপনারা ভুল করবেন আপনাদের জন�্য বিমান রেডি করা হবে—ব�্যারিস্টার ফুয়াদ ��

Want your business to be the top-listed Government Service in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Riyadh