BNP

BNP

Share

আমার দেশ আমার অহংকার আসুন সবাই মিলে গণতন্ত্র রক্ষা করি

31/05/2024

ইথুন বাবুর গান
হৃদয় মাঝে জিয়া

31/05/2024
Photos from BNP's post 21/05/2024

২০ মে ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান—এর শোকবার্তা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে সব জেষ্ঠ্য কর্মকর্তাদের নিহত হওয়ার বেদনাদায়ক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “গতকাল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ সরকারের জেষ্ঠ্য কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক এবং ইরানের জনগণের ন্যায় বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিও সমব্যাথী। ইরানের রাষ্ট্রপতি রাইসির গতিশীল নেতৃত্ব ছিল বৈশ্বিক। বিশ্ববাসী তাঁর বিচক্ষণ নেতৃত্ব থেকে বিশ্ববাসী বঞ্চিত হলো। দেশের জন্য দায়িত্ব পালনকালে ইরানের রাষ্ট্রপতি তাঁর সঙ্গীদেরসহ যেভাবে দূর্ঘটনায় পতিত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন তা ইরানসহ বিশ্ববাসী কখনোই বিস্মৃত হবে না। ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশীরা আপনজন হারালো বলেই মনে করে।
আমি ইরানের রাষ্ট্রপতিসহ জেষ্ঠ্য কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার—পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তা’আলা ইরানের জনগণ এবং তাঁদের পরিবারের সদস্যদের যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেন।
পাশাপাশি যাঁরা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”


(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।

21/05/2024

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে লামা উপজেলার নির্বাচন

বান্দরবানের লামা উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে ভোটারের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে সচেতন মহল বলেন শতকরা ৩০% ভোট কালেকশন হতে পারে। বেলা বাড়তে বাড়তে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। সকাল থেকে উপজেলার রূপসীপাড়া, লামা পৌরসভা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে ভোটারের তেমন কোন উপস্থিতি লক্ষ্য করা যায় নি।
রূপসীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম প্রহরে ভোট দেন । ভোটারেরা বলেন ,কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোন ঘটনা ঘটেনি । ভোটের পরিবেশ নিরব কারণ ভোটারের উপস্থিতি কম।
এই বিশয়ে প্রিজাইডিং অফিসার ফাতেমা বেগম জানান, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তিনটি ওয়ার্ডের (৪, ৫ ও ৬ ওয়ার্ড) ২ হাজার ৬৫৪ জন ভোটার ৭টি বুথের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকাল ১০টা নাগাদ ২’শ ভোট পড়েছে।
লামা পৌরসভার লামা সরকারি উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিটি কেন্দ্রে কিছুসংখ্যক ভোটারের উপস্থিতি আছে। কেন্দ্রগুলোতে ভেতরের চেয়ে বাইরে ভোটারের অবস্থান কম দেখা গেছে।
নির্বাচনে লামা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জন। চেয়ারম্যান পদে আনারস প্রতীকে মোস্তফা জামাল ও মোটর সাইকেল প্রতীকে জাকের হোসেন মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিসের তথ্যমতে, লামা উপজেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৮২ হাজার ৩ জন। তার মধ্যে মহিলা ৩৯ হাজার ২৩৯ ও পুরুষ ভোটারের সংখ্যা ৪২ হাজার ৭৬৪ জন। এছাড়াও স্থায়ী ভোট কেন্দ্র ৪১টিতে মোট ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২২৩টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

30/11/2023

দীর্ঘদিন কারাগারে বাংলাদেশের একমাত্র সাফ গোল্ড জয়ী অধিনায়ক আমিনুল হক!

বাংলাদেশ দলে আমিনুলের সময়ের দুই কোচ কৌটান ও ডিডো দু'জনেই যাকে ইউরোপে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলো। কৌটান বুন্দেসলিগায় দ্বিতীয় সারির একটা দলে আমিনুলকে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু দেশ থেকে কোনরকম সাহায্য সহযোগিতা পান নি। ডিডো তাকে ডেনমার্কের একটা ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ইঞ্জুরি বাধায় তার ডেনমার্কে খেলা হলো না।

এলেন শিয়েরার নিউক্যাসল ইউনাইটেড থেকে ডাক পেয়েছিলেন ২০০৪ সালে শুধু মাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে তার ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হলো না।

দক্ষিণ এশিয়ার সর্বকালের সেরা গোলরক্ষক আমিনুল আজ রাজনৈতিক কারণে কারাগারে দিন কাটাচ্ছে।

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


বরিশাল
Barisal
221220