23/06/2026
পাক্ষিক নবারুন এর জন্য কলম যোদ্ধাদের রাত জাগা নিরলস চেষ্টা।
Official page of Islami Chhatra Andolan Bangladesh. Charmonai kawmia branch
23/06/2026
পাক্ষিক নবারুন এর জন্য কলম যোদ্ধাদের রাত জাগা নিরলস চেষ্টা।
16/06/2026
হে দ্বীনি ভাই ও প্রিয় ছাত্র বন্ধুরা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
যুগ থেকে যুগে, শতাব্দী থেকে শতাব্দীতে, কালের এই মহাযাত্রা চিরন্তন। এই যাত্রাপথেই একদিন রচিত হয়েছিল ইতিহাসের এক অনন্য অধ্যায়। হিজরতের সেই মহাকাব্য যা কেবল একটি ভূখণ্ড বদলায়নি, বদলে দিয়েছিল একটি সভ্যতার গতিপথ। সেই চেতনা নিয়েই প্রতি বছর মুহররম ফিরে আসে নতুন বছরের প্রথম মাস হয়ে, নতুন পথ চলার আহ্বান নিয়ে। আমরা সেই চেতনা ধারণ করে সর্বস্তরের শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাই, নতুন বছরের এই শুভ সূচনালগ্নে আমরা যেন ইসলামী শরিয়াহ'র আলোকে নতুনভাবে জীবন সাজানোর অঙ্গীকার করি।
হিজরী বর্ষের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
হিজরী সন কেবল একটি বর্ষপঞ্জি নয়। এটি মুসলিম জাতির আত্মপরিচয়ের দর্পণ। আমাদের নামাজ, রোজা, হজ্ব, যাকাত প্রভৃতি ধর্মীয় জীবনের প্রতিটি অনুষঙ্গ এই বর্ষপঞ্জিকে ঘিরেই আবর্তিত। হিজরতের সেই চিরস্মরণীয় মুহূর্তকে কেন্দ্র করে যে বর্ষ গণনার সূচনা হয়েছিল, তা মুসলিম উম্মাহর ঐক্য, গৌরব ও আত্মপরিচয়ের শাশ্বত ভিত্তি। অথচ আজ আমরা সেই ভিত্তি ভুলে বিজাতির বর্ষপঞ্জির পেছনে ছুটছি। এ যেন নিজের ইতিহাস ভুলে পরের ইতিহাসে হারিয়ে যাওয়ার এক আত্মঘাতী প্রবণতা। তাই আসুন, হিজরী বর্ষকে জীবনে ধারণ করি এবং আমাদের আত্মপরিচয়কে পুনরুজ্জীবিত করি।
মুহররমের আমল ও ফজিলত
হিজরতের মহান চেতনা বুকে নিয়ে যে হিজরী সনের সূচনা, তার প্রথম মাসই হলো এই পবিত্র মুহররম। এই মাস একদিকে যেমন ইসলামের বিজয় ও আত্মত্যাগের গৌরবে ভাস্বর, অন্যদিকে ইবাদত ও আমলের দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বয়ং বিশ্বনবী রাসূলুল্লাহ সা. এই মাসকে 'শাহরুল্লাহ' বা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। (সহিহ মুসলিম: ১১৬৩)
এই বরকতময় মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আশুরার রোজা (মুহররমের ১০ তারিখ)। এই দিনের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সা. ইরশাদ করেছেন, "আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয়।" (সহিহ মুসলিম: ১১৬২)
ইহুদিদের সংস্কৃতির সাথে সাদৃশ্য এড়াতে ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ একসাথে দুটি রোজা রাখা উত্তম। (সহিহ মুসলিম: ১১৩৪)
এই মাসের অন্যান্য গুরুত্বপূর্ণ আমল:
নফল রোজা: রমজানের পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। (সহিহ মুসলিম: ১১৬৩)
তাওবা ও ইস্তিগফার: বিগত জীবনের ভুলের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা।
সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস
মুহররম এলেই সমাজের একটি অংশে এক কৃত্রিম শোকের আবহ তৈরি হয়। তাজিয়া মিছিল, বুক চাপড়ানো এবং মাতমের জোয়ার বয়ে যায়। অথচ ইসলাম এভাবে শোক প্রকাশ করাকে সমর্থন করে না। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সা. স্পষ্ট ঘোষণা করেছেন, "যে ব্যক্তি মৃতের জন্য বুক চাপড়ায় ও জাহেলি যুগের মতো বিলাপ করে, সে আমাদের দলভুক্ত নয়।" (সহিহ বুখারী: ১২৯৪)
এছাড়াও এই বরকতময় মাসকে ঘিরে সমাজে বেশ কিছু ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কার প্রচলিত রয়েছে,
• মুহররমে বিবাহ করা যাবে না।
• এই মাসে নতুন কাজ শুরু করা অশুভ।
• তাজিয়া বানানো ও মিছিল করা সওয়াবের কাজ প্রভৃতি।
কুরআন ও সুন্নাহর আলোকে এগুলোর কোনো ভিত্তি নেই। বরং এগুলো সুস্পষ্ট বিদআত ও কুসংস্কার। একজন সচেতন মুসলিম হিসেবে এসব থেকে বিরত থাকা এবং অন্যকে সতর্ক করা আমাদের দায়িত্ব।
আমাদের সম্মিলিত অঙ্গীকার
হিজরী নববর্ষ ও মাহে মুহররম আমাদের কাছে কেবল একটি তারিখ বদলের বার্তা নিয়ে আসে না। আসে গভীর আত্মজিজ্ঞাসার আহ্বান নিয়ে। এক নতুন আত্মজাগরণের ডাক নিয়ে। হিজরতের সেই মহান চেতনা আজও প্রতিটি সচেতন মুসলিমকে স্মরণ করিয়ে দেয়। সত্যের পথে অবিচল থাকতে হলে নিজের শিকড়কে শক্তভাবে আঁকড়ে ধরতে হয় এবং যাবতীয় কুসংস্কারের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হয়। আসুন, নতুন বছরের এই বরকতময় সূচনালগ্নে আমরা সবাই মিলে এই শাশ্বত চেতনাকে বুকে ধারণ করি এবং কুসংস্কারমুক্ত এক আদর্শ সমাজ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। এটাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।
14/06/2026
বিশ্ব রক্তদাতা দিবসে সকল স্বেচ্ছা রক্তদাতা, সংগঠক ও মানবিক সেবায় নিয়োজিত কর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
“যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। ” (সূরা মায়িদা: ৩২)
প্রতি ২ সেকেন্ডে সারাবিশ্বে একজন মানুষের রক্তের প্রয়োজন হয়। প্রতিবছর বিশ্বে ১১ কোটিরও বেশি ব্যাগ রক্তের চাহিদা তৈরি হয়। দুর্ঘটনা, অস্ত্রোপচার, প্রসব জটিলতা ও ক্যান্সার চিকিৎসায় রক্ত অপরিহার্য, যা কোনো কৃত্রিম বিকল্পে পূরণ সম্ভব নয়। একজন দাতার সিদ্ধান্তই একটি জীবন বাঁচাতে সহায়তা করতে পারে।
মনে রাখতে হবে, রক্তদানের জন্য রক্তদাতা সর্বদা বসে থাকেন না। আপনার প্রয়োজনে, মানবিক কাজে সকল কাজ রেখে রক্ত দিতে আসেন। এজন্য কখনোই এই মানবিক কাজকে অবমূল্যায়ন করবেন না।
রক্তদাতাদের প্রতি আমাদের দায়িত্ব;
• যাতায়াত ভাড়া দিন, কৃপণতা করবেন না।
• রক্তদানের পর খাবার, ফলমূল ও ডাবের পানির ব্যবস্থা করুন।
• খাবারের সময় হলে এক বেলা খাবারের ব্যবস্থা করুন।
• বিশ্রামের সুযোগ দিন, তাড়া দিবেন না।
✅ করণীয়
• নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন
• নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রক্তদান নিশ্চিত করুন
• তরুণ প্রজন্মকে মানবিক কাজে অনুপ্রাণিত করুন
🚫 বর্জনীয়
• ভুল তথ্য ও অহেতুক ভয় ছড়ানো থেকে বিরত থাকুন।
• রক্তদানের নামে কোনো প্রতারণা বা বাণিজ্য সহ্য করবেন না।
সর্বোপরি কথা হচ্ছে, নিয়মিত রক্তদান করে নিজে সুস্থ থাকুন। অন্যের জীবন বাঁচাতে সহায়তা করুন।
13/06/2026
Media Warrior workshop অনুষ্ঠিত
গতকাল ১২ জুন'২৬ রোজ শুক্রবার, বিকাল ৩.৩০ মিনিটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইন এর সঞ্চালনায় Media Warrior workshop অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ কাওছার হামিদ
এছাড়াও আমেলার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মুহাম্মাদ হানযালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা
12/06/2026
ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা অনুষ্ঠিত
গতকাল ১১ জুন'২৬ রোজ বৃহস্পতিবার, বাদ এশা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসান এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমোনাই কওমিয়া মাদরাসার শিক্ষক মুফতি সাঈদুল ইসলাম দা. বা.
এছাড়াও উপস্থিত ছিলেন, শাখার সহ সভাপতি আমানুল্লাহ বিন জিহাদী, সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
মুহাম্মাদ হানযালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা
12/06/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে, চরমোনাই কওমিয়া প্রকাশনা বিভাগের আয়োজনে সকল সেক্টরের প্রকাশনা সম্পাদকদের নিয়ে বাদ আসর জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি, আমানুল্লাহ বিন জিহাদী
এছাড়া আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান, দাওয়াহ সম্পাদক জাহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক রিয়ান মাহমুদ।
বার্তাপ্রেরক,
মুহাম্মাদ হানজালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা।
12/06/2026
Key to Salvation
Islamic constitution
Media Warrior Workshop
12 Jun 2026 Friday 03.30 pm
Branch Office, Charmonai, Barisal
Chief Guest
Yusuf Piyas
Central law & Human Rights Secretary
Islami Chhatra Andolan Bangladesh
Special Guest
M***i Rahmatullah Chadpuri
Central Qwmia Madrasa Secretary
Jatiyo Shikkhak Forum
M***i Ismail Shahid
Teacher, Charmonai madrasa
Kiratul Quran General Branch
Mohammad Ibrahim Khalil
Former president
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch
Mohammad Kawsar Hamid
Former president
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch
president
Mohammad Mahfuz Ahmad
president
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch
Islami Chhatra Andolan Bangladesh
Charmonai Qwmia Branch
11/06/2026
মুক্তির মূলমন্ত্র
ইসলামী শাসনতন্ত্র
ঈদ পুনর্মিলনী ও সেক্টর প্রতিনিধি সভা
১১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার, বাদ এশা
আইসিএবি কার্যালয়, চরমোনাই, বরিশাল
প্রধান অতিথি
মুফতি সাঈদুল ইসলাম
শিক্ষক, চরমোনাই কওমিয়া মাদরাসা
বিশেষ অতিথি
মুহাম্মাদ ইব্রাহিম খলিল
সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখা
সভাপতি
মুহাম্মাদ মাহফুজ আহমাদ
সভাপতি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা
11/06/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখার প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠিত।
গতকাল ১০ জুন ২৬, রোজ বুধবার, রাত ১০ টায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই কওমিয়া শাখা-এর প্রচার ও মিডিয়া বিভাগের উদ্যোগে প্রচার ও মিডিয়া উপ-কমিটি গঠিত হয়।
তত্ত্বাবধায়ক:- মুহাম্মাদ হানজালা মাহমুদ
সহ তত্ত্বাবধায়ক:- মুহাম্মাদ রিয়ান মাহমুদ
প্রধান সমন্বয়ক:- মুহাম্মাদ মুহিবুর রহমান শাওন
সমন্বয়ক:- মুহাম্মাদ মাহদী হাসান
সহ-সমন্বয়ক:-খালিদ হাসান ও এসহাক মাহমুদ
সদস্য:- মুহাম্মাদ হাসনাইন
সদস্য:- মুহাম্মাদ সাব্বির আহমেদ
সদস্য:- মুহাম্মাদ মাহমুদ
সদস্য:- মুহাম্মাদ রোহান
সদস্য:- মুহাম্মাদ মনির
সদস্য:- মুহাম্মাদ রাইয়ান সরকার
সদস্য:- মুহাম্মাদ গোলাম রাব্বি
সদস্য:- মুহাম্মাদ জুনায়েদ
সদস্য:- মুহাম্মাদ রাকিব
সদস্য:- মুহাম্মাদ সায়েম
সদস্য :- নওশাদ
সদস্য:- রায়হান
সদস্য :- জামিল
সদস্য :- সাকিল
বার্তা প্রেরক
মুহাম্মাদ হানজালা মাহমুদ
প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
চরমোনাই কওমিয়া শাখা
10/06/2026
আজ ১০ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির (৫ জুন-১১ জুন) অংশ হিসেবে ৬ষ্ঠ দিন চরমোনাই কওমিয়া শাখায় “বৃক্ষরোপণ” কর্মসূচি পালিত।
এসময়ে উপস্থিত ছিলেন শাখার সভাপতি মুহাম্মাদ মাহফুজ আহমাদ, সহ সভাপতি আমানুল্লাহ বিন জিহাদী, মুহাম্মাদ আল আমিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ বায়জিদ হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, দাওয়াহ সম্পাদক জাহিদুল ইসলাম, দক্ষতা উন্নয়ন সম্পাদক নাছরুল্লাহ মানছুর, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম।