06/03/2026
গত ০৬/০৩/২০২৫ ইং তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) বরিশাল জেলার সদর উপজেলার নির্মাণনাধীন “সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ০৬(ছয়) তলা ভীত বিশিষ্ট ০৬(ছয়) তলা একাডেমিক ভবন নির্মণ কাজের ১ম তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইইউি বরিশাল জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী ও জেলা মান নিয়ন্ত্রণ কমিটির উপদেষ্টা মো.শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী (সিভিল) ,উপ-সহকারী প্রকৌশলী সদর বরিশাল,এবং জেলা মান নিয়ন্ত্রণ কমিটির অন্যান্য সদস্যগণ। নির্বাহী প্রকৌশলী মহোদয় উপস্থিত সকলের নিমিত্ত চলমান কাজের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করেন অতঃপর জেলা মান নিয়ন্ত্রণ কমিটি চলমান কাজ তদারকির ক্ষেত্রে কি কি করনীয় সে বিষয়গুলো পুনরায় আলোচনা করেন, কাজের গুনগত মান কিভাবে আরও বৃদ্ধি/উন্নতি করা যায় সেবিষয়ে পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করেন। ঢালাই শেষে কংক্রিটের গুণগত মান রক্ষার্থে প্রয়োজনীয় কিউরিং (পানি দেওয়া) ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

19/02/2026