কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি

কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি, Library, East Side of Sunnia Madrasha, Infront of Alamgir Khanka Sharif, Chittagong.

Photos from কাদেরিয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি's post 14/06/2026

কারবালা নিয়ে আমাদের স্টকে ২ টি উর্দু কিতাব এক মলাটে এসেছে!!
♦১ম- আয়নায়ে কিয়ামত এবং আরবায়ীনা হুসাইন (রা.) ২ টি বই একত্রে এই বইয়ে । আলা হযরত রহ. কে প্রশ্ন করা হলো কারবালা নিয়ে কোন বইটি পড়বো? আলা হযরত বললেন আয়নায়ে কিয়ামত পড়। এটি আলা হযরতে আপন ভাই হাসান মিয়া হুজুরের লেখা।

♦২য় - আরবায়ীনা ইমাম হুসাইন রা.। কিতাবটিতে ইমাম হুসাইন রা. ফজিলত,জীবনী,কারবালার সংক্ষিপ্ত ঘটনা বর্ণণা করা হয়েছে। কিতাবটির লেখক মাওলানা মুহাম্মদ আফরুজ কাদেরি সিরাকোটি (ভারত)

কিতাবগুলো আমাদের নিজস্ব ছাপা। পিডিএফ থেকে।

14/06/2026

♥প্রসংসিত স্টকে এসেছে!!♥
শিশুনবী আমেনা মায়ের কোলে। হাত-পা নেড়ে নেড়ে খেলছেন। পড়শিরা একে একে আসতে লাগল। আমেনার কোলে নাকি চাদ এসেছে। তার উপর আবদুল মোত্তালিবের নাতি বলে কথা। পুরো কোরাইশ গোত্রে তাঁর মতো প্রভাবশালী আর কে আছে? অপরদিকে বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছে মাত্র ক'মাস হলো। তিনি ছেলের মুখটাও দেখে যেতে পারেননি। বেঁচে থাকলে নির্ঘাত এ খবর সারা মক্কায় ছড়িয়ে বেড়াতেন। সব মিলিয়ে শিশু মুহাম্মদকে একনজর দেখার জন্যে মক্কার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বাবা আবদুল্লাহর বাড়িতে ভিড় জমাতে লাগল ।

দাদা আবদুল মোত্তালিব দুধ-মাতা খুঁজে ক্লান্ত। আরবে দুধ-মাতার প্রথা বহুদিনের। শহুরে সন্তানদের পাঠানো হয় গ্রামাঞ্চলে। সেখানকার মহিলারা নবজাতকদের দুধপান করান। বিনিময়ে পান অর্থকড়ি। তা দিয়ে চলে সংসার। দুর্ভিক্ষের দিন। মক্কার পূর্বে তায়েফ অঞ্চল। সেখান থেকে নবজাতকের সন্ধানে এলো একদল মহিলা।

সবার ভাগ্যে নবজাতক জুটলেও একজনের জুটেনি। তিনি সা'দ গোত্রের হালিমাতুস সাদিয়া। তাঁর জন্য পড়ে আছে এক এতিম শিশু; যাঁকে নিতে ইতোমধ্যে সবাই অস্বীকৃতি জানিয়েছে। অবস্থা কবিগুরু রবীন্দ্রনাথের ‘খ্যাপা সন্ন্যাসী'র মতো। খ্যাপা হাতে শিকল নিয়ে পরশপাথর খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে বৃদ্ধ হয়, ত্বক ফ্যাকাশে হয়, পরশপাথর পাওয়া হয়ে ওঠে না। একদিন লোকের প্রশ্ন শুনে চমকে ওঠে। এ কী খ্যাপা, তোমার হাতে স্বর্ণের শিকল এলো কোথা থেকে? খ্যাপা তো অবাক! হাতে তো লোহার শিকল ছিল। স্বর্ণ হলো কী করে? হায়রে খ্যাপা, কোথায়, কখন যে এ শিকল পরশপাথরে লেগে স্বর্ণ হয়ে গেছে, সে নিজেই বুঝতে পারেনি! কারণ, সে পরশপাথর খুঁজে মরেছে ঠিকই, আদতে পরশপাথর কীরূপ-তা তার জানা ছিল না।
প্রসংসিত, পৃষ্টা-১৭

14/06/2026

কিশোরগঞ্জ থেকে মাওলানা এম. এ. জাহাঙ্গীর আলম মাহবুবী ভাই আমাদের আতরের ভিডিও দেখে ১৩৮০ টাকা পাঠিয়েছেন। তিনি বলেছেন “আপনার যেটা ভালো লাগে, সেটা দিয়েন; যাতে সুগন্ধি ছড়ায়।”

সাধারণত নতুন বা অপরিচিত কাস্টমারদের ক্ষেত্রে আতর কুরিয়ারে পাঠানো আমরা খুব বেশি করি না, কারণ আতর হলো এমন একটি পণ্য যা দেখে, বুঝে ও ঘ্রাণ নিয়ে পছন্দ করার বিষয়। এটি বইয়ের মতো নয় যে শুধু তালিকা দেখে অর্ডার করা যাবে।

তবুও ভাইয়ের আস্থা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে, ১৩৮০ টাকার মধ্যে ৫টি আতরের সেট পাঠানো হচ্ছে ইনশাআল্লাহ।

আশা করি, আতরের সুবাস ও মান আপনাদের ভালো লাগবে।
আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।

13/06/2026

কারবালার নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী ইতিহাস।

আল্লামা শফী উকাড়ভী (রাহ.) রচিত এ গ্রন্থে কুরআন-হাদীস ও নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্রের আলোকে কারবালার প্রকৃত ঘটনাবলী তুলে ধরা হয়েছে। হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান মা.জি.আ কর্তৃক অনূদিত এ বইটিতে রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও মূল উর্দু কাব্যের সাবলীল বাংলা কাব্যানুবাদ।
💰 বিক্রয় মূল্য: ২৩০ টাকা

পবিত্র ইমাম হোসাইন (রা.) ও নাপাক ইয়াযিদ

📚 সত্য ও ইতিহাসের দলিলভিত্তিক এক গুরুত্বপূর্ণ গ্রন্থ
আল্লামা শফী উকাড়ভী (রহ.) রচিত “ইমাম পাক (রা.) আউর ইয়াযিদে পলীদ” গ্রন্থের বাংলা অনুবাদ। এতে ইমাম হোসাইন (রা.)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের জবাব এবং ইয়াযিদ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের অবস্থান দলিল-প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে।
💰 হাদিয়া: ১৮০/- টাকা

📞 অর্ডার: ০১৮২২২৬১৬১২ | ০১৭২২৩৮২৩৮৬
📍 কাদেরিয়া লাইব্রেরি, পাঁচলাইশ, চট্টগ্রাম।

13/06/2026

যে বইটি পড়ার সময় চোখের পানি ধরে রাখা মুশকিল।

13/06/2026

বাতেল শিয়া মতাদর্শ প্রচারকারী বই ক্রয় ও অধ্যয়ন থেকে সতর্ক থাকুন। বিশুদ্ধ আকীদা, নির্ভরযোগ্য দলিল এবং সুন্নি উলামায়ে কেরামের রচিত গ্রন্থ সংগ্রহ করুন। দ্বীনের সঠিক জ্ঞান অর্জনে বিশ্বস্ত আলেমদের পরামর্শ গ্রহণ করুন।

আকীদা রক্ষা করুন, সহীহ জ্ঞান অর্জন করুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক্বের উপর অবিচল থাকার তাওফীক দান করুন। আমীন।

13/06/2026

শিয়াদের বই ক্রয় করা থেকে সাবধান

11/06/2026

কস্তুরি আতর নিয়ে অভিজ্ঞতা।

11/06/2026

🌹 রাওদাহ্ - মদিনা শরীফের স্নিগ্ধতার সুবাস 🌹

✨ Ahmed Al Maghribi Rawdha Attar

মদিনা শরীফের পবিত্র রাওদাহর স্মৃতি ও প্রশান্তি থেকে অনুপ্রাণিত এক অনন্য সুগন্ধি। গোলাপ, উড, মিস্ক, জাফরান ও চন্দনের মনোমুগ্ধকর সমন্বয়ে তৈরি এই আতর হৃদয়কে প্রশান্ত করে এবং ব্যক্তিত্বে যোগ করে সৌন্দর্য ও মর্যাদা।

🌿 ঘ্রাণের বৈশিষ্ট্য:
✔️ মিষ্টি ও কোমল গোলাপের সুবাস।
✔️ প্রিমিয়াম উড ও অ্যাম্বারের গভীরতা।
✔️ মিস্কের দীর্ঘস্থায়ী সতেজতা।
✔️ আধ্যাত্মিক ও প্রশান্তিময় অনুভূতি।

🕌 ব্যবহারের জন্য উপযুক্ত:
▪️ নামাজ ও ইবাদতের সময়।
▪️ জুমা ও ইসলামী মাহফিল।
▪️ দৈনন্দিন ব্যবহার।
▪️ বিশেষ অনুষ্ঠান ও উপহার হিসেবে দিতে পারেন।

⏳ দীর্ঘস্থায়ী ও প্রিমিয়াম মানের সুগন্ধি, যা আপনার চারপাশে ছড়িয়ে দেবে এক মনোমুগ্ধকর সুবাস।

📍 কাদেরিয়া লাইব্রেরি অ্যান্ড আতর
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার পূর্ব পাশে, খানেকাহ্ শরীফের সামনে, সুন্নিয়া মাদ্রাসা রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম।

📞 যোগাযোগ:
০১৮২২২৬১৬১২
০১৭২২৩৮২৩৮৬

🌹 রাওদাহ্ — সুবাসে অনুভব করুন মদিনার স্নিগ্ধতা। 🌹

11/06/2026

তুর্কি প্রখ্যাত সূফি সুলতান, শাইখ সাইয়্যিদ হযরত নাযিম আল-হক্কানী (রহ.)-এর রূহানী খলিফা হযরত মুহাম্মদ হিশাম কাব্বানী (রহ.)-এর ইলহামী নির্দেশনায়, শাইখ ড. জিবরাইল ফুয়াদ আল-হাদ্দাদ “নূরে মোহাম্মদী ﷺ” গ্রন্থটি রচনা করেন।

আমাদের প্রিয় নবী রাসূলে পাক ﷺ সেই মহিমান্বিত সত্তা, যিনি ঐশী নূর থেকে উদ্ভাসিত হয়ে সমগ্র সৃষ্টিকে আলোকিত করেছেন। তাঁর মর্যাদা সকল সৃষ্টির ঊর্ধ্বে; তাঁর মাধ্যমেই নবুওয়তের নূর প্রকাশিত হয়েছে এবং অন্যান্য নবী-রাসূলগণ (আলাইহিমুস সালাম) সেই নূরেরই অংশীদার হয়েছেন। আল্লাহ তায়ালা তাঁকে নিজের নূর থেকে সৃষ্টি করে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন এবং তাঁকে বিশেষ সান্নিধ্যে উন্নীত করে নিজের নামের পাশেই তাঁর নামকে সমুন্নত করেছেন।

লেখক আমাদের রাসূলুল্লাহ ﷺ'র সারমর্ম এবং তাঁর অসীম পরিপূর্ণতা সম্পর্কে পূর্বে লুকানো ও ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা জ্ঞানকে উন্মোচন করে আলোকপাত করেছেন।

তিনি প্রামাণিক শাস্ত্রজ্ঞদের দলিল থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশুদ্ধ আকীদাকে স্পষ্ট করেছেন-যার ভিত্তি স্থাপন করেছেন রাসূলে পাক ﷺ এবং যা সুদৃঢ় করেছেন সালাফে সালেহীন।

এই ঐতিহাসিক কিতাবটি স্টকে এসেছে কাদেরিয়া লাইব্রেরিতে।

কিতাবটির মুদ্রিত মূল্য-৬০০/-
বিক্রয় মূল্য-৩৫০/-

সূচিপত্র কমেন্ট বক্সে।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


East Side Of Sunnia Madrasha, Infront Of Alamgir Khanka Sharif
Chittagong
4211