দ্যা গুপ্তছড়া ফেরিঘাট রাস্তা ইজ ভেরি ভেরি ব্যাড, মাই লফ জনগণ প্লিজ টেইক অ্যাকশন এটা কুইকলি রিপেয়ার করুন🥱
সন্দ্বীপ - Sandwip
মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।
(Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️
আমাদের বেকআপ পেইজ-
https://www.facebook.com/sandwipctgbd/
https://www.facebook.com/share/17pnSnb4nZ/
16/06/2026
🔥 FIFA World Cup 2026: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া 🔥
বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি দুই শক্তিশালী দল—আর্জেন্টিনা ও আলজেরিয়া! মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়ে যাক উত্তেজনার পারদ। লিওনেল মেসি নাকি রিয়াদ মাহরেজ—কার কৌশলে জয় আসবে?
আপনার মতে, ম্যাচে মোট কতগুলো গোল হতে পারে? আপনার স্কোর প্রেডিকশন এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন! 👇⚽
16/06/2026
🚨 ব্রেকিং নিউজ
নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিআইডব্লিউটিএ কর্মী সাময়িক বরখাস্ত
নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর এক কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বন্দর ও পরিবহন বিভাগের শুল্ক প্রহরী মো. শাহজাহান আলীর বিরুদ্ধে কুমিরা টার্মিনাল ঘাট ও বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনকালে, বিশেষ করে নারী যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণের অভিযোগ ওঠে।
অভিযোগের বিষয়ে তদন্ত পরিচালনা করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি বিবেচনায় এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর ৩৫(ক) ও ৩৫(খ) ধারা অনুযায়ী যথাক্রমে ‘দায়িত্ব পালনে অবহেলা’ এবং ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একই প্রবিধানের ৪১(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৬ জুন ২০২৬ তারিখে জারি করা এক দপ্তর আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। পাশাপাশি তাকে বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগ, ঢাকায় নিয়মিত হাজিরা প্রদান করতে হবে। হাজিরা প্রদানের ভিত্তিতে তার ভাতা পরিশোধ করা হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের স্বাক্ষরিত আদেশটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।
সন্দ্বীপের নারী যাত্রীদের যৌ'ন হয়রানির দায়ে বিআইডব্লিউটিএ কর্মচারী শাহজাহান আলীকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনা হোক।
ভিডিও কৃতজ্ঞতা- মাসুদ নীল
#নারীহেনস্থা #সন্দ্বীপ_ঘাট #দ্বীপেরচোখ #নারীনিরাপত্তা
সন্দ্বীপে অস্ত্র ও মাদক উদ্ধার: শীর্ষ সন্ত্রাসী বাবলুসহ ২ জন গ্রেপ্তার। জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ২,৪৫,০৮৩ পিস ইয়াবা, ৯২ কেজি গাঁজা ও ১৩টি অস্ত্র; গ্রেপ্তার ২২৭ জন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় ০৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম জেলায় যোগদানের পর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশনায় জেলার সকল থানা এলাকায় সন্ত্রাসবিরোধী ও অপরাধ দমনমূলক অভিযান জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সন্দ্বীপ থানার একটি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫), পিতা- শফি মেম্বার এবং মোঃ জুয়েল রানা (৩৬), পিতা- মৃত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি দেশীয় এলজি, ০৪টি কার্তুজ, ০১টি ছেনি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি চাপাতি এবং নগদ ১১,২২০/- (এগারো হাজার দুইশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্যাবধি জেলার ১৭টি থানা এলাকায় মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার, ৯টি মামলা রুজু এবং ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২,৪৫,০৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ কেজি গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১৫২টি মামলা রুজু করা হয়েছে এবং ১৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত ৫টি মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন ডাকাতির আলামত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
11/06/2026
🚨 সন্দ্বীপে ধ|রালো অ'স্ত্রে`র আঘাতে ছোট ভাইয়ের হামলায় গুরুতর আহত বড় ভাই
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের পতের গো বাড়ি এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে বড় ভাই মানিক মিয়া তার আপন ছোট ভাইয়ের হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।
📍 স্থান: গাছুয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম
━━━━━সন্দ্বীপ - Sandwipwip
10/06/2026
📢 নৌপথের জরুরি বিজ্ঞপ্তি
সম্মানিত যাত্রীবৃন্দ, যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আগামীকাল শীপ চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শীপ চলাচল পুনরায় শুরু হওয়ার সময়সূচি ও পরবর্তী সকল আপডেট যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সর্বশেষ তথ্যের জন্য আমাদের পেইজে চোখ রাখুন।
ধন্যবাদ।
━━━━━━━━━━━━━━
🌴 সন্দ্বীপ - Sandwip
📘 fb.com/oursandwipupozila
━━━━━━━━━━━━━━
09/06/2026
চট্টগ্রামের পাঁচলাইশে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার।
09/06/2026
🇧🇷🔥 ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর!
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিল দলের সব গ্রুপ পর্বের ম্যাচের বাংলাদেশ সময়সূচী দেখে নিন এক নজরে! ⏰⚽
📅 কোন দিন খেলবে?
⏰ কখন মাঠে নামবে?
🏆 কার বিপক্ষে লড়বে?
সব তথ্য সুন্দরভাবে সাজানো হয়েছে এই পোস্টে।
💚💛 আপনার কি মনে হয়, এবার ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত ৬ষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে পারবে?
👇 কমেন্টে লিখুন:
"আমি ব্রাজিলের সমর্থক" 🇧🇷
📢 পোস্টটি শেয়ার করে আপনার ব্রাজিল সমর্থক বন্ধুদেরও জানিয়ে দিন।
⚽ বিশ্বকাপ ২০২৬, ফুটবল ও আন্তর্জাতিক ক্রীড়া আপডেট পেতে ফলো করুন —
🌴 সন্দ্বীপ-Sandwip
#ব্রাজিল #বিশ্বকাপ২০২৬ #ফুটবল #ব্রাজিল_সমর্থক #বাংলাদেশ #সন্দ্বীপ #সন্দ্বীপ_Sandwip
09/06/2026
🇦🇷🏆 আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর!
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনার গ্রুপ পর্বের সব ম্যাচের সময়সূচী (বাংলাদেশ সময়) এক ছবিতেই দেখে নিন। 📅⚽
🔥 ম্যাচসমূহ:
🇦🇷 Argentina 🆚 Algeria 🇩🇿
📅 ১৬ জুন ২০২৬
🕕 সকাল ৬:০০টা
🇦🇷 Argentina 🆚 Austria 🇦🇹
📅 ২২ জুন ২০২৬
🕕 সকাল ৬:০০টা
🇦🇷 Argentina 🆚 Jordan 🇯🇴
📅 ২৭ জুন ২০২৬
🕕 সকাল ৬:০০টা
👑 বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি আবারও শিরোপা ধরে রাখতে পারবে?
💙🤍 আপনি কোন ম্যাচটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন? কমেন্টে জানান।
📌 পোস্টটি শেয়ার করে আর্জেন্টিনা সমর্থকদের জানিয়ে দিন।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Address
Sandwip
Chittagong
4300
