11/06/2026
এতদ্বারা কলেজের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানান যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ২০২৫ সালের ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ২য় ইনকোর্স পরীক্ষা আগামী ২১ জুন হতে ২০২৬ হতে আরম্ভহবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইনকোর্স পরীক্ষার ফি. ৭০০/- (সাতশত) টাকা এবং কলেজের যাবতীয় বকেয়া টাকা আগামী ১৭/০৬/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া গেল।
শিক্ষকবৃন্দ স্ব স্ব বিষয়ের প্রশ্ন পত্র আগামী ১৭ জুন এর মধ্যে শরীরচর্চা বিষয়ের শিক্ষক অমিয় তোষ বড়ুয়া নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
10/06/2026
এতদ্বারা এ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানান যাচ্ছে যে, আগামী ১৮/০৬/২০২৬খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৫/০৬/২০২৬ খ্রি. তারিখের মধ্যে পরীক্ষার ফি ও কলেজের যাবতীয় পাওনা পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য সকল শিক্ষার্থীকে নির্দেশ দেয়া গেল। প্রবেশপত্র ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত কোন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেনা।
সংযুক্তি: পরীক্ষার রুটিন।
07/06/2026
একটি শোক সংবাদ!
আজ ১১ ঘটিকায় হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রিয় সহকর্মী বাবু প্রদীপ সাহা স্যার পরলোক গমন করেছেন। আমরা স্যারের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
শোকার্তে: উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ পরিবার।
07/06/2026
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ,
---------------------- #বিজ্ঞাপ্তি
অত্র কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা- ২০২৬ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী ৪০১ নং রুমে অনুষ্ঠিত হবে।
07/06/2026
সোনারগাঁও নিবাসী উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য ও কাউখালী কলেজের অধ্যাপক গফুর আহমদ, উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ এর অধ্যাপিকা শেখ পারভীন আক্তার ও মাষ্টার ফরিদ আহমদ'র মা ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ পরিবার।
19/05/2026
২০২৪ সালের ডিগ্রি(পাস) ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের উল্লেখিত সময়ে ফরম পূরণের কাজ সম্পাদনের জন্য পরামর্শ দেয়া গেল। বিজ্ঞপ্তি সংযুক্ত।
19/05/2026
উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজে- শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে #অভিভাবক_সমাবেশ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
13/05/2026
আজ উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান। এতে কলেজের অধ্যক্ষসহ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তাঁদের ঈদ বোনাস বৃদ্ধি করা হয়।
সভা শুরুর পূর্বে সভাপতি ও অধ্যক্ষ মহোদয় সদস্যবৃন্দকে সাথে নিয়ে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— শিক্ষক মিলনায়তন, অধ্যক্ষের কক্ষ, ছাত্রী কমন রুম ও ছাত্রীদের ওয়াশ রুম আধুনিকীকরণ; চার তলা ভবনের অডিটোরিয়ামে বিশাল মঞ্চ নির্মাণ, প্রশাসনিক ভবনে টাইলস স্থাপন এবং ওযু খানা ও ইবাদত খানা তৈরি। এছাড়া তাঁরা কলেজের জন্য সদ্য ক্রয়কৃত ফটোকপি মেশিন এবং এইচএসসি পরীক্ষার্থীদের চলমান মডেল টেস্ট কার্যক্রমও পরিদর্শন করেন।
Masud Talukder Talukder Adv Azim Uddin Lablu Atm Rezaul Karim
11/05/2026
উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ
এইচএসসি মডেল টেস্ট- ২০২৬ এর রুটিন নিম্নরূপ :
#2026