Chattogram Palli Bidyut Samity-2

Chattogram Palli Bidyut Samity-2

Share

Welcome to the official page of Chattogram Palli Bidyut Samity-2

28/05/2026
Photos from Chattogram Palli Bidyut Samity-2's post 27/05/2026

সম্মানিত গ্রাহকগণ,
প্রচন্ড ঝড় বৃষ্টি ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সচল করতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্ণিত পরিস্থিতি মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাশাপাশি আপনার এলাকায় ভারী বর্ষণে যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করুন:

** ভেজা বৈদ্যুতিক খুঁটি/পোল হাত দিয়ে স্পর্শ করবেন না বা ধরবেন না।

** পড়ে থাকা বৈদ্যুতিক তার/কন্ডাকটর হাত দিয়ে ধরা বা সরানো থেকে বিরত থাকুন।

** কোন পোল/খুঁটি হেলে বা তার ছিড়ে গেলে/খুলে পড়ে গেলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে (বিদ্যুৎ বিলের ২ নং পৃষ্ঠায় সকল অফিস/অভিযোগ কেন্দ্রের নাম্বার লিপিবদ্ধ আছে) তৎক্ষণাৎ জানিয়ে দিন।

** শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।

** পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না।

** লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না, সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।

** বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ সকেট থেকে খুলে রাখুন।

--অনুরোধক্রমে,
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

21/05/2026

**নিয়োগ বিজ্ঞপ্তি**

আন্তঃপবিস নিয়োগ বিজ্ঞপ্তি (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)

আবেদনের বিস্তারিত লিংক:

pbs2.chittagong.gov.bd

Photos from Chattogram Palli Bidyut Samity-2's post 19/05/2026

#শিক্ষানবিশ_লাইনম্যান_নিয়োগ
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পবিস সমূহে শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগের জন্য প্রাথমিক বাচাই পরীক্ষার কিছু স্থির চিত্র।

Photos from Chattogram Palli Bidyut Samity-2's post 03/05/2026

গতকাল রাতের কালবৈশাখী ঝড়, বৃষ্টির তান্ডব। সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে—বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আমাদের কর্মীগণ রাত থেকেই নিরলস প্রচেষ্টা অব্যহত রেখেছে।

আপনাদের ধৈর্য্য ও সহযোগিতা একান্ত কাম্য।

Photos from Chattogram Palli Bidyut Samity-2's post 27/04/2026

**জরুরী নোটিশ**

চলমান বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের কারণে চট্টগ্রাম পবিস-২ এর বিভিন্ন ভৌগলিক এরিয়ায় বৈদ্যুতিক লাইন সমূহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলশ্রুতিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে সময় লাগছে। বিদ্যুৎ সেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ কর্মীগণ নিরলস প্রচেষ্ট অব্যাহত রেখেছে।

সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
কর্তৃপক্ষ,
চট্টগ্রাম পবিস-২

23/04/2026

বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহকগণের প্রতি আহবান।

উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের প্রতি উদাত্ত আহ্বান।

Want your business to be the top-listed Government Service in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Raozan, Chattogram
Chittagong
4240