Jamaat CoxsBazar District

Jamaat CoxsBazar District

Share

"মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন এবং আল্লাহ্ তা'য়ালার সন্তুষ্টি লাভ"

Photos from Jamaat CoxsBazar District's post 19/11/2025

পালংখালীতে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী

"উখিয়া–টেকনাফের শান্তি ও উন্নয়নের জন্য দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন"

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নাম্বর ওয়ার্ডের উত্তর রহমতেরবিল, দক্ষিণ রহমতের বিল সহ থাইংখালী বাজারে শত শত নেতাকর্মীদের নিয়ে বিশাল গণসংযোগ করেছেন কক্সবাজার ৪ সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
গণসংযোগকালে তিনি বলেছেন, উখিয়া–টেকনাফের সামগ্রিক উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতি-ধর্ম-বর্ণ, জাতি কিংবা শ্রেণি ভেদে নয়; বরং পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে সমৃদ্ধ ও উন্নত উখিয়া -টেকনাফ গড়তে সচেষ্ট থাকবো। অতীতের বিভেদ, দলাদলি ও হিংসাত্মক রাজনীতি ভুলে ঐক্যের শক্তিতে আমরা একত্রিত হয়ে এই জনপদকে একটি নিরাপদ, ন্যায়নিষ্ঠ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবো। সমাজের প্রতিটি মানুষের জীবন–সম্পদের নিরাপত্তা, অপরাধমুক্ত পরিবেশ, শিক্ষায়-স্বাস্থ্যে সুষম সুযোগ নিশ্চিত করণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কা বিজয়ের জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা নুরুল হক, কর্মপরিষদ সদস্য খাইরুল বশর, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সেক্রেটারি আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতা-কর্মীরা।

09/11/2025

কক্সবাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

পর্যটন খাতে স্থানীয়দের চাকরি ও ব্যবসায় সুযোগ বৃদ্ধির প্রতিশ্রুতি শহিদুল আলম বাহাদুরের

#কক্সবাজারএক্সপ্রেস

Photos from Jamaat CoxsBazar District's post 09/11/2025

কক্সবাজার ৩ আসনের উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ফেলতে গণভোটের তারিখ ঘোষণা অপরিহার্য — মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় ফেলতে হলে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করা এখন সময়ের অনিবার্য দাবি। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো জাতীয় সিদ্ধান্ত টেকসই হতে পারে না। জনগণই দেশের মালিক, তাদের ভোট ও মতামতের ওপর ভিত্তি করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কক্সবাজার ৩ (সদর-পৌরসভা) সংসদীয় আসন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। জুলাই সনদের মাধ্যমে জনগণকে একটি নতুন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেই সনদকে বাস্তবে রূপ দিতে হলে একটি নিরপেক্ষ গণভোটের মধ্য দিয়েই জনগণের রায় গ্রহণ করতে হবে। অন্যথায় সেই সনদ কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যাবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতা নয়, ন্যায়ের রাজনীতি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষ পাবে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার। গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে হলে সবার অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে হবে।

জেলা নায়েবে আমীর ও আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে জেলা সাংগঠনিক সেক্রেটারি ও আসন সচিব আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর,
বিশেষ অতিথি জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, এবং কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল প্রমুখ।

সম্মেলনে উপস্থিত ছিলেন শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা সেক্রেটারি আজিজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন আমীর শহীদুল্লাহসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের শতাধিক প্রতিনিধি।

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Hospital Road
Cox's Bazar
4700