ɴɪꜱ 卝 ɴᴀᴢʀᴜʟツ

ɴɪꜱ 卝 ɴᴀᴢʀᴜʟツ

Share

নিজেকে প্রকাশ করার কোন ইচ্ছে নেই,
যার প্রয়োজন
সে এমনিতেই খুঁজে নিবে😇

30/07/2025

“মানুষের অনেক সময় এমন হয় যে স্বাস্থ্য ভালো থাকলেও সে অবসর সময় খুঁজে পায়না কারণ জীবিকা অর্জনের জন্য তাকে ব্যস্ত থাকতে হয়; অথবা সে ধনী হলেও তার স্বাস্থ্য ভালো থাকে না। সুতরাং, যদি এই দুটো জিনিস (সুস্বাস্থ্য এবং অবসর) কেউ একসাথে পেয়েও যদি নিজের আলসেমিতে কর্তব্য পালন করতে না পারে, তাহলে সে একজন হতভাগা ব্যর্থ। (জেনে রাখো) এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র; এর মাঝেই ব্যবসা রয়েছে যার মুনাফা পরকালে দেখা যাবে। তাই যে মানুষ তার অবসর সময় এবং সুস্বাস্থ্যের সঠিক ব্যবহার করলো আল্লাহর আনুগত্যের মাধ্যমে, সে-ই সৌভাগ্যবান। আর যে তাদেরকে ব্যবহার করলো আল্লাহর নাফরমানীতে, সে নিজের উপরে জুলুম করে, কেননা যে কোন সময় অবসর ব্যস্ততায় পরিণত হতে পারে এবং সুস্থতা বিঘ্ন হতে পারে রোগের কারণে।”

— ইবনে আল জাওযি (রাহিমাহুল্লাহ)

30/07/2025

“যদি আপনি লোকেদের প্রিয় পাত্র হোন, তাহলে জেনে রাখুন যে,
তারা আসলে আল্লাহর সেই সৌন্দর্যকে ভালোবাসেন যা দ্বারা তিনি আপনার গুনাহকে ঢেকে রেখেছেন।”

-ইবনে আল জাওযি (রহ)

30/07/2025

“আপনি যদি একটি জাতিকে কোনরকম 'যু%দ্ধ ছাড়াই ধ্বং-স করে দিতে চান, তাহলে তাদের তরুণ প্রজন্মের মাঝে অ*শ্লী*ল*তা আর ব্যা*ভি*চা*রের প্রচলনের ব্যবস্থা করে দিন।”

— সুলতান সালাহ আদ-দ্বীন ইউসুফ আইয়ুবী (রহিমাহুল্লাহ

30/07/2025

“নেতারা যে অধীনস্তদের নেতৃত্বে থাকে, সেই মানুষদের চেয়ে যখন নিজেদেরকে বেশি অগ্রাধিকার দেয়, তারা সেই পদের জন্য তখন আর যোগ্য থাকে না।”

— সুলতান সালাহ আদ-দ্বীন আল-আইয়ুবি (রাহিমাহুল্লাহ

30/07/2025

“যে ব্যক্তি অন্যদেরকে নিয়ে হাসি-তামাশা করে সে তাদের চাইতেও খারাপ। মানুষকে নিয়ে হাসি-তামাশা কেবল সে অন্তরেই আনন্দ যোগায় যে অন্তর খারাপ চরিত্রে ভরপুর।”
— শাইখ আস-সাদী

30/07/2025

“আল্লাহ আদমের শ্রেষ্ঠত্বের প্রকাশ করেছিলেন ‘ইলমের (জ্ঞানের) মাধ্যমে। বান্দা যেসব মহৎ গুণাবলী ধারণ করতে পারে সেগুলোর মধ্যে ‘ইলম অন্যতম।”

30/07/2025

“আল্লাহর বান্দার উচিত সবসময় আল্লাহর আদেশ মেনে চলা এমনকি যদি কোন লোক তার প্রতি অন্যায়ও করে। কেউ তার ব্যাপারে মিথ্যা বললেও ঐ লোকের ব্যাপারে মিথ্যা বলার এবং কেউ তাকে প্রতারিত করলেও ঐ ব্যক্তির সাথে প্রতারণা করার অনুমতি তার নেই।”

— শাইখ আস-সা’দী

30/07/2025

“বিবাহিত দম্পতিরা তাদের আনন্দ, কল্যাণ খুঁজে পায় তাদের সন্তানদের মাঝে, সন্তানদের গড়ে তোলা ও তাদের সাথে মধুর সম্পর্ক বজায় রাখার মাঝে। স্বামী-স্ত্রী দু’জনের মাঝে যে ভালোবাসা এবং রাহমাহ (দয়াশীলতা) বিরাজ করে তা সাধারণত আর কোথাও পাওয়া যায় না।”

— শাইখ আবদুর-রহমান আস-সা’দী

30/07/2025

”আপনার হৃদয় যে আল্লাহর জন্য আকর্ষণ অনুভব করে না তার একটি চিহ্ন হলো নামাজের প্রতি আপনার অলসতা।”

— আবদুর রহমান আস-সাদী

30/07/2025

“একজন বান্দার জ্ঞানের গভীরতা যত বেশি হয় আল্লাহভীতিও তত বেশি হয়, আখিরাতের প্রতি তার মনোযোগ যত বেশি হয় দুনিয়ার প্রতি অনাসক্তিও তত বেশি হয়।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)

30/07/2025

“যখন পারস্পরিক গীবত চালু হয়ে যায়, তখন আল্লাহর জন্য ভ্রাতৃত্ব উধাও হয়ে যায়; সেই সময়ে তোমরা হয়ে যাবে সেই বস্তুগুলোর মতন যার বাইরে সোনা এবং রূপার আবরণ থাকলেও ভেতরে থাকে কাঠ, যার নিছক বাহিরটাই দেখতে ভালো।”

— আল-ফুদাইল ইবনে ইয়্যাদ (রাহিমাহুল্লাহ)

Want your business to be the top-listed Government Service in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Cox's Bazar
4700