18/06/2026
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম পাকিস্তানের লাহোরে অবস্থিত লিডস ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মিয়া জহুর ওয়াত্তু, উপাচার্য প্রফেসর ড. ইশতিয়াক গন্ডাল, পরিচালক আজহার মালিক, নাসরুল্লাহ রন্ধাওয়া এবং মুশতাক আসকারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
সাক্ষাৎকালে উপমহাদেশের শিক্ষা কাঠামোর বিভিন্ন দিক, বেকারত্ব সমস্যার টেকসই সমাধান, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়।
18/06/2026
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল মুসলিম ইয়ুথ ফোরাম (আইএমওয়াইএফ) ২০২৬'-এ অংশগ্রহণ ও পাকিস্তান সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশ্বের বিভিন্ন দেশের যুব প্রতিনিধি, বুদ্ধিজীবী ও কূটনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফোরামে মুসলিম উম্মাহর রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবিলায় যুবসমাজের বৈশ্বিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
18/06/2026
ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের দুই সিপাহসালার, ইসলামী ছাত্রশিবিরের প্রেসিডেন্ট নুরুল ইসলাম সাদ্দাম এবং পাকিস্তানের জমিয়তে তালাবা'র প্রেসিডেন্ট ওয়াসিম হায়দার—দক্ষিণ এশিয়ার ইসলামী ছাত্র আন্দোলনের দুই অগ্রসৈনিক।
পাকিস্তান সফরে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিদলকে যে আন্তরিকতা, সম্মান ও ভ্রাতৃত্ববোধের সঙ্গে মেহমানদারি করেছে জমিয়তে তালাবা, তা সত্যিই প্রশংসনীয়। মনে হয়েছে, যেন শুধু শিবিরের সভাপতি নন, বরং ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের একজন শীর্ষ নেতা পাকিস্তান সফরে গিয়েছেন। সেই উপলব্ধি থেকেই তালাবার নেতাকর্মীরা সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সৌহার্দ্যের পরিচয় দিয়েছেন।
আমরা আশা করি, ভবিষ্যতে এই ধরনের নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার এবং মানবকল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ নেতৃত্বের এই বন্ধন আরও সুদৃঢ় হোক।
17/06/2026
আজ শহীদ মুহাম্মদ মুরসি রহ. শাহাদাতবার্ষিকী-
পুরো নাম: শহীদ মুহাম্মাদ মুরসি ইসা আল-আইয়াত
জন্ম: ৮ আগস্ট ১৯৫১
জন্মস্থান: উত্তর মিশরের শারকিয়া জেলার আদওয়া গ্রামে
শাহাদাত: ১৭ জুন, ২০১৯
মিশরের জনগণের ভোটে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি তিনি। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি ভবন থেকেই কারাবরণ করেছেন। একাকী সেলে বন্দী থেকে প্রতারক বিচারকদের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও মাথা নত করেননি। পৃথিবীর মানুষের কাছে সততা ও দেশপ্রেমের নজির পেশ করে গেছেন।
16/06/2026
ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের দুই সিপাহসালার, ইসলামী ছাত্রশিবিরের প্রেসিডেন্ট নুরুল ইসলাম সাদ্দাম এবং পাকিস্তানের জমিয়তে তালাবা'র প্রেসিডেন্ট ওয়াসিম হায়দার—দক্ষিণ এশিয়ার ইসলামী ছাত্র আন্দোলনের দুই অগ্রসৈনিক।
পাকিস্তান সফরে ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিদলকে যে আন্তরিকতা, সম্মান ও ভ্রাতৃত্ববোধের সঙ্গে মেহমানদারি করেছে জমিয়তে তালাবা, তা সত্যিই প্রশংসনীয়। মনে হয়েছে, যেন শুধু শিবিরের সভাপতি নন, বরং ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের একজন শীর্ষ নেতা পাকিস্তান সফরে গিয়েছেন। সেই উপলব্ধি থেকেই তালাবার নেতাকর্মীরা সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সৌহার্দ্যের পরিচয় দিয়েছেন।
আমরা আশা করি, ভবিষ্যতে এই ধরনের নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার এবং মানবকল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ নেতৃত্বের এই বন্ধন আরও সুদৃঢ় হোক।
14/06/2026
আদ দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ শেখ মহিউদ্দিন স্যার অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আকিজ গ্রুপের কর্ণধার হাসিখুশি একজন ব্যক্তি গরিবের বন্ধু।
আদ্ব দ্বীন হাসপাতালে ২৯ বছরে লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা নিয়েছে, তাদের ব্যবহার সকলের কাছে প্রশংসনীয় । ৬শিশুর মৃত্যুর কারনে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায়। বিনা কারণে মৃত্যু কারো কাম্য নয়।
তদন্তের মাধ্যমে জেল জরিমানা হতে পারে, সতর্ক করতে পারে সরাসরি লাইসেন্স বাতিল করা মোটেও ঠিক হয়নি। এমনিতেই দেশের গরীব-দুঃখী মানুষ চিকিৎসা নিতে পারছে না ভালো হাসপাতালের অভাবে।
তাড়াতাড়ি হাসপাতাল খুলে দিয়ে বিনামূল্যে ও স্বল্প ব্যয়ে অসহায় মানুষগুলোকে চিকিৎসা নেয়ার সুযোগ করে দেয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
07/06/2026
'বৃক্ষরোপণ অভিযান'–২০২৬ উপলক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।
07/06/2026
ঢাবি শিবিরের সফলতায় হাফ সেঞ্চুরি✌️