বিদ্যুতের খুচরা মূল্যহার বৃদ্ধি পাওয়ায় সকল শ্রেণির প্রিপেইড গ্রাহকদের মিটারে প্রথমবার রিচার্জে শ্রেণিভেদে একাধিক লাইনের টোকেন জেনারেট হবে, যার ফলে মিটারে টোকেনের সকল লাইন প্রিপেইড মিটারে প্রবেশের ক্ষেত্রে নিম্নরূপ নিয়মাবলী অনুসরণ করা যেতে পারে:-
১। প্রথমত মিটারে পূর্বের কোন টোকেন প্রবেশ করাতে মিসিং হয়েছে কি না তা নিশ্চিত হতে হবে। এক্ষেত্রে মিটারে সর্বশেষ প্রবেশকৃত টোকেনের সিকুয়েন্স নাম্বার দেখার জন্য ইনহে মিটারের ক্ষেত্রে 52 অথবা C6013 ও অন্যান্য সকল কোম্পানির মিটারের ক্ষেত্রে 889 চাপতে হবে। সিকুয়েন্স নাম্বার মিসিং থাকলে শুরুতেই মিসিং টোকেনগুলি মিটারে প্রবেশ করাতে হবে।
২। একটি রিচার্জ টোকেন বা অন্য যেকোন ইভেন্টের টোকেনে একাধিক লাইন থাকলে শুরুতে প্রথম লাইনের কোড (২০ ডিজিট) প্রবেশ করিয়ে ইন্টার বাটন চাপতে হবে। উক্ত প্রথম লাইনের কোড মিটারে নির্ভুলভাবে প্রবেশ করানো হলে মিটারের ডিসপ্লেতে Success/Accept লেখা শো করবে।
৩। একইভাবে পরবর্তী লাইনের কোড প্রবেশ করিয়ে ইন্টার বাটন / ওকে বাটন চাপতে হবে। কোন লাইন প্রবেশ করাতে ভুল হলে মিটারের ডিসপ্লেতে Reject/Not accept লেখা শো করবে।
৪। একাধিক লাইনের ক্ষেত্রে যে কোন লাইন প্রবেশ করাতে ভুল হলে শুধুমাত্র উক্ত ভুল হওয়া লাইনটিই পুনরায় মিটারে প্রবেশ করাতে হবে। এক্ষেত্রে ইতোপূর্বে মিটারে সফলভাবে প্রবেশ করানো হয়েছে এমন লাইনগুলি আর মিটারে প্রবেশ করানোর প্রয়োজন হবে না।
৫। কততম লাইনের কোড মিটারে প্রবেশের সময় ভুল হয়েছে তা নিশ্চিত হওয়ায় জন্য সিকুয়েন্স দেখার কোড চাপতে হবে। অর্থাৎ প্রতিটি লাইনের কোড (২০ ডিজিট) সফলভাবে প্রবেশ করানোর সাথে সাথে সিকুয়েন্স নাম্বার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। উল্লেখ্য যে, প্রতিটি টোকেনের উপরের অংশে সিকুয়েন্স নাম্বার উল্লেখ থাকে।
এসকল বিষয়ে গ্রাহকদের অবগত করা ও সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, লাকসাম
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, লাকসাম, Government Organization, laksham, Cumilla.
26/03/2026
Want your business to be the top-listed Government Service in Cumilla?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Address
Laksham
Cumilla
