03/12/2025
প্রতিটি শিশুই জান্নাতের একেকটি ফুলের কুঁড়ি। আর আল্লাহ তাআলা এই দুনিয়ায় কিছু বিশেষ ফুলের কুঁড়ি পাঠান, যাদের প্রয়োজন হয় একটু বেশি আদর, স্নেহ, মমতা, ভালোবাসা ও যত্ন। এই বিশেষ ফুলের কুঁড়িগুলোই হলো আমাদের সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। তাদের প্রতি সঠিক মনোযোগ, সঠিক পরিবেশ ও ভালোবাসা দিলে তারাও একদিন গড়ে উঠবে সুনাগরিক হিসেবে এবং এই দেশের জন্য রাখবে অনন্যসাধারণ অবদান, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলার ইচ্ছায় এবং জনগণের ভালোবাসায় সরকার গঠন করতে পারলে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সত্যিকারের মানবিক বাংলাদেশ গঠন করবে, যেখানে এই জান্নাতের ফুলের কুঁড়িগুলো তাদের যত্ন ও অধিকারগুলো পুরোপুরি উপভোগ করতে পারবে এবং একদিন পরিপূর্ণ ফুল হয়ে ফুঁটে উঠবে, ইনশাআল্লাহ।
