28/05/2026
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা সকলকে।
সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই পবিত্র ঈদ। 🌙💙
সাবেক সফল ও অভিজ্ঞ মেম্বার | ৫ নং ওয়ার্ড
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে কাজ করে যাচ্ছি
28/05/2026
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা সকলকে।
সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই পবিত্র ঈদ। 🌙💙
15/05/2026
আমাদের হাসনাবাদ এলাকার ছেলে, সৌরভ, গত ১ মাস ধরে গুরুতর অসুস্থ। বর্তমানে ঢাকা Holy Family হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হঠাৎ করে লিভার ও কিডনির জটিল রোগে আক্রান্ত হওয়ায় তাঁর চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে।
পরিবারের পক্ষে এত বড় চিকিৎসার খরচ বহন করা খুব কঠিন হয়ে গেছে। তাই সকলের কাছে আন্তরিক অনুরোধ—যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সৌরভের সুস্থতার জন্য প্রার্থনা করুন। 🙏💙
বিকাশ:
01851550591
(বাবা: পরিমল গমেজ)
দেশে ও দেশের বাইরে যারা আছেন, আপনাদের প্রতিও বিশেষ অনুরোধ রইলো—একটু সহযোগিতা হয়তো একটি জীবন বাঁচাতে পারে।
02/05/2026
আজ (০২-০৫-২০২৬) হাউজিং হাসনাবাদ শাখায় সেবা মাস (মে–জুন ২০২৬) এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উদ্বোধন করেন হাসনাবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত রেভাঃ কল্লোল রোজারিও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ মিশনের বিভিন্ন গ্রামের সমাজ প্রধানগণ ও কেবিনেট সদস্যবৃন্দ। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে আমিও অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির উপদেষ্টা মিঃ সেলেস্টিন রোজারিও।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঃ ম্যানুয়েল অসিত গমেজ এবং হাউজিং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর মিঃ গিলবার্ট নির্মল গমেজ।
মিঃ গিলবার্ট নির্মল গমেজ তাঁর বক্তব্যে হাউজিং সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা সুন্দরভাবে তুলে ধরেন। এজন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।
27/04/2026
✝️ একটি বিশেষ শোক সংবাদ
গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,
গতকাল (২৬-০৪-২০২৬) বিকাল আনুমানিক ৪:০০ টায়
মোলাশীকান্দা নিবাসী, হাসনাবাদ মিশন, নবাবগঞ্জ, ঢাকা
পুরান সুমুস্তি বাড়ীর
মিসেস রীনা গমেজ (আমার ভাস্তি) পরলোকগমন করেছেন।
গত ৬ মাস আগে তাঁর স্বামী নরেন গমেজ (ভাস্তি জামাই)
এবং গত ১ মাস আগে তাঁর ভাই জনি গমেজ (আমার ভাইস্তা)ও পরলোকগমন করেছেন।
প্রভু যেন তাঁদের আত্মাকে চিরশান্তি দান করেন। আমরা পরিবারের সবাই গভীরভাবে শোকাহত—সবাই তাঁদের জন্য প্রার্থনা করবেন। 🙏🕊️
আজ ২৭শে এপ্রিল ২০২৬, বিকাল ৩:০০ টায়
মিসেস রীনা গমেজের আত্মার চিরশান্তির উদ্দেশ্যে হাসনাবাদ গীর্জায় পবিত্র মীসা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে হাসনাবাদ মিশন কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
25/04/2026
বান্দুরা অরুণাচল সংঘ আয়োজিত টি-১০ ক্রিকেট খেলার অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল।
উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মহোদয়।
এসময় তিনি সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানান।
এ ধরনের উদ্যোগ আমাদের সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক।💙
21/04/2026
প্রতিবছর বৃষ্টির সময়ে আমাদের মোলাশীকান্দা ও হাসনাবাদ গ্রামে রাস্তায় পানি জমে মানুষের চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আসছে।
এই সমস্যা কমাতে পানি নিষ্কাশন পাম্প প্রদান করা হলো।
আশা করি এবার থেকে এই ভোগান্তি অনেকটাই কমবে।
স্থায়ী সমাধানের জন্য ড্রেনেজ ব্যবস্থার বিষয়েও আমরা কাজ করার পরিকল্পনা করছি।
আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 💙
বিদায় ১৪৩২, স্বাগতম বাংলা নববর্ষ ১৪৩৩ 🌼
পহেলা বৈশাখের এই শুভক্ষণে দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
10/04/2026
🕊️ গভীর শোক সংবাদ
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,
আজ ১০-০৪-২০২৬ ইং, শুক্রবার রাত আনুমানিক ৭:৩০ টায় ঢাকা ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
ফিলিপ দিলীপ গমেজ মহাশয় ইহলোক ত্যাগ করেছেন (R.I.P.)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৬/৬৭ বছর।
আগামীকাল ১১-০৪-২০২৬ ইং, শনিবার বিকাল ৩:০০ টায় হাসনাবাদ মিশন গীর্জায় তাঁর আত্মার চিরশান্তি কামনায় পবিত্র মীসা অনুষ্ঠিত হবে।
এরপর তাঁকে সংশ্লিষ্ট মিশন কবরস্থানে সমাহিত করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক জামাতা ও এক নাতি রেখে গেছেন।
📍 ঠিকানা:
পুরাতন জামিলা বাড়ী, মোলাশীকান্দা, হাসনাবাদ, নবাবগঞ্জ, ঢাকা।
জীবদ্দশায় সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য—
মোলাশীকান্দা সাধু যোসেফের সমাজের সমাজ প্রধান,
হাসনাবাদ প্যারিশ কাউন্সিলের সদস্য এবং
হাসনাবাদ ক্রেডিটের ডিরেক্টর।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
09/02/2025
ঢাকা জেলার বিএনপি সভাপতি "খন্দকার আবু আশফাক" ভাইয়ের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলার ৭নং বান্দুরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের, সাবেক মেম্বার "ফ্রান্সিস দিলিপ গমেজ" এর পক্ষ থেকে কম্বল বিতরন।
19/01/2025