06/06/2026
🌱 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
📅 তারিখ: ১২ জুন, শুক্রবার
📍 স্থান: ঢাকা পূর্বাচল এলাকা
আমরা বিশ্বাস করি, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকার। তাই এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, তরুণ ও পরিবেশপ্রেমীদের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
🌿 বিশেষ অনুরোধ: প্রত্যেক অংশগ্রহণকারীকে অন্তত একটি করে গাছের চারা সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
--------------------------------------------------------------
🌍 Tree Plantation Program on the Occasion of World Environment Day
Project Bangladesh Foundation is organizing a special Tree Plantation Program with the vision of building a greener, healthier, and more sustainable Bangladesh.
A tree is more than just a plant, it is a symbol of life, hope, and a better future for generations to come. We warmly invite all volunteers, students, youth leaders, environmental enthusiasts, and well-wishers to join us in this meaningful initiative.
🌱 Special Request: We kindly encourage every participant to bring at least one tree sapling with them. Your single sapling can become a lasting contribution to our environment and future generations.
"Plant a Tree, Save a Life."
06/06/2026
তাপমাত্রা বুঝে ভালো থাকুন
সুস্থ জীবন কাটুক দারুন
সৌজন্যে : icddr,b
প্রচারে : Project Bangladesh Foundation - PBF Project Health & Fitness Club - PHFC
05/06/2026
প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশনের বিবৃতি
গভীর উদ্বেগ, শোক ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পানিতে পড়ে যাওয়ার সাম্প্রতিক ঘটনা আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। সৌভাগ্যক্রমে অধিকাংশ যাত্রী পূর্বেই বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে, জননিরাপত্তা কখনোই ভাগ্যের ওপর নির্ভর করতে পারে না।
আমরা বিশ্বাস করি, প্রতিটি দুর্ঘটনা কিংবা দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একটি সতর্কবার্তা। অতীতের মর্মান্তিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন, নিয়মিত তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
একটি দুর্ঘটনা শুধু একটি সংবাদ নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের স্বপ্ন, পরিবারের আশা, প্রিয়জনের অপেক্ষা এবং একটি নিরাপদ ভবিষ্যতের আকাঙ্ক্ষা। তাই দুর্ঘটনার পর শোক প্রকাশের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হোক। জনগণের জীবন কোনো পরিসংখ্যান নয়, কোনো ক্ষতিপূরণের অঙ্ক নয়—প্রতিটি জীবন অমূল্য।
আমরা আশা করি, এই ঘটনাকে একটি সতর্ক সংকেত হিসেবে গ্রহণ করে নিরাপদ ও দায়িত্বশীল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
— প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন
--------------------- -------------------- ---------------
Statement from Project Bangladesh Foundation
Deep Concern, Condolences, and a Call for Accountability
Project Bangladesh Foundation expresses its deep concern over the recent incident at Daulatdia Ferry Ghat, where a passenger bus reportedly fell into the river. Fortunately, most passengers had already disembarked, preventing what could have been another devastating tragedy.
This incident is a stark reminder that public safety should never depend on luck. Every accident—or near accident—must be treated as a warning, emphasizing the urgent need for stronger safety measures, proper oversight, and effective implementation of existing regulations.
Behind every transportation accident are human lives, families, dreams, and futures that can be changed forever. Therefore, preventing tragedies must remain a national priority rather than merely responding after they occur.
Project Bangladesh Foundation urges the relevant authorities to conduct a thorough investigation into this incident, review existing safety protocols, identify any shortcomings, and take immediate corrective measures to prevent similar incidents in the future.
Human lives are not statistics, and they cannot be measured by compensation alone. Every life is precious and deserves the highest level of protection.
We hope this incident will serve as a wake-up call for all stakeholders to strengthen transportation safety and ensure greater accountability for the protection of the public.
Project Bangladesh Foundation - PBF
Advocating for Safety, Accountability, and Human Dignity 🇧🇩
05/06/2026
🌿 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ 🌿
আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ শুধু প্রকৃতি নয়, এটি আমাদের জীবন, স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।
বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, প্লাস্টিক দূষণ, বন উজাড় এবং জীববৈচিত্র্যের ক্ষয় মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রজেক্ট বাংলাদেশ ফাউন্ডেশন বিশ্বাস করে যে সচেতনতা, দায়িত্ববোধ এবং ছোট ছোট ইতিবাচক উদ্যোগের মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আসুন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রকৃতিকে ভালোবাসবো, পরিবেশ রক্ষায় সচেতন থাকবো এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার লক্ষ্যে কাজ করবো।
..............................
🌱🌍🌿
World Environment Day 2026
Today, on June 5, we join the global community in observing World Environment Day. Protecting our environment is essential for safeguarding our health, prosperity, and the future of generations to come.
Climate change, pollution, deforestation, and biodiversity loss continue to pose serious challenges worldwide. Creating a cleaner, greener, and more sustainable future requires collective action and responsibility from all of us.
Project Bangladesh Foundation - PBF is committed to promoting environmental awareness and encouraging positive actions that contribute to a healthier and more sustainable Bangladesh.
Let us take this opportunity to renew our commitment to protecting nature, reducing environmental harm, and building a better world for future generations.
Protect the Environment, Preserve the Future.
Together for a Greener Bangladesh.
#বিশ্ব_পরিবেশ_দিবস_২০২৬ 🌿🌍💚
30/05/2026
স্যালুট তোমায় বাস হেলপার দুলাল 🤍
বাস হেল্পার দুলালের কথা জানেন‚ সে পুরো বাসভরতি যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জী-বন দিয়ে দিছেন! গতকাল রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী বাসটি চলন্ত অবস্থায় ব্রেক ফেল করে! সামনেই ধলেশ্বরী টোল প্লাজা। মুহূর্তেই ঘটতে পারত এক ভ-য়াবহ মুখোমুখি সংঘ"র্ষ‚ ঝরে যেতে পারত বাসে থাকা অসংখ্য নিরীহ যা"ত্রীর প্রা/ণ। ঠিক সেই মুহূর্তে নিজের জীবনের কথা এক ফোঁটাও ভাবেননি ২৫ বছরের তরুণ দুলাল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে আসা ‘আহসান পরিবহন’ বাসের এই হেলপার দেখালেন এক অসামান্য ও অবিশ্বাস্য বীরত্ব।
চালক যখন ব্রেক ফেল করা চলন্ত বাসটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না‚ তখন বাস থামাতে জীবনের ঝুঁকি নিয়ে নিচে নেমে যান দুলাল। চলন্ত বাসের চাকার নিচে কাঠের টুকরো বা ভারী কিছু দিয়ে গাড়িটি থামানোর শেষ চেষ্টা করেন তিনি। দুর্ভাগ্যবশত গতিশীল বাসের ভারী চাকাটি তাঁর শ-রীরের ও-পর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রা"ণ হা-রান দুলাল। দুলালের এই তাৎক্ষণিক ও অসমসাহসী পদক্ষেপের কারণেই বাসটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। বাসের একটি যাত্রীর গায়েও আঁচড় লাগেনি! আহারে দুলাল‚ “অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার চেয়ে বড় মানবিকতা আর কী হতে পারে?”! দুলাল সত্যিই প্রমাণ করল “যে জীবন অন্যের প্রাণ রক্ষায় উৎসর্গ হয়‚ সে জীবন কখনো বৃথা যায় না।” এই দুলালরা আছে বলেই আমাদের এই বিশাল সভ্যতা আজও টিকে আছে আপন নিয়মে। স্যালুট হে বীর দুলাল।
25/05/2026
রেড হোপ ফাউন্ডেশন এর জন্য শুভকামনা 💐
রেড হোপ ফাউন্ডেশন এবং লাল নদী ব্লাড ডোনেশন ওয়েবসাইট ও অ্যাপ নিয়ে আমার দেশ পত্রিকা প্রিন্ট ও ডিজিটাল উভয় মাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, রেড হোপ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পত্রিকাকে ❤️
https://eamardesh.com/2026-05-25/edition-2/13/184528
13/05/2026
দেড় বছরের একটা ছোট বাচ্চা, প্রচণ্ড জ্বরে হঠাৎ ট্রেনের মধ্যেই নিস্তেজ হয়ে যায়। বাবা-মায়ের চোখের সামনে বাচ্চাটা নড়াচড়া বন্ধ করে দিল!
ভাবুন তো সেই বাবা-মায়ের মনের অবস্থা? তারা দিশেহারা হয়ে শাহবাগ স্টেশনে নেমে চিৎকার করছিলেন।
ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো এগিয়ে এলেন আনসার সদস্য তরিকুল ইসলাম । তিনি এক মুহূর্ত দেরি না করে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নেন।
যখন সবাই শুধু দেখছিল, তরিকুল ভাই তখন নিজের পেশাদারিত্ব আর মানবিকতা দেখালেন। তিনি বাচ্চাটার মুখে মুখ লাগিয়ে শ্বাস (CPR/Rescue Breath) দিতে শুরু করেন। একদম নিজের সন্তানের মতো চেষ্টা করে যাচ্ছিলেন তিনি।
আলহামদুলিল্লাহ! কিছুক্ষণ পর বাচ্চাটা নড়ে ওঠে, ফিরে পায় চেতনা। একটা পরিবারের অন্ধকার ঘরে আবার আলো ফিরে এলো।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই কথাটি তরিকুল ভাই আজ বাস্তবে প্রমাণ করে দিলেন। ইউনিফর্মের নিচেও যে একটা বিশাল বড় মানবিক হৃদয় থাকে, উনি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
ধন্যবাদ মেট্রোরেল কর্তৃপক্ষকে এমন দক্ষ আর মানবিক মানুষ নিয়োগ দেওয়ার জন্য।
আপনার এই বীরত্ব কোটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। ❤️
সবাই তরিকুল ভাইয়ের এই মহান কাজের জন্য একটা ধন্যবাদ লিখে যাবেন প্লিজ। ভালো কাজ সবার জানা উচিত।
#তরিকুল_ইসলাম #ধন্যবাদ_মেট্রোরেল 🇧🇩