23/06/2026
চট্টগ্রাম মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী ছিলেন সুমাইয়া জান্নাত। বয়স মাত্র ১৯ বছর। বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের আরবশাহ ঘোনায় বাড়ি। তবে তারা স্বপরিবারে চকরিয়ার মালুমঘাট এলাকায় বসবাস করেন। সেখান থেকেই কলেজের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে ফিরছিলেন। পথেই চকরিয়ার ডেপুটি বাজার এলাকায় দুই বাসের সংঘর্ষে মা/রা যান সুমাইয়া!
জানা যায়, কক্সবাজারমুখি গ্রীণ লাইন পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী পূরবী পরিবহণে বাসের সংঘর্ষ হয়।। দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা বিপদমুক্ত!
আল্লাহ বেহেশত নসিব করুক! 🤲
তথ্য: দৈনিক আজাদী
21/06/2026
কুড়িলে সিএনজির ধাক্কায় যুবকের মৃত্যু, দেড় মাস আগে হয়েছিল বিয়ে - নিরাপদ নিউজ
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (২৪) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে.....
18/06/2026
জুলাই অভ্যুত্থানের প্রাপ্তি কী— শুধু স্বৈরাচারের অবসান, নাকি সাধারণ মানুষের জীবনেও এসেছে ইতিবাচক পরিবর্তন?
দ্রব্যমূল্যের চাপে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।🤬
গ্যাসের দাম দুই দফা, জ্বালানির দাম দুই দফা এবং বিদ্যুতের দাম ১৭% বৃদ্ধি পাওয়ার ফলে পরিবহন ব্যয়সহ বাজারে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। অনেক মানুষ এখন আধপেটা খেয়ে সংসার চালাতে বাধ্য হচ্ছে।
অন্যদিকে সরকারি চাকরিজীবীদের, বিলাসিতা ও ভোগবিলাসের জন্য বেতন-ভাতা ২ / ৩ গুন বৃদ্ধি করা হয়েছে, যখন সাধারণ জনগণ ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের ভার বহন করছে।
এদিকে এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১% বেড়েছে। ২০২৫ সালের হিসাবে সেখানে বাংলাদেশিদের জমা অর্থ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা ২০২৪ সালে ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।
প্রশ্ন হলো— দেশের মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সামলাতে হিমশিম খাচ্ছে, তখন বিদেশের ব্যাংকে জমা অর্থ এত দ্রুত বাড়ছে কেন?
"একদিকে জনগণের আধপেটা জীবন, অন্যদিকে বিদেশি ব্যাংকে বাড়ছে কোটি কোটি টাকার সঞ্চয়। উন্নয়নের সুফল আসলে কারা পাচ্ছে?"
https://www.prothomalo.com/business/bank/23uhd365rm

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৪১ শতাংশ বেড়েছে
২০২৫ সালের হিসাবে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্.....
12/06/2026
অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে
অ্যাম্বুলেন্সের ভাড়া এক লাফে বাড়ল ৩০ শতাংশ
বাড়তি ভাড়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের প্রতিবাদের একদিন পরই অ্যাম্বুলেন্সের ভাড়া এক লাফে ৩০ ...
11/06/2026
#নৃশংস১১ | Road Safety & Justice
২০১৮ সালের জুলাই আন্দোলনের পর প্রণীত সড়ক পরিবহন আইন, বাস্তবায়নের আগেই শিথিল করা হলো। এরপর থেকেই আইন কার্যহীন। আর প্রতিটি দুর্ঘটনার সংবাদ যেন একই শেষ—“ঘাতক চালক পলাতক।”
মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন, ১১ ফেব্রুয়ারি ২০১৯, জেব্রাক্রসিংয়ে নির্মমভাবে হত্যা। সাত বছর পার, কিন্তু ঘাতক এখনও অদৃশ্য।
অদ্ভুত ও ব্যথাবহ — স্থানীয়রা জানে, পুলিশও জানে, সাংবাদিকরা অনুসন্ধান করেছে, তবুও ঘাতক অদৃশ্য।
বছরে গড়ে ৩২০০০ মানুষ মারা যায় সড়কে, ৮০০০০ জন পঙ্গু হয়। কিন্তু সড়ক হত্যাকারীদের ধরার বা সাজার নজির নেই।
সন্তান হারানো পিতা-মাতার আর্তনাদ কখনো ন্যায়বিচার পাবে না কি?
অভিশাপ… অভিশাপ…
আজ হোক বা কাল, এই আর্তনাদ বৃষ্টি হয়ে নামবেই।
See less
10/06/2026
অনেক বট আছে যারা হাজার হাজার পোস্ট করে - সড়কে এআই বসিয়ে, সব নিয়ন্ত্রন করছে, তারা নিজেরা মরেও না আবার ঘাতকদের কিছু বলেও না। ঘাতক জামাই আদরে -
এমন কি পুরুষ আছে বা মহামানব আছে , যে ঘাতকদের সাজার কথা বলবে ? কেউ নেই! সড়ক হত্যাকাণ্ডে ঘাতকদের কেউ কিছু বলা বা সাজার নজির নেই - ধিক্কার !
একটি নির্মম বাস্তবতা আবারও আমাদের সামনে—সড়কে প্রাণ যাচ্ছে, আর আমরা শুধু খবর হয়ে যাচ্ছি।
চানখাঁরপুল এলাকায় দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতা/রেসিংয়ের মতো পরিস্থিতিতে একজন মানুষ ভয়াবহভাবে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়—এটি আমাদের সড়ক ব্যবস্থার দুর্বলতা, নিয়ন্ত্রণহীন পরিবহন ব্যবস্থা এবং যাত্রী নিরাপত্তার প্রতি চরম অবহেলার আরেকটি উদাহরণ, নিরব হত্যাকাণ্ড।
সবচেয়ে বেদনাদায়ক হলো—প্রতিটি এমন ঘটনার পর কিছুদিন আলোচনা হয়, তারপর আবার সব থেমে যায়। কিন্তু একটি পরিবার হারায় তাদের প্রিয় মানুষটিকে, চিরতরে।
আমরা আর কত প্রাণ হারালে সড়কে শৃঙ্খলা আসবে?
আর কত পরিবার শোকাহত হলে দায়ীদের জবাবদিহি নিশ্চিত হবে?
আমরা দাবি জানাই—
✔ বেপরোয়া বাস চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
✔ পরিবহন মালিকদের জবাবদিহির আওতায় আনা
✔ সড়কে প্রতিযোগিতা/রেসিং সম্পূর্ণভাবে বন্ধ করা
✔ দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করা
চানখাঁরপুলে বাসে উঠতে গিয়ে দুই বাসের মধ্যে চাপা পড়ে মৃত্যু
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছ.....
08/06/2026
ঘাতক একের পর এক দুর্ঘটনার নামে হত্যাকাণ্ড করেই চলেছে , কিন্তু একজন ঘাতকদের ধরাও হয় না, সাজাও হয় না - ঘাতকরা অনুপ্রাণিত। ধিক্কার জানাই
‘চোখের সামনেই বিকট শব্দে উড়ে যায় বাসের ছাদ’
চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু
06/06/2026
'বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক'
06/06/2026
আবারও আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গ ভিলেজে আগুন
হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবার আগুন
ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবার আগুন লেগেছে।