17/03/2026
Bangladesh Awami League-1947
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Awami League-1947, Political Party, Dhaka.
17/03/2026
12/03/2026
যে মাটির পরিচয় এক মহান কণ্ঠস্বরের মাধ্যমে বিশ্বে উচ্চারিত হয়েছিল,
সেই মাটিতেই নির্মমভাবে হত্যা করা হলো জাতির পিতা Sheikh Mujibur Rahman-কে।
এই বাংলাদেশকে ভালোবাসা,
বাঙালিকে ভালোবাসা—
আজ যেন এক অপরাধ।
আজ Sheikh Hasina,
আজ Awami League,
সবাই তোমাদের কাছে অপরাধী।
আর যারা দেশকে বিকিয়ে দিয়ে ক্ষমতার সিংহাসনে বসে,
তারাই হয়ে ওঠে তোমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র।
বাহ বাঙালি!
সাবাস বাঙালি!
হাজার বছরের ইতিহাসে
নিজেদের জীবনের করুণ অধ্যায়গুলো
এভাবেই তোমরা নিজেরাই লিখে চলেছ।
এই কৃতিত্ব—
১৮ কোটি মানুষের।
সাবাস বাঙালি।
07/03/2026
প্রধানমন্ত্রী আসবে যাবে,
কিন্তু শেখ হাসিনার মতো একজন নেতা বারবার জন্মায় না।
আমরা লোভ আর লালসায় অন্ধ হয়ে
সহজেই হারিয়ে ফেলি সবচেয়ে মূল্যবান মানুষদের।
শেখ মুন্না।
07/03/2026
জয় বাংলা।।।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশেষ লাইভ প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।।
06/03/2026
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাণী
ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে অনন্য ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে দাঁড়িয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল এক কালজয়ী ভাষণ। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই ভাষণ ইউনেস্কোর হেরিটেজ হিসেবে স্বীকৃত।
জাতির পিতার সেই ভাষণ কেবল একটি রাজনৈতিক বক্তব্য ছিল না, ছিল শোষিত ও বঞ্চিত বাঙালি জাতির রাজনৈতিক স্বাধীনতার ঘোষণা। মাত্র প্রায় ১৮ মিনিটের সেই মহাকাব্যিক ভাষণে ছিল বাঙালির সুদীর্ঘ ইতিহাসের শোষণের ধারাবাহিকতায় পাকিস্তানের দুই দশকের বঞ্চনার ইতিহাস এবং স্বাধীনতা যুদ্ধের রূপরেখা। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”- বঙ্গবন্ধুর এই আহ্বান স্বাধীনতা ও মুক্তির জন্য উন্মুখ জাতিকে এক মোহনায় দাঁড় করিয়েছিল। যুদ্ধের এই সূচনা বিন্দু ধরেই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়।
আজ বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক বিশেষ সময় পার করছে। ইতিহাসের প্রতিটি বাঁকে যখনই অন্ধকার নেমে এসেছে, যখনই গণতন্ত্র ও মেহনতি মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে, তখনই সাতই মার্চের সেই কালজয়ী ভাষণ আমাদের সাহস জুগিয়েছে। প্রতিটি চড়াই-উতরাই ও দু:সময়ে বঙ্গবন্ধুর সেই অদম্য প্রত্যয় আমাদের নতুন করে উজ্জীবিত করে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের পথে থাকলে কোনো অপশক্তিই আমাদের দাবিয়ে রাখতে পারবে না। প্রত্যাশিত মুক্তি আমাদের আসবেই।
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদান করেছেন, সম্ভ্রম হারিয়েছেন; সেইসব মহান ও মহিয়সীদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। সাতই মার্চের উদ্দীপনা বুকে নিয়ে আসুন আমরা সাম্রাজ্যবাদ ও মৌলবাদের দখলমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
