03/06/2025
আজ ০৩ জুন ২০২৫ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে " Leveraging 4IR Technologies to Catalyze Developmental Transformation of Bangladesh " শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ ও ভারপ্রাপ্ত রেক্টর ড. মোল্লা মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম ; সম্মানিত আলোচক হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজিদ অংশগ্রহণ করেন।
সেমিনারে চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপট, গুরুত্বপূর্ণ অনুষঙ্গসমূহ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে আলোকপাত করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে চতুর্থ শিল্পবিপ্লব উপলক্ষে গৃহীত উদ্যোগ ও বাংলাদেশে এবিষয়ে করণীয় নির্ধারণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
একাডেমিতে চলমান ১৩৮, ১৩৯ ও ১৪০ তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করে আমন্ত্রিত বিশেষজ্ঞ প্যানেলের নিকট চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে তাদের জিজ্ঞাস্য উপস্থাপন করে। অতিথিবৃন্দ উপস্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরে বিস্তারিত আলোচনা করেন।
বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ ও কোর্স ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
26/01/2025
আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বিসিএস প্রশাসন একাডেমিতে ০২ (দুই) সপ্তাহব্যাপী *৪২তম সরকারি ক্রয় ব্যবস্থাপনা কোর্সের* উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি মহোদয়। এ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো: ওমর ফারুক মহোদয়। উল্লেখ্য যে, এ প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন সার্ভিসের মোট ৩৮ (আটত্রিশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
14/11/2024
'আশার আলোকে জ্বলুক প্রাণের তারা'
নতুন বাংলাদেশের আশার আলোয় সকলকে উদ্ভাসিত করতে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১৩৫, ১৩৬ ও ১৩৭তম প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য '১ম মেস রজনী'।
১৩ নভেম্বর ২০২৪ তারিখ আয়োজিত উক্ত মেস রজনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত রেক্টর ও সরকারের সচিব ড. মো: ওমর ফারুক। এছাড়াও অনুষ্ঠানে বিসিএস প্রশাসন একাডেমির সম্মানিত এমডিএসবৃন্দসহ অনুষদবর্গ উপস্থিত ছিলেন।
চলমান কোর্সের প্রশিক্ষণার্থীগণ কর্তৃক পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তাদের পেশাদারিত্ব, দক্ষতার উন্নয়ন ও নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়ে ভাষণ প্রদান করেন।
12/11/2024
গত ১০ নভেম্বর ২০১৪ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিয়াম ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বিসিএস প্রশাসন একাডেমি ও বিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “জনপ্রশাসন সংস্কারঃপ্রসঙ্গ বিসিএস প্রশাসন ক্যাডার” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর(সচিব) ড. মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথির পদ অলংকৃত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান । অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদুল হাসান কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বর্তমান সরকার কর্তৃক গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে চাহিদানির্ভর, বাস্তবসম্মত ও ভবিষ্যৎ উপযোগী সংস্কারের সুপারিশমালা প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে ১০টি বিষয়কে উপজীব্য করে ১০টি উপদলে বিভক্ত করে সংস্কার প্রস্তাব কর্মশালায় উপস্থাপন করা হয়। কর্মশালায় বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান আইন ও প্রশাসন কোর্সসমূহের প্রশিক্ষণার্থীবৃন্দ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বিয়াম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া, জনপ্রশাসন বিশেষজ্ঞ জনাব মো: ফিরোজ মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর(সচিব) ড. মো: সহিদউল্যাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ আলোচক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন ।