08/06/2026
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গেলেন যুবক, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনেরই ll
শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন এক মা। পথে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে শিশুটি। অন্য একটি মোটরসাইকেল থেকে এক যুবক বিষয়টি দেখে শিশুটিকে বাঁচাতে যান। এ সময় ট্রাকচাপায় নিহত হয় দুজনই।
Stay with Dwellers of Dhaka-DhakaBashi
07/06/2026
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু: আমাদের সচেতনতা ও জরুরি করণীয়
দেশে শিশুদের মধ্যে হাম বা বসন্তের উপসর্গের প্রাদুর্ভাব চরম উদ্বেগজনক রূপ নিয়েছে। সাম্প্রতিক খবর অনুযায়ী, হামের উপসর্গে আরও ৭টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪ জনই ঢাকার। এই পরিস্থিতি প্রতিটি পরিবারের জন্য একটি বড় সতর্কবার্তা।
একটি সচেতন নাগরিক সমাজ হিসেবে আমাদের এখনই সচেতন হতে হবে এবং শিশুদের সুরক্ষায় সঠিক পদক্ষেপ নিতে হবে।
হামের সাধারণ লক্ষণসমূহ:
১. তীব্র জ্বর, কাশি এবং চোখ লাল হয়ে যাওয়া।
২. শরীর বা ত্বকে লালচে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেওয়া।
৩. নাক দিয়ে পানি পড়া এবং অত্যন্ত ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা।
আমাদের করণীয়:
নির্ধারিত সময়ে টিকা নিন: হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুকে সঠিক সময়ে এমআর (MR/Measles-Rubella) টিকা দেওয়া। আপনার শিশুর নিয়মিত টিকাদান সম্পন্ন হয়েছে কি না তা নিশ্চিত করুন।
লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ: শিশুর মধ্যে যেকোনো অস্বাভাবিক জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে ঘরে বসিয়ে না রেখে অবিলম্বে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যান।
আক্রান্ত শিশুকে আলাদা রাখুন: হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। ঘরের কোনো শিশুর এই লক্ষণ দেখা দিলে তাকে অন্য শিশুদের থেকে আলাদা ও নিরাপদে রাখুন।
পুষ্টিকর খাবার ও তরল: আক্রান্ত শিশুকে পর্যাপ্ত তরল খাবার, মায়ের দুধ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পুষ্টিকর খাবার দিন।
আসুন, আতঙ্কিত না হয়ে সচেতন হই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে আমাদের শিশুদের জীবন রক্ষা করতে।
Stay with Dwellers of Dhaka-DhakaBashi
#হাম_সচেতনতা #শিশু_স্বাস্থ্য #স্বাস্থ্য_সতর্কতা #হাম_ও_বসন্ত #টিকা_নিন_সুরক্ষিত_থাকুন
06/06/2026
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় নেই ২৮ জন, বিজিবি বলছে ফিরিয়ে নিয়েছে বিএসএফ l
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২৮ জনকে আজ শনিবার সকাল থেকে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। বিজিবির প্রতিরোধের মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে গত দুই দিন শূন্যরেখায় অবস্থান করছিলেন।
বিজিবির ধারণা, শুক্রবার রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়েছে।
Stay with Dwellers of Dhaka-DhakaBashi
04/06/2026
ঢাকার রাস্তায় এআই জাদু, বসবে সব সিগন্যালে......
রাজধানীর কারওয়ান বাজার মোড়। এখানে এসে মিলেছে চারটি সড়ক। তিনটি সড়কের মুখে থেমে আছে গাড়ি। শুধু বাংলামোটর থেকে ফার্মগেটমুখী সড়কে যানবাহন চলছে।
দুই মিনিট এভাবে চলার পর বিপরীত পাশের রাস্তায় থাকা ট্রাফিকের লালবাতি জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে থেমে গেল যানবাহন। শুধু থামেইনি, যানবাহনগুলো ‘স্টপ লাইনের’ (সাদা রঙের দাগ, যা আগে গাড়ি থামাতে হয়) ভেতরেই ছিল।
কদিন আগেও এ সিগন্যালে গাড়ি থামাতে ট্রাফিক পুলিশের সদস্যদের রীতিমতো ছোটাছুটি করতে হতো। এখন সেটা লাগছে না। ট্রাফিক আইন মানাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্যামেরা বসানোর পর থেকেই এ পরিবর্তন।রাজধানীর ৩০টি মোড় বা ক্রসিংয়ে এই ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনকে জরিমানা করা হচ্ছে। ভয়ে চালকেরা আইন মানছেন।
কারওয়ান বাজার মোড়ে গত বুধবার রাতে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্য ছোটন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আগে গাড়ি থামাতে যুদ্ধ করতে হতো। এখন লাল বাতি জ্বলে উঠলেই থেমে যাচ্ছে। শান্তিতে দায়িত্ব পালন করতে পারছি। তবে ব্যাটারিচালিত রিকশাগুলো সমস্যা সৃষ্টি করছে।’ঢাকার বিভিন্ন মোড়ে ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এআইভিত্তিক ক্যামেরায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে। সফটওয়্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী, আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী, সংশ্লিষ্ট গাড়ির মালিকের নামে ডিজিটালি মামলা দেওয়া হচ্ছে।
ডিএমপি সদর দপ্তরে গত ২৯ এপ্রিল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এ সফটওয়্যার উদ্বোধন করেন। এরপর ৩ মে গণবিজ্ঞপ্তির মাধ্যমে চালক ও গাড়ির মালিকদের ‘ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলার’ বিষয়ে সতর্ক করা হয়। ৭ মে থেকে নির্ধারিত মোড়ে স্বয়ংক্রিয় মামলা কার্যক্রম শুরু করে পুলিশ।
ট্রাফিক পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন চালকদের অনেকেই। গত বুধবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সবুজবাতি জ্বলার অপেক্ষায় ছিলেন মাইক্রোবাসচালক মো. মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে লালবাতি জ্বলা অবস্থায় মাঝেমধ্যে ট্রাফিক সদস্যরা যানবাহন ছেড়ে দিচ্ছেন। তখন চলতে গেলে মামলা হবে কি না, তা বুঝতে পারছি না।’
Stay with Dwellers of Dhaka-DhakaBashi
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
Tarique Rahman
03/06/2026
মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাঁর মেয়ের সঙ্গে যে বাসায় থাকতেন, সেই বাসার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, নূর জাহান বেগমের ঘরসহ পুরো ফ্ল্যাটের অবস্থা অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর। মরদেহের ফুটেজেও নূর জাহান বেগমের ডান চোখে সাদা ফাঙ্গাসের মতো পড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার অস্তিত্ব দেখেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুরের সেকশন ৬, ব্লক সি, ১৩ নম্বর সড়কের ভবনটির চতুর্থ তলায় গিয়ে প্রথম আলোসহ অন্যান্য গণমাধ্যমের কর্মীরা দীর্ঘ সময় কলবেল দিয়ে অপেক্ষা করলেও কেউ দরজা খোলেননি।
তবে ভবনটিতে থাকা এবং আশপাশের প্রতিবেশীরা বলছেন, ঘরের ভেতরে একজন প্রবীণ নারী যেভাবে মারা গেলেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই নারীর দুই ছেলে এবং এক মেয়েও উচ্চশিক্ষিত এবং ভালো চাকরি করছেন। এলাকাবাসী এমন মৃত্যুকে অমানবিক বলেও ক্ষোভ প্রকাশ করেন।
#মায়ের_প্রতি_অবহেলা #মায়ের_কান্না #বৃদ্ধাশ্রম #একাকী_মা #পিতা_মাতার_অধিকার #অবহেলা #আবেগঘন_বাস্তবতা #মা_আমার_জান্নাত #মায়ের_মূল্য #পারিবারিক_মূল্যবোধ #মনুষ্যত্ব #সামাজিক_অবক্ষয়
01/06/2026
মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে দুই নারী
রাজধানীর মোহাম্মদপুরে ধারালো অস্ত্র দেখিয়ে দুই নারীর সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। সে সময় নারীদের লাঞ্ছিত করে ছিনতাইকারীরা। বিস্তারিত ভিডিওতে...
https://www.prothomalo.com/video/bangladesh/71xmaavhe4
31/05/2026
ঈদুল আজহায়ও ঢাকায় গরুর মাংস বিক্রি কেন বেশি হয়'
ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে লাখ লাখ পশু কোরবানি হলেও মাংসের চাহিদা কমে না, বরং এই সময়ে কিছু কারণে গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। বছরের অন্য সময়ে ছোট মাংসের দোকানে এক থেকে দুই কেজি মাংস বিক্রি হলেও ঈদুল আজহার আগে এই বিক্রি বেড়ে চার থেকে পাঁচ কেজিতে পৌঁছায়।
Stay with DDwellers of Dhaka-DhakaBashi
30/05/2026
সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসছে নতুন অধ্যায়!
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। "Instagram Plus", "Facebook Plus" এবং "WhatsApp Plus" এর মাধ্যমে ব্যবহারকারীরা পেতে পারেন অতিরিক্ত কিছু প্রিমিয়াম সুবিধা, উন্নত কাস্টমাইজেশন অপশন এবং নতুন ফিচারে আগাম প্রবেশাধিকার।
আপনি কি মনে করেন—
সোশ্যাল মিডিয়ার প্রিমিয়াম সুবিধার জন্য অর্থ প্রদান করা যুক্তিযুক্ত?
আপনার মতামত কমেন্টে জানান!
28/05/2026
কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন, পরিচ্ছন্ন রাখুন আমাদের ঢাকা
পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন পরিবেশ দূষণের কারণ না হয়। কোরবানির বর্জ্য খোলা জায়গা, রাস্তা, নালা বা ড্রেনে না ফেলে নির্ধারিত স্থানে রাখুন এবং সিটি করপোরেশনের নির্দেশনা অনুসরণ করুন।
1. পরিচ্ছন্নতা ঈমানের অংশ
2. পরিচ্ছন্ন শহর সবার দায়িত্ব
3. সচেতন হোন, অন্যকেও সচেতন করুন
আসুন, সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর ঢাকা।
Stay with Dwellers of Dhaka-DhakaBashi
PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়
Tarique Rahman
Dhaka North City Corporation Dhaka South City Corporation