Muhammed abdul wadud babu

Muhammed abdul wadud babu

Share

14/02/2021

জীবন মানে পথ চলা। সংগ্রাম করে টিকে থাকতে হয় জীবনে। সুখ-দুখের সমন্বয়ে জীবন। জীবনের স্বাদ মানুষের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়া। নিজের চাওয়া পাওয়া যোগ্যতা। তবে সে যোগ্যতা যদি মানুষের কাজে না লাগে।তখন সেটা স্বার্থপরতা। স্বার্থপর জীবনে জয় থাকতে পারে। তবে তাতে কোনো আনন্দ বা তৃপ্তি নেই। জীবনের কবে আমার চলা শুরু ভাল করে মনে করতে পারছিনা। তবে ছাত্রজীবন থেকে এটা নিশ্চিত। কবে এই চলা শেষ হবে তাও জানি না। মাঝেমধ্যে মনে হয় এই বুঝি শেষ হল। বাস্তবে দেখি আবার নতুন করে শুরু হল।২০০৫ এ টয় ট্রেনের যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছিলাম একজন জার্মানির ভদ্রমহিলা বলেছিলেন জীবনের ম্যাচুরিটি শুরু হয় ষাট এর পরে।আমার চলা ভিন্ন। লাভ লোকসান হিসাব করে কখনো জীবনে চলতে শিখি নাই। চলা দরকার, কাজ করা দরকার, তাইকাজ করি তৃপ্তি পাই আবার নতুন করে পথ চলা শুরু করি।অক্লান্ত পরিশ্রম করে 2020 এর কোভিড 19 এর সময়টুকু সাধারণ মানুষের পাশে থেকে কাটিয়েছি। ২০২১ কেমন যাবে জানি না। তবে খুব দুশ্চিন্তায় ছিলাম। কঠিন বাস্তবতায় জীবন চলার পথ থেমে যায় কিনা। আমি কখনো নিরাশ হইনি। আল্লাহ আমাকে কখনো নিরাশ করে নাই। এ আরেক নতুন করে চলা। চলা কেমন হবে জানিনা।তবে অনেক বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক। জীবনের সকল অভিজ্ঞতা, সকলের দোয়া এবং আত্মবিশ্বাস নিয়ে শুরু হলো নূতন যাত্রা।।।।।।।।।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


House # 50 Road# 18 Sector# 7
Dhaka
1330