Dhanmondi Society

Dhanmondi Society

Share

Official page of Dhanmondi Society, Dhaka. Committed to community development, civic improvement & cultural engagement. Visit www.dhanmondisociety.org

25/05/2026
শিশু রামিসা হত্যার বিচার দাবিতে ধানমণ্ডি সোসাইটির মানববন্ধন 23/05/2026

Thank you Kaler Kantho

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে ধানমণ্ডি সোসাইটির মানববন্ধন শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধানমণ....

22/05/2026

সম্মানিত সদস‍্য,
আসসালামু আলাইকুম। আজ ২৩ মে, ২০২৬, রোজ শনিবার, বিকেল চারটায় ,ধানমন্ডি ৭ নং রোডে অবস্থিত বায়তুল আমান মসজিদের সামনে ৮ বছরের শিশু রামিসাকে নারকীয় ও পৈশাচিক নির্যাতনের মাধ‍্যমে হত‍্যার প্রতিবাদে ধানমন্ডি এলাকার সচেতন নারী সমাজ একটি প্রতিবাদী মানববন্ধন করতে যাচ্ছে। ধানমন্ডি সোসাইটি এই প্রতিবাদ সমাবেশের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে এই সমাবেশে অংশগ্রহণ করার আন্তরিক সদিচ্ছা প্রকাশ করেছে ।

ধানমন্ডি সোসাইটির সকল সচেতন সদস্যগণকে তাদের পরিবার সহ বিকেল চারটায় বায়তুল আমান মসজিদের সামনে উপস্থিত থেকে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন‍্য বিশেষ ভাবে আহবান করা হচ্ছে।

স্থান: বায়তুল আমান মসজিদের সম্মুখ
সময়: ২৩/০৫/২০২৬, বিকাল ৪.০০ ঘটিকা

নিবেদনে,
ধানমন্ডি সোসাইটি

22/05/2026

পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় ধানমন্ডি সোসাইটির পক্ষ থেকে গভীর শোক, আন্তরিক সমবেদনা এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এমন নির্মম, নিষ্ঠুর ও অমানবিক ঘটনা শুধু একটি পরিবার নয়, সমগ্র সমাজকে গভীরভাবে শোকাহত, ব্যথিত ও উদ্বিগ্ন করেছে।

আমরা মরহুমা শিশু রামিসার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। এই অপূরণীয় ক্ষতি বহনের শক্তি মহান আল্লাহ পরিবারকে দান করুন—এই দোয়া করি।

একই সঙ্গে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধ হয় এবং সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত হয়।

— ধানমন্ডি সোসাইটি

13/05/2026

সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত ধানমন্ডিবাসি,
আসসালামু আলাইকুম।
গতকাল, ১২-০৫-২০২৬ ইং, মঙ্গলবার রাত ১০:০০ টায় ধানমন্ডি সোসাইটির একটি প্রতিনিধিদল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবদুস সালাম মহোদয়ের সাথে তাঁর পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।
সোসাইটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ধানমন্ডি সোসাইটির ক্যাপ এবং সাহিত্য সাময়িকী “বিজয় দিবস সংখ্যা” উপহার প্রদান করে বরণ করে নেওয়া হয়।
অত্যন্ত খোলামেলা ও প্রাণবন্ত আলোচনার মাধ্যমে ধানমন্ডিতে বসবাসকারীদের বিভিন্ন সমস্যার বিষয় সোসাইটির পক্ষ থেকে তুলে ধরা হয়। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভাব্য সকল সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে একটি লিখিত প্রস্তাবনার মাধ্যমে তাঁকে অবহিত করার জন্য অনুরোধ জানান।
তিনি আরও বলেন, সমস্যা সমাধানে উভয় পক্ষকেই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। খুব শীঘ্রই তিনি সোসাইটির সদস্যদের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠক করার সদিচ্ছা ব্যক্ত করেন এবং সমস্যা সমাধানে একটি কার্যকর কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

ধানমন্ডি সোসাইটি

13/05/2026

Your health, now closer than ever. 🧡
In association with Dhanmondi Society, Unimart brings care beyond shopping with a special medical camp in collaboration with United Medical College Hospital.

Visit us, consult, and take a step towards better well-being.

📍 Rabindra Sarobar, 8 no, Dhanmondi Lake Road, Dhanmondi-1205, Dhaka
📅 15 & 16 May 2026
⏰ 7:00 AM – 12:00 PM | 3:00 PM – 6:00 PM

Because your daily needs should always support your well-being. 🧡

📍Unimart Dhanmondi - https://maps.app.goo.gl/fbLyKRz8YHJvehpJ6

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House 25/b Road 6 Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00