Sab'a Sanabil Foundation

Sab'a Sanabil Foundation

Share

Saba Sanabil Foundation (Trust) is an islamic charity working for ummah in remote parts of Bangladesh.

Photos from Sab'a Sanabil Foundation's post 24/06/2026

গত সপ্তাহে ঢাকা থেকে Sab'a Sanabil Foundation টিম খুলনায় একটি ঘর হস্তান্তর এর কাজে গিয়েছিল। প্রথমে খুলনা এরপরে সেখান থেকে মংলা আর সেখান থেকে নৌকায় করে "বানিয়াশান্তা"। একটা দ্বীপের মতো গ্রাম বলা চলে এই বানিয়াশান্তা। সেখানে পৌঁছে বেশ কয়েকটি মিশনারি স্কুল চোখে পড়লেও মজার ব্যাপার হচ্ছে এখানে কোন সরকারি স্কুল চোখে পড়েনি। এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম এখানে কোন সরকারি স্কুল নেই তাই তারা বাধ্য হয়ে এই মিশনারীদের স্কুলে বাচ্চাদের পাঠাচ্ছে।

ফিরে আসার সময় এই পোস্টারটি চোখে পড়ল। ছবিগুলো জুম করে দেখুন কিভাবে তারা তাদের মিশন প্রকাশ্যে প্রচার করা যাচ্ছে। পোস্টারের এক কোনায় তারা প্রচার করে বেড়াচ্ছে "বোবা কথা বলছে" "মন্দ আত্মা থেকে মুক্তি লাভ"
"পোলিও থেকে আরোগ্য লাভ" "খঞ্জ হাঁটতে পারছে"

এমনকি কিছু হিজাবী মহিলাকেও এই পোস্টারে ব্যবহার করা হয়েছে। এখান থেকে যদি এখনই শিক্ষা না নিতে পারেন ভবিষ্যৎ সামনে শুধু অন্ধকার...

বিশ্বাস করুন বা নাই করুন এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে কাজ করা প্রয়োজন। কিন্তু বাস্তবতা হচ্ছে কাজের লোক খুবই কম...

23/06/2026

আমাদের এই দ্বিনী ভাই এর নাম আইমান। থাকেন নর্থ গাজ্জাতে। তার বাবা একজন সম্মানিত আলেম। বিগত কয়েক বছর সন্ত্রাসীদের হামলার পর ও নিজ মাতৃভূমি ছেড়ে যান নি আইমান।

আইমানের আরেকটা পরিচয় হচ্ছে বিগত কয়েকবছর যাবত আয়মান গাজ্জাতে Sab'a Sanabil Foundation এর একজন সম্মানিত ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সেই সাথে আপনাদের আমানত বাকি অসহায় ভাই বোনদের মাঝে বিতরণ করছেন।

বর্তমানে আয়মান গাজ্জাতে ইসলামিক ইউনিভার্সিটি অফ গাজ্জার শরিয়াহ এন্ড ল ডিপার্টমেন্ট এ পড়াশোনা করছেন। কিন্তু টিউশন ফি না দিতে পারার কারণে পরীক্ষা দিতে পারছেন না। আমরা আয়মানকে সহযোগিতা করতে চাই দ্বিনী ভাই হিসেবে। আমরা বিশ্বাস করি তার ইলম অর্জন কাজে লাগবে পূন্যভূমির অন্যান্য ভাই বোনদের ইন শা আল্লাহ।

টিউশন ফি জমা দিতে হবে প্রায় ২০০০ ডলার। আমরা নিয়ত করেছি সম্পূর্ণ টাকা উঠানোর আগ পর্যন্ত আমরা অন্য কোন ফান্ডরেইজ করব না ইন শা আল্লাহ। আয়মানের পাশে দাঁড়ানো আমাদের সবার দ্বিনী দায়িত্ব বলে বিশ্বাস করি। আসুন না মাজলুম এই ভূমির এক ভাইকে তার ইলম অর্জনে সহযোগিতায় সবাই এগিয়ে আসি ইন শা আল্লাহ।

আইমানের টিউশন ফির জন্য সাদাকাহ পাঠাতে নিচের একাউন্টগুলোতে আগামী ৩০ই জুন রাত ১২টা পর্যন্ত সাদাকা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। সাদাকা পাঠিয়ে কনফার্মেশন এর জন্য আমাদের পেইজ ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ। প্রজেক্ট কোড: MF124

#নোট: আয়মানের জন্য যে সাদাকাহ আসবে তা কোন ৩য় মাধ্যম ছাড়াই সরাসরি তার কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে ইন শা আল্লাহ।

"তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা, যারা নিজেরা কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।"[৫০২৭] (সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৬৫৮)

01309-336883 (Bkash Personal)
01309-336883 (Nagad Personal)
01309-336883-8 (Rocket Personal)
Or
Bank: United commercial bank
Ac name: SAB'A SANABIL FOUNDATION
AC no: 7162141000935904
Routing number :245263415
Branch: Nabinagar Branch
Or
Islami Bank Bangladesh Ltd.
A/C Name: Saba Sanabil Foundation
A/C Number: 20507310100010403
Branch: Kalampur SME (Dhaka North)
Or
Dutch Bangla Bank Ltd.
A/C Name: Sab-a-Sanabil
A/C No: 294.110.000.5513
Branch: Lalmonirhat
Routing: 090520466



21/06/2026

আজ থেকে ৫ বছর আগে ২০২১ এর ১৮জুন বান্দরবানের তুলাছড়ি পাড়ার সর্বপ্রথম রিভার্টেড মুসলিম ভাই উমার ফারুক (রহিমাহুল্লাহ) কে পাহাড়ের সন্ত্রাসীরা গুলি করে শহীদ (ইন শা আল্লাহ) করে ফেলেন। ভাগ্যক্রমে বা দূর্ভাগ্যক্রমে উনাকে মেরে ফেলার কিছু দিন আগে Sab'a Sanabil Foundation থেকে আমরা একটি সাক্ষাৎকার নেই। মৃত্যুর আগে পর্যন্ত সেই ভিডিওটি আমরা পাব্লিশ করি নি উনার সিকিউরিটি বিবেচনা করে।

যারা উনাকে চেনেন না তাদের জন্য আবার রিপোস্ট করা হলো সেই ভিডিও সাক্ষাৎকারটি

Photos from Sab'a Sanabil Dawah and charity- Chittagong Hill Tracts's post 20/06/2026

আমি আপনি থেমে গেলেও থেমে নেই ইসলামের পিছনের ষড়যন্ত্র গুলো

20/06/2026

মসজিদ হাসপাতাল তলিয়ে যাচ্ছে!!

লালমনিরহাটের চর সিন্দুন্নার বন্যা পরিস্থিতি
সরাসরি

19/06/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিগত কয়েকদিন আগে সিলেটের জকিগঞ্জ এ অবস্থিত Sab'a Sanabil Islamic School- Sylhet একজন শিক্ষিকাকে নিয়ে ঢাকা বক্ষব্যাধি হসপিটালে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়েছিল। বিগত এক মাস যাবত তার চিকিৎসা খরচ যাকাত ফান্ড থেকে বহন করা হয়েছে।

আজকে সকাল ৯:১৫ মিনিটে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে , আল্লাহ তাআলা উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। উনার ছোট্ট একটি মেয়ে আছে। আমরা চেষ্টা করব বাচ্চাটির পড়াশোনার দায়িত্ব নেবার জন্য ইনশাআল্লাহ।

Photos from Sab'a Sanabil Foundation's post 17/06/2026

এক শিক্ষক ভাই উনার পুকুরের মাছের খাবারের জন্য কিছু কর্যে হাসানাহ দরকার ছিল। উনার প্রয়োজন ছিল ৪০হাজার টাকা তাও মাত্র ১.৫ মাস সময়ের জন্য। উনি যখন জানতে পারলেন Sab'a Sanabil Foundation থেকে জামানত বন্ধক রাখার শর্তে কর্যে হাসানাহ দেয়া হয় তখন কিছু স্বর্ণ এনে বন্ধক রেখে গেলেন গতকাল। অফিস থেকে দোকানে গিয়ে ভেরিফাই করা হয়েছে স্বর্ণ, যার বাজার মূল্য প্রায় ৭০হাজার টাকা। আজকে আমরা তাকে কর্যে হাসানাহ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ।

ইন শা আল্লাহ যে ভাইরা মিলেমিশে কর্যে হাসানাহ ফান্ড গড়ে তুলেছেন তারা সবাই আশা করি প্রতিদিন এই ৪০হাজার টাকা সাদাকাহ করার সওয়াব পাবেন ইন শা আল্লাহ যতদিন টাকা ফেরত দেয়া হচ্ছে। এটাই আল্লাহর সাথে ব্যবসা।

আপনিও হতে পারবেন আমাদের কর্যে হাসানাহ ফান্ডের একজন সম্মানিত সদস্য। সম্মানিত দাতা সদস্য হতে কমেন্ট সেকশনের গুগল ফরমটি পূরণ করে আমাদের পেইজে ইনবক্স করতে পারেন ইনশাআল্লাহ।


#কর্যেহাসানাহ

16/06/2026

দূর্গম পাহাড়ে নির্মিত প্রতিটি মসজিদ নির্মাণের পেছনে থাকে অনেক মানুষের কষ্ট, শ্রম। বান্দরবানে Sab'a Sanabil Foundation কর্তৃক নির্মিত নতুন মসজিদটি দেখলে সেই কষ্ট গুলো একটু হলেও উপলব্ধি করতে পারবেন ইন শা আল্লাহ।।


14/06/2026

আপনারা অবশ্যই জেনে থাকবেন ফেস/*বুক কখনোই কোন নির্ভরশীল মাধ্যম নয়। বিশেষ করে যারা দ্বীন ইসলামকে ভালবেসে কাজ করে তাদের জন্য এই মাধ্যমগুলো আরো বেশি রিস্কি।
কিছুদিন আগে ফেসবুক কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আবার মাঝেমধ্যেই দেখা যায় দ্বিনী কমিউনিটির পেইজ আইডি হঠাত গায়েব।

এর সমাধান হচ্ছে একটি সাস্টেইনেবল ওয়েবসাইট। যেখানে প্রতিটি ডোনারের প্রোফাইল থাকবে। থাকবে ডোনেশন হিস্টরি। কোন প্রজেক্টের সে কত ডোনেশন করেছে জানতে পারবে এক ক্লিকে। এছাড়া আমাদের এই ওয়েবসাইটের বিশেষ একটা ফিচার হচ্ছে দেশের বাইরে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর জন্য ইমারজেন্সি ডোনেশন ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করে আমরা পৌছে দিব সঠিক জায়গাগুলোতে ইন শা আল্লাহ।

এই ওয়েবসাইট টি হবে আপনার আমার সবার কমন একটা প্ল্যাটফর্ম যার বেনিফিশিয়ারি হবে হাজার হাজার গরীব অসহায় পরিবার ইন শা আল্লাহ।

এবার মূল কথায় আসি।। একটি ভাল মানের চ্যারিটি ওয়েবসাইট বানানো অনেক খরচের ব্যাপার। আমাদের দ্বিনী কমিউনিটির কিছু ভাইরা অন্যদের থেকে অনেক কম খরচে এই ওয়েবসাইট নির্মাণের দায়িত্ব নিয়েছেন। কাজ প্রায় শেষের পথে কিন্তু উনাদের পেমেন্ট করা বাকি আছে এখনো ১.৫লাখ টাকা । আপনারা সবাই এগিয়ে আসলে আমরা বকেয়া পেমেন্ট ক্লিয়ার করে ফেলতে পারব ইন শা আল্লাহ।

আপনি যখন একটা ভাল কাজের জন্য সাদাকা করবেন তখন তার সওয়াব পাবেন আপনি একাই। কিন্তু যখন একটা ভাল কাজের প্ল্যাটফর্ম বানানোতে শরীক থাকবেন যত ভাল কাজ সেখানে মানুষ করবেন তার একটা অংশ আপনিও পাবেন ইন শা আল্লাহ।।

আসুন না নিজের পক্ষ থেকে অথবা মৃত বাবা মার পক্ষ থেকে সাদকায়ে জারিয়ার নিয়তে জরুরি এই প্ল্যাটফর্ম নির্মাণে অংশ নেই ইন শা আল্লাহ। এককভাবে কেউ শরীক থাকতে চাইলে আমাদের ইনবক্স করুন ইন শা আল্লাহ।।
এছাড়া পোস্ট টি শেয়ার করে অন্যকে অংশ নিতে সহযোগিতা করতে পারি ইন শা আল্লাহ।

website নির্মাণে যে কোন পরিমাণ সাদকাহ দিয়ে শরীক থাকতে নিচের একাউন্ট গুলোতে সাদকাহ পাঠিয়ে দিতে পারি আগামী ১৬ই জুন রাত ১২টা পর্যন্ত ইন শা আল্লাহ। প্রজেক্ট কোড: MF 123

01309-336883 (Bkash Personal)
01309-336883 (Nagad Personal)
01309-336883-8 (Rocket Personal)
Or
Islami Bank Bangladesh Ltd.
A/C Name: Saba Sanabil Foundation
A/C Number: 20507310100010403
Branch: Kalampur SME (Dhaka North)
Or
Dutch Bangla Bank Ltd.
A/C Name: Sab-a-Sanabil
A/C No: 294.110.000.5513
Branch: Lalmonirhat
Routing: 090520466



Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House 25, Road 03, Priyanka City, Sector 12, Uttara
Dhaka
1230