06/06/2026
হেযবুত তওহীদ ওলামা পরিষদের আয়োজনে “আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
মানুষের শান্তির জন্য নির্বিচ্ছিন্ন ছুটে চলা।
06/06/2026
হেযবুত তওহীদ ওলামা পরিষদের আয়োজনে “আল্লাহর বিধান প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
02/06/2026
একটি ঈদ জামাত,
যাকে ঘিরে রয়েছে হাজার অনুভূতি।
27/05/2026
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
এই আহত বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়?
একজন নারী এবং একজন মা হিসেবে আমার অঙ্গীকার....
যতদিন পর্যন্ত এই সমাজে আছিয়া, রামিসাদের মতো শিশুরা নিরাপদ না হচ্ছে, ততদিন পর্যন্ত জীবন সম্পদ দিয়ে এই সিস্টেম পরিবর্তনের জন্য সংগ্রাম করে যাবো।
সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য ব্যক্তি পরিবর্তনের প্রয়োজন নেই। প্রয়োজন সিস্টেম পরিবর্তনের।
14/05/2026
উত্তরায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
“বিশেষ গোষ্ঠী’র বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ”
--
ঢাকার উত্তরায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১৪-০৫-২০২৬) সকালে উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে “মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা” শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়।
এসময় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অনুকরণে বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো মানুষের মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই বর্থ ব্যবস্থার পরিবর্তন না হলে শুধুমাত্র ব্যক্তি বা দলের পরিবর্তনের মাধ্যমে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
তিনি সামগ্রিক জীবনে মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সাথে উগ্র মতাদর্শের সমালোচনা করে বলেন, লেবাসধারী কিছু মানুষের উগ্রবাদী কর্মকাণ্ডে ইসলামের বদনাম হচ্ছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে গুজব ও মব সৃষ্টির মাধ্যমে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে। এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে ইসলাম কখনো সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ লেবাসধারী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধেও এ ধরনের মব সৃষ্টির চেষ্টা করছে বলে এসময় অভিযোগ করেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় তিনি সংগঠনের কর্মীদের জাম-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহ সভাপতি মো. রিপন মিয়া, দৈনিক যুগান্তরের আরিফ হোসাইন চৌধুরী, মানবকণ্ঠের স্বপন রানা, যায় যায় দিনের জাহিদ হাসান, খোলা কাগজের মাহফুজুল আলম খোকন, গণকণ্ঠের নিজাম উদ্দিন, ভোরের পাতার আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল এস এর মামুনুর রশীদ রানা, এশিয়ান টেলিভিশনের ফরিদ আহমেদ নয়ন প্রমুখ।
'মে' দিবসে লাল পতাকা উত্তোলন করলেই কি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে?
মে দিবস কি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম?
01/05/2026
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক জোটের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ মে ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নেই’ শীর্ষক এই র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধূমপানবিরোধী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আধূনিক (আমরা ধূমপান নিবারণ করি) এর সভাপতি প্রফেসর ডা. হাসিনা বানু, বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি রুফায়দাহ পন্নী, সিনিয়র সহ সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, সন্ত্রাস বিরোধী জাতীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মাহবুব আলম মাহফুজ প্রমুখ।
র্যালিপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অতীতে দাসদের শিকলে বেঁধে রাখা হতো, গরু-ছাগলের মতো চাবুকপেটা করা হতো। বর্তমানের ডিজিটাল দাসত্বব্যবস্থায় সেই শোষণ চাবুক বা শিকলে সীমাবদ্ধ নেই। আজকের শোষণ আরও সুসংগঠিত, আরও ব্যাপক।
বক্তারা শ্রমিকদের মানবেতর জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই বঞ্চিত জীবনের অভিশাপ থেকে বেরিয়ে আসতে হলে সংগ্রামের বিকল্প নেই। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ সাংবাদিক জোট সব সময় তাদের পাশে থাকবে বলে জানান তারা।