26/06/2026
দুনিয়ার বন্ধুরা মৃত্যুর পর বিদায় নিলেও আমাদের লাগানো একটি গাছ মৃত্যুর পরও কবরে অবিরাম নেকি পাঠিয়ে আখিরাতের খাঁটি বন্ধু হয়ে ওঠে। রাসুলুল্লাহ ﷺ এর হাদিস অনুযায়ী, কোনো মানুষের রোপণ করা গাছ থেকে যখনই কোনো পথচারী ফল খায়, তপ্ত দুপুরে ক্লান্ত পথিক ছায়ায় জিরিয়ে নেয়, কিংবা কোনো পশুপাখি সামান্য আহার করে, তার প্রতিটি কণার সওয়াব রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে জমা হতে থাকে।
মানুষ যখন অন্ধকার কবরে একদম একাকী হয়ে পড়ে, তখন পৃথিবীতে টিকে থাকা তার গাছটি নিঃশব্দে তার পরকালের পাল্লা ভারী করতে থাকে। তাই আখেরাতের এই স্থায়ী ও বিশ্বস্ত বন্ধুকে পাশে পেতে আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের যেকোনো প্রান্তে অন্তত একটি করে ছায়াদার বা ফলদ গাছের চারা রোপণ করা।
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নিন। কমেন্টে মাধ্যম দেওয়া হল:
25/06/2026
জানেন কি চলছে আমাদের বৃক্ষরোপণ প্রকল্প?
কমেন্টে প্রকল্পে অংশ নেওয়ার লিংক দেওয়া হল:
25/06/2026
আর বাকি মাত্র ০১ দিন!!
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে ⬇️
24/06/2026
বর্ষাকাল প্রকৃতির এক বিশেষ নিয়ামত। এই সময় আকাশের বৃষ্টি যেমন মাটি সজীব করে তোলে, তেমনি নতুন গাছের চারা রোপণের জন্যও তৈরি করে সবচেয়ে অনুকূল পরিবেশ। পর্যাপ্ত বৃষ্টির কারণে চারাগুলো সহজে শিকড় বিস্তার করতে পারে এবং অতিরিক্ত সেচের প্রয়োজনও কম হয়।
আমরা অনেক সময় পরিবেশ দূষণ বা অতিরিক্ত গরমের কথা বলি। অথচ এসব সমস্যার সমাধানের অন্যতম কার্যকর উপায় হলো বেশি বেশি গাছ লাগানো। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না; ছায়া দেয়, ফল দেয়, মাটি রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই এই বর্ষায় আসুন, অন্তত একটি হলেও গাছ লাগানোর সংকল্প করি। নিজের বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, শিক্ষাপ্রতিষ্ঠান বা রাস্তার পাশে উপযুক্ত স্থানে একটি গাছ লাগানো ভবিষ্যতের জন্য একটি মূল্যবান বিনিয়োগ হতে পারে।
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নিতে কমেন্ট ভিজিট করুন:
24/06/2026
এই মুহাররমে আপনার আমলের খাতায় কী নতুন কিছু যোগ হবে?
মুহাররমের প্রথম দশক সবচেয়ে সেরা তিন দশকের একটি। এই সময়ে আমাদের প্রত্যেকের প্রত্যয় হোক দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত করা, দাওয়াহর কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখা।
ভালো কাজের সুযোগ যখন সামনে আসে, তখন তা গ্রহণ করাও এক ধরনের তাওফিক। তাই আসুন, এই বরকতময় দিনগুলোতে নিজেদেরকে কল্যাণমুখী কাজে আরও বেশি সম্পৃক্ত করি।
যারা এখনও সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের ডোনার মেম্বার হননি, তারা ডোনার মেম্বার হিসেবে যুক্ত হতে পারেন। এখানে শিক্ষার্থী, গৃহিণীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন প্যাকেজ রয়েছে।
যারা এখনও যুক্ত হননি, তারা এই মহিমান্বিত দশকে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে সওয়াবের এক অবিরাম ধারা গড়ে তুলুন। হয়তো আপনার সামান্য অংশগ্রহণই কারও জীবনে বড় পরিবর্তনের কারণ হবে, আর আপনার জন্য হয়ে থাকবে সাদাকায়ে জারিয়ার একটি মাধ্যম।
ডোনার মেম্বার হতে হলে কমেন্টে দেওয়া লিংকে রেজিষ্ট্রেশন করুন ↓
24/06/2026
📌 সাপ্তাহিক অনলাইন হালাকাহ | পর্ব-১৯
🗓️ তারিখ: ২৫শে জুন, বৃহস্পতিবার
🕣 সময়: রাত ৯:১৫-১০:০০
🎙️ আলোচক: ড. ফয়সাল বিন আলম
📄 বিষয়:
*আশুরা কেন্দ্রিক কিছু ভুল ধারণা:*
*কি করা যাবে আর কি করা যাবে না*
প্রস্তুতি নিন প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান ও অনুপ্রেরণা লাভের এই দুর্দান্ত সুযোগ কাজে লাগানোর জন্য।
মিটিং লিংক কমেন্টে⬇️
23/06/2026
সাদাকার একটা উত্তম উপায় হচ্ছে আমাদের বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নেওয়া। আর এই প্রকল্পে অংশ নিলে এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে থাকবে। কমেন্টে বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নেওয়ার লিংক দেওয়া হল:
22/06/2026
✅ মুহাররাম মাসের ১০ম দিনকে আশুরা বলা হয়। এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তাঁর জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এ উপলক্ষে ইয়াহুদীরাও এ দিন সিয়াম পালন করতেন।
নবী ﷺ মদিনায় হিজরতের পর দেখেন ইয়াহুদীরা এ দিনে সিয়াম পালন করছে। নবী ﷺ বললেন, আমরা মূসার অনুসরণ করার ব্যাপারে তােমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে সে দিনের সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন [বুখারি : ১৮৬৫]।
✅ এ সিয়ামের ফজীলত কী?
এদিনের সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেন, আমি আশাবাদী যে, আশুরার রোযার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের (সগীরা) গুনাহ ক্ষমা করে দিবেন। [সহিহ মুসলিম : ১১৬২]
⁉️ কেন ১০ তারিখের পাশাপাশি ৯ তারিখেও সিয়াম রাখা উচিত?
রাসূল ﷺ ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইয়াহুদিরাও সিয়াম রাখে তাই তাদের ব্যতিক্রম করার জন্য ৯ মুহাররামেও সিয়াম পালন করা উচিত। কেননা রাসূল ﷺ বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ৯ এবং ১০ দুদিনই সিয়াম রাখবাে। [মুসলিম : ১৯১৬]
রাসুল ﷺ আরো বলেন- ‘‘তোমরা বিধর্মীদের বিরোধিতা কোরো—আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো।’’- আহমাদ, আল-মুসনাদ: ২১৫৫
❏ এবারের আশুরার সিয়াম কবে?
এবারের আশুরার সিয়াম ২৬ জুন, শুক্রবার। তবে উপরের হাদিস অনুযায়ী ২৫ ও ২৬ তারিখ কিংবা ২৬ ও ও ২৭ তারিখও সিয়াম পালন করতে পারেন ইনশাআল্লাহ।
21/06/2026
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের মাধ্যমে গাছ লাগালে আপনার পক্ষ থেকে গাছটি রোপণ ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। ফলে চারা লাগিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং গাছটি বড় হওয়ার সুযোগ পায়।
আপনার ছোট্ট এই উদ্যোগ পরিবেশের উপকার করবে, মানুষের উপকার করবে, আর ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার মাধ্যমও হবে। তাই সুযোগ থাকলে অন্তত একটি হলেও গাছের দায়িত্ব নিন।
সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে অংশ নেওয়ার মাধ্যম দেওয়া হলো কমেন্টে: