BNP BD

BNP BD

Share

For the country, For the people. " দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃসর্ত মুক্তি চাই "

02/06/2026

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আর ৫ কর্মকর্তা মিলে মশক নিধনের উদ্ভাবনী পদ্ধতি শিখতে ফাইল পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে।

​কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইলে সাইন না করে,​প্রধানমন্ত্রী ফাইলে লিখেছেন,

"মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।"

জনগণের টাকা বাঁচানোর এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে স্যালুট🫡

01/06/2026

শিশু রামিসা হত্যা মামলা
আসামিদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল
👇

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত। আগামীকাল মঙ্গলবার (২ জুন) এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সোমবার সকালে মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।

01/06/2026

একজন গ্রাহক তিনি জানেননা তার ব্যাংকে কত টাকা আছে কিন্তু তিনি পরিচালনা পর্ষদের পরিবর্তন নিয়ে আন্দোলনে এসেছেন।
ব্যাংকের গ্রাহক তখনই মাঠে নামবে যখন তার আমানতের টাকা নিয়ে সে সমস্যায় পরবে।কিন্তু এই সকল ভন্ডরা আন্দোলনে এসেছে ইসলামি ব্যাংককে দলীয় ব্যাংক হিসেবে বাস্তবায়ন করার জন্য।
অর্থ খাতকে নিয়ন্ত্রণে রেখে যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তাদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানাই।

31/05/2026

ভালা লাগতাছে,
আমার পুত নাই আমার পুতের লাহান লাগতাছে!
"প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বৃদ্ধা চাচির মন্তব্য "🥹

30/05/2026

আমি কিন্তু চুপচাপ গতকালকে এই এলাকায় ভিতর দিয়ে ঘুরে গিয়েছি এই এলাকা সহ যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে গিয়েছি

প্রধানমন্ত্রী তারেক রহমান।

30/05/2026

মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর কফিনটি প্রেসিডেন্ট ভবনে লইয়া যাওয়ার পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

বেগম খালেদা জিয়া এবং তাহাদের দুই পুত্র তারেক রহমান পিনু ও আরাফাত রহমান কোকো কান্নায় ভাংগিয়া পরেন।

28/05/2026

সংবাদমাধ্যমে নিউজ হয়েছে, উত্তর সিটি কর্পোরেশনের একটি জায়গায় পরিচ্ছন্নতাকর্মীরা মাংস না দেওয়ার কারণে ময়লা নেয়নি।

উত্তর সিটির প্রশাসক মিল্টন ভাই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে গেছেন এবং ব্যবস্থা নিয়েছেন।

সকাল ৬টায় বাসা থেকে বের হয়েছেন, এই লোক এখনো ঘরে ফেরেননি।

৭২ ঘণ্টার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের সকল বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়েছেন।

28/05/2026

আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী

28/05/2026

ঈদের দিন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারেকে সমবেদনা জ্ঞাপন করতে যান রুহুল কবির রিজভী।

১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। রামিসার পরিবারকে সমবেদনা জানাতে আজ ঈদুল আজহার দিনে তাদের পল্লবীর বাসায় যান মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

রামিসার পিতার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় তাকে স্বান্তনা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এ্যাড. রিজভী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সকলেই রাইসার আত্নীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইন শা আল্লাহ্।"
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bangladesh Nationalist Party-BNP, 28/1, Nayapolton, VIP Road
Dhaka
1000