Jamaat Dhaka City South

Jamaat Dhaka City South

Share

Bangladesh Jamaat-e-Islami, Dhaka City South.

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়া বাংলাদেশের স্বাধীনতা, ভূখণ্ডীয় সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতিজ্ঞা নিয়ে কাজ শুরু করে। সূচনা লগ্ন থেকে জামায়াতে ইসলামী আল্লাহর সন্তোষ অর্জন এবং পরকালীন মুক্তি পাওয়ার লক্ষ্যে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে আল্লাহ প্রদত্ত, রাসূল (সা) প্রদর্শিত বিধান মোতাবেক কাজ করে

14/06/2026

আপনার স্ত্রী-সন্তানকে যদি সঠিক পথে রাখতে হয়, তাহলে তাদের ইসলামী আন্দোলনে আনতে হবে

--- দেলাওয়ার হোসেন
চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

14/06/2026

ভারতীয় আগ্রাসন ও পুশ-ইন আমাদের বিজিবি এবং সীমান্তের জনগণ রুখে দেবে
--- নূরুল ইসলাম বুলবুল এমপি

14/06/2026

বাজেট ইস্যুতে জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংসদে বক্তব্য রাখেন হাফেজ রাশেদুল ইসলাম এমপি

14/06/2026

শহীদ পরিবার আমাদের আমানত, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে
--- আব্দুস সবুর ফকির

চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলনে তিনি এ কথা বলেন।

Photos from Jamaat Dhaka City South's post 14/06/2026

তথ্য ও সম্প্রচার খাতের সংস্কার একটি জনমুখী ও সংস্কারমূলক রোডম্যাপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

14/06/2026

যেদিন জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখে মুহাম্মদ (সা.)-এর সাহাবিদের মতোই মনে হবে, সেদিন দুনিয়ার কোনো অপশক্তি এই দেশে ইসলামী বিপ্লবকে ঠেকাতে পারবে না

--- মাওলানা এটিএম মা‘ছুম
চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলনে তিনি এ কথা বলেন।

14/06/2026

সংবাদ সম্মেলন:
২০২৬-২০২৭ বাজেট (বাউফল উন্নয়ন ও নাগরিক ভাবনা)
প্রধান ব্যক্তিত্ব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা

Photos from Jamaat Dhaka City South's post 14/06/2026

চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোন ইউনিট দায়িত্বশীল সম্মেলন শনিবার (১৩ জুন) রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোন পরিচালক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।

চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস. এম. আহসান উল্লাহর পরিচালনায় সম্মেলনের শুরুতে দারসুল কোরআন পেশ করেন তরুণ লেখক ও গবেষক, ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান ওসামা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বংশাল দক্ষিণ থানা আমীর মাহাবুব আলম ভুঁইয়া, চকবাজার দক্ষিণ থানা আমীর মো. আনিছুর রহমান, চকবাজার উত্তর থানা আমীর মাওলানা মাহফুজুর রহমান, বংশাল পশ্চিম থানা আমীর মাওলানা বিলাল হোসাইন, চকবাজার পূর্ব থানা আমীর মো. রফিকুল ইসলাম সিকদার, চকবাজার পশ্চিম থানা আমীর মো. আবুল হোছাইন রাজন প্রমুখ। এছাড়াও চকবাজার-বংশাল জোনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

13/06/2026

দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ফুলেল শুভেচ্ছা

13/06/2026

বাজেটের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগরী দক্ষিণের একটা মিছিলের ভুয়া ফটোকার্ডের ভিত্তিতে দেশের প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেয়। তখন বুঝতে হবে আমরা কি ধরনের নেতৃত্ব পেয়েছি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


48/1-A, Purana Paltan
Dhaka
1000