Jubomajlis Media cell

Jubomajlis Media cell

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jubomajlis Media cell, Political organisation, Dhaka.

এই পেইজটি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম, যেখানে সংগঠনের কার্যক্রম, বিবৃতি, সংবাদ ও আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।

সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে পেইজটির সাথেই থাকুন।

Photos from Jubomajlis Media cell's post 06/06/2026

যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের "সংগঠক বৈঠক" অনুষ্ঠিত!
-------------------------//---------------//

গত ৪ জুন ২০২৬, বুধবার বাদ মাগরিব গৌরীপুরের রামগোপালপুরস্থ ‘গাঙচিল রেস্টুরেন্টে’ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তর-এর এক গুরুত্বপূর্ণ "সংগঠক বৈঠক" অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।

বৈঠকে উপস্থিত সংগঠকদের ব্যক্তিগত নেযামুল আ'মাল পর্যালোচনা এবং বর্তমান সাংগঠনিক তৎপরতার সার্বিক খোঁজ-খবর নেওয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট শাখার কর্মীদের মান্নোয়ন, দক্ষতা বৃদ্ধি। এবং অধঃস্থন উপ-শাখা সমূহের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Photos from Jubomajlis Media cell's post 06/06/2026

যুব মজলিস ফতুল্লা থানা শাখায় দাওয়াতি মজলিস অনুষ্ঠিত!!!
----------------------------------
গতকাল (০৫ জুন ২৬ঈ) শুক্রবার, বাদ এশা, ভোলাইল এর মোল্লাবাড়ি মাদরাসায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফতুল্লা থানা শাখার উদ্যোগে দাওয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মজলিসে দাওয়াতি বক্তব্য পেশ করেন যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ডা. আল-আমিন রাকিব।

এসময় আরো উপস্থিত ছিলেন, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মো রফিকুল ইসলাম, সংগঠন বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মো সোহান খান, প্রকাশনা বিভাগের সম্পাদক ইমরান মোল্লাসহ প্রমুখ।

দাওয়াতি মজলিস শেষে তিন জন ভাই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নীতি আদর্শের সাথে একাত্মতা পোষণ করে সংগঠনে অংশগ্রহণ করে।

আল্লাহ তায়ালা যুবক ভাইদেরকে দীনের পথে কবুল করুন।

Photos from Jubomajlis Media cell's post 06/06/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় ঈদ পুনর্মিলনী ও দাওয়াতী মজলিস অনুষ্ঠিত.......

গতকাল ৫ জুন (শুক্রবার) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঈদ পুনর্মিলনী ও দাওয়াতী মজলিস অনুষ্ঠিত হয়।

সংগঠনের থানা দায়িত্বশীল মাওলানা লুৎফর রহমান শিপনের সভাপতিত্বে, আব্দুস সামাদ সুমনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা শাহ মিসবাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা শাহিদুল ইসলাম তালহা, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আইনুদ্দীন আল আজাদ।
খেলাফত ছাত্র মজলিস জেলা দায়িত্বশীল মাজহারুল ইসলাম শাফি, থানা দায়িত্বশীল মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ফাহিম বিন মাসুক সহ প্রমুখ।

03/06/2026

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে : বাংলাদেশ খেলাফত যুব মজলিস
---------------------------------------------------

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে মানুষ নানামুখী চাপের মধ্যে রয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি শুধু গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করবে না, বরং এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি ও জনজীবনের ওপরও পড়বে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন আজ (০৩ জুন ২৬ঈ), বুধবার এক যৌথ বিবৃতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, দেশের জনগণ বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মধ্যে জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি এবং সীমিত আয়ের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে।

নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ আধুনিক জীবনের কোনো বিলাসিতা নয়, এটি একটি অপরিহার্য সেবা। ঘরোয়া ব্যবহার থেকে শুরু করে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা—সবখানেই বিদ্যুতের ভূমিকা অনস্বীকার্য। ফলে বিদ্যুতের দাম বাড়ার অর্থ হলো সরাসরি সব খাতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, যার চূড়ান্ত প্রভাব পড়বে বাজারে এবং স্বাভাবিকভাবেই সেই বাড়তি ব্যয়ের পুরো বোঝা ঘুরেফিরে সাধারণ ভোক্তার কাঁধেই এসে পড়বে।

তারা আরও বলেন, জনগণের ওপর নতুন বোঝা চাপানোর পরিবর্তে বিদ্যুৎ খাতে বিদ্যমান দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে না দিয়েও এ খাতকে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, জনগণের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে—এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তারা।

বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911-167254

03/06/2026
Photos from Jubomajlis Media cell's post 02/06/2026

তারাকান্দায় যুব মজলিসের "সদস্য তালিমী মজলিস" অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছার যে কর্মসূচি গ্রহণ করেছে তার অন্যতম "সদস্য তালিমী মজলিস" উক্ত তালিমী মজলিসের মাধ্যমে প্রত্যেক জনশক্তির ব্যক্তি জীবনে বিপ্লব সংগঠিত করার জন্য জ্ঞান, যোগ্যতা, দক্ষতা এবং ত্যাগের সমন্বয়ে প্রশিক্ষিত দায়িত্বশীল গড়ে তোলে।

তারাকান্দা উপ-শাখার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ ০২ জুন-২০২৬ ইং রোজ মঙ্গলবার তারাকান্দা ডৌহাতলী নতুন বাজার মাদ্রাসার মিলন আয়াতনে অগ্রসর সদস্যদের নিয়ে তালিমী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

তালিমী মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সহ-সভাপতি ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা মিজানুর রহমান, উপস্থিত ছিলেন তারাকান্দা উপ-শাখার সভাপতি হাফেজ জহিরুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আতহার আলী, সম্পাদক সংগঠন বিভাগের দায়িত্বশীল মাওলানা হুমায়ূন কবির।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে দুইজন অগ্রসরমান সদস্যকে কর্মী মানে উন্নীত করা হয় এবং ইহতেসাব, হেদায়েতি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়।

আল্লাহ পাক আমাদের সকল প্রচেষ্টা তার দ্বীনের জন্য কবুল করুন ও তার সন্তুষ্টি নসিব করুন আমিন।

02/06/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভৈরব উপজেলা শাখার আগামীকালের জনশক্তি সম্মেলন
সফল হোক

Photos from Jubomajlis Media cell's post 01/06/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস হাতিয়া উপজেলা দক্ষিণ উপশাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত...

আজ ১'লা জুন (সোমবার) সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস হাতিয়া উপজেলা দক্ষিণ উপশাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের হাতিয়া উপজেলা দক্ষিণ উপশাখা সভাপতি মাওলানা কাওসার হামিদের সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা খায়রুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা সহ সভাপতি মুফতি নুরুদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি ওয়ালী উল্লাহ সাদী, বাংলাদেশ খেলাফত মজলিস হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মুফতি আবু হানিফ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস হাতিয়া শাখা সভাপতি মোঃ শাহাদাত হোসেন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের হাতিয়া উপজেলা দক্ষিণ উপশাখার সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ হেলাল, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা হাসান আল মাহমুদ প্রমুখ।

31/05/2026

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের আওতাধীন গৌরীপুর উপশাখার উদ্যোগে আয়োজিত "শাপলা ও জুলাই স্মৃতিকথা" প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা মুহাম্মাদ জাকির হোসাইন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1000