iconic Mymensingh

iconic Mymensingh

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from iconic Mymensingh, Social service, Dhaka.

সত্য ন্যায় স্বাধীনতার ভাষায় এই নগরের কথা বলে!
স্বপ্ন জানালার দখিনা বাতাসে বেড়ে উঠুক আসছে প্রজন্ম🇧🇩
১টি অরাজনৈতিক,নিরপেক্ষ,স্বচ্ছ মানবিক ও সামাজিক সংগঠন
আসুন বদলে যাই, বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️
iCONIC MYMENSINGH

14/06/2026

[Today's matches]
iconic Mymensingh

খেলার⚽মাঠে ফিরি, মাদককে💊না বলি

📅 তারিখ: ১৫ জুন, ২০২৬
​🏆 ফিফা ওয়ার্ল্ড কাপ '২৬-এর ম্যাচসমূহ:

• রাত ২:০০ টা: 🇳🇱 নেদারল্যান্ডস 🆚 🇯🇵 জাপান
• ভোর ৫:০০ টা: 🇨🇮 আইভরি কোস্ট 🆚 🇪🇨 ইকুয়েডর
• সকাল ৮:০০ টা: 🇸🇪 সুইডেন 🆚 🇹🇳 তিউনিসিয়া

আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

Designed by: Al-Hossain Galib

14/06/2026

[Today's matches]
iconic Mymensingh .

খেলার⚽মাঠে ফিরি, মাদককে💊না বলি

আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️
Designed by: Al-Hossain Galib

14/06/2026

🩸​বিশ্ব রক্তদাতা দিবস সফল হউক🩸
নিয়মিত রক্তদানের মাধ্যমে আমরা কেবল একটি জীবনই বাঁচাই না, বরং প্রমাণ করি যে মানবতা এখনো বেঁচে আছে। রক্তদান হোক আমাদের ভালোবাসার ভাষা।
​মানবতার সেবায়
iconic Mymensingh Blood Bank


আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

14/06/2026


গতকাল পোস্টের আনকাট ভার্সন [BTS]
কাঁঠাল খেতে গিয়ে বোলের মধ্যে পড়েই শান্তি। লক্ষ টাকায় মিলবে না এ শৈশব।
ফ্রি ফলের বৃষ্টি iconic Mymensingh
্বপ্ন_গড়ি_আলো_ছড়াই

আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

Photos from iconic Mymensingh 's post 14/06/2026

#শহরের_অভিভাবকদের_প্রতি_খোলা_চিঠি✍️
Abu Wahab Akanda Wahid
Mohammad Rokonuzzaman
জেলা প্রশাসন, ময়মনসিংহ
Mymensingh City Corporation

আমাদের নগর অভিবাবকদের পরিশ্রম চোখে পড়ার মতো। শহরটা আগের চেয়ে অনেক পরিচ্ছন্ন। রাস্তাঘাটেও পরিবর্তন এসেছে। এই জন্য সবার আগে ধন্যবাদটা উনাদের প্রাপ্য।
#বহুদূর_যেতে_হবে
অবৈধ দখলদারীদের জন্য ফুটপাতগুলো এখনো হাঁটার অনুপযোগী।। একমাত্র জয়নাল আবেদীন পার্কটার করুন অবস্হা।। অবৈধ বেবী স্ট্যান্ড।। বিশেষ করে চড়পাড়ায় অ্যাম্বুলেন্স ও ব্যাঙের ছাতার মত ফুটপাতের উপর অবৈধ স্টলের দখলদারিত্ব ও অসহনীয় ট্র্যাফিক জ্যাম !! যানজটে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হয়ে আটকা পড়ছে মুমূর্ষু রোগী সহ ছাত্র/ছাত্রী, ব্যবসায়ী, কর্পোরেটরা। এই জায়গা গুলোতে সিরিয়াসলি হাত দিয়ে মানুষের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে আনা এখন মাত্র সময়ের ডাক।
#শেকড়টা_অনেক_গভীরে
জলবদ্ধতা এই অব্যবস্থাপনা শুধু বর্ষার জন্যেই নয়⁉️ ইতিহাস বলে, মোঘল আমল থেকে শুরু করে রাজাদের শাসনকালেও নগর পরিকল্পনায় বড় গলদ ছিল, বিশেষ করে ময়মনসিংহ ড্রেইন/সোয়ার্জ সিস্টেম নিয়ে।। তখন থেকে সিস্টেম ঠিক হয় নাই এবং এটা এতটাই দূর্বল যে, জমতে জমতে আজ পাহাড়সম হয়েছে।
#আজকের_উদাহরণ
গতকাল রাতে মুষলধারে বৃষ্টির কারনে শহরের চরপাড়ায় হাঁটু পানি। খবর পেয়ে প্রশাসক সাহেব নিজে মাঠে নেমেছেন। লোকবল নিয়ে দ্রুত পানি নামানোর ব্যবস্থা করেছেন। এই তাৎক্ষণিক রেসপন্সটা প্রশংসার দাবিদার। দায়িত্বটা এভাবেই নিতে হয়।
#নেতা_কাকে_বলে
এমপি, মেয়র বা প্রশাসক পদ যাই হোক, পরিচয় একটাই: জনগণের সেবক। শহরের অভিভাবক। কেউ অমর না। অমর হয় তার কাজ। ইট-পাথরের নামফলক বা স্ট্যাচু দিয়ে ইতিহাস লেখা যায় না। ইতিহাস লেখে মানুষের ভালোবাসা। পৃথিবীতে এমন অনেক শাসক আছেন, যাদের মৃত্যুর শত বছর পরও মানুষ শ্রদ্ধায় স্মরণ করে।
েয়ামত_ও_আমানত
আল্লাহ যাদের বড় জায়গায় বসান, বুঝে শুনেই বসান। এই সম্মানটা আল্লাহ নিজ হাতে তাঁকে পছন্দ করেই দেন। এত মানুষের জিম্মাদারি দিয়ে পাঠান, এটা কোনো ছোট বিষয় না। কেউ কবরে টাকা পয়সা নিয়ে যায় না। আল্লাহ যেভাবে এই দুনিয়াতে আপনাকেই পছন্দ করে ক্ষমতা, সম্মান দিয়েছেন, সেই সম্মান রক্ষা করার দায়িত্বও কিন্তু আপনাদের। কারণ এই সিংহাসনের আধিপত্য আল্লাহ সবাইকে দেন না। দায়িত্ব আল্লাহর দেওয়া আমানত। এর জবাবদিহিতা ভয়ঙ্কর, দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই আছে।
#ইলেকশনের_রাজনীতি_বদলাতে_হবে
লাখ লাখ টাকা খরচ করে শহর পোস্টার-বিলবোর্ডে ঢেকে ফেললে ভোট বাড়ে না। শহরটা নোংরা হয়। কাজ যদি সত্যি হয়, মানুষ ঘর থেকে বের করে কাঁধে তুলে নেতা বানায়। দেয়ালে পোস্টার লাগানো লাগে না। মানুষের মনে পোস্টার লেগে যায়।
#শেষ_কথা
এই শহরটা আমাদের সবার। সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার। অভিভাবকরা পথ দেখাবেন, আমরা সাথে থাকবো। দিন শেষে জনগণরাই স্বর্ণাক্ষরে নাম লিখে দেবে। পোস্টার লাগানো লাগবে না। পিছিয়ে পড়া এই জনপদকে মিলেমিশে গড়ি এক iconic Mymensingh ।।

আইকনিক একটি অরাজনৈতিক নিরপেক্ষ সামাজিক ও মানবিক সংগঠন।।
আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

13/06/2026

মৌসুমী ফলের বৃষ্টিতে মধুর কাড়াকাড়ি...
ওয় কিরে‼️ অয় কি-রে‼️
~মদু ~মদুুুুুু....😅🤣😂
্বপ্ন_গড়ি_আলো_ছড়াই

🎬 & ✍️ Shumon Fame
আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

12/06/2026

রসের মারামারি গো...
রসসের মারামারিিিি।।

iconic Mymensingh মৌসুমী ফলের ফ্রি বৃষ্টি
#স্বপ্ন_গড়ি_আলো_ছড়াই
🎬 & ✍️ Shumon Fame
আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

11/06/2026

মধু মাসের পুরা দুনিয়ার ফলের বাজারকে এক করলেও হার মানাবে অমূল্য এ- #হাসি..

~iconic মৌসুমী ফলের বৃষ্টি
্বপ্ন_গড়ি_আলো_ছড়াই
iconic Mymensingh

🎬 & ✍️ Shumon Fame
আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

11/06/2026

iconic Mymensingh স্বচ্ছতার প্রতীক! নিম্নে হিসাব দেওয়া হলো কিন্তু ঐ হাসি গুলোর হিসাব দেওয়া সম্ভব না!

আইকনিক এর পরিবারের নিজস্ব অর্থায়নে মৌসুমী ফলের বৃষ্টি।।
্বপ্ন_গড়ি_আলো_ছড়াই

হাদিয়া সহযোগিতায় কৃতজ্ঞতা:
🤝 আইকনিক কমিটি
🤝 আইকনিক যাকাত ট্রাষ্ট
🤝 হাফেজ আলিফ আহসান ভূঁইয়া ফাউন্ডেশন

আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

10/06/2026

আকাশ ভাঙা বৃষ্টি...
আর iconic Mymensingh মৌসুমী ফলের বৃষ্টির বহর নিয়ে...

পলিথিনের ছাউনির নিচে বসা ঐ ছোট ছোট মায়া ভরা মূখগুলো, এদের মধ্যে
অনেকের বাবা-মা নেই, নেই- ঠিকানা...
আজ এক ব্যাগ মৌসুমী ফলের হাসি হাতে পেয়ে, আমাদের দিকে তাকিয়ে যেভাবে আনন্দে আত্মহারায় হাসলো.. সেই হাসির দাম হয়না।
্বপ্ন_গড়ি_আলো_ছড়াই
এর মাধ্যমে ছড়িয়েছে কিছু নির্মল হাসি; ওদের মুখের হাসিটাই আমাদের গর্ব।

🎬 & ✍️ Shumon Fame
আসুন বদলে যাই বদলে দেই
‼️শোধরাতে হলে বলতে হবে‼️

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka