Aafiyah Foundation Bangladesh

Aafiyah Foundation Bangladesh

Share

‎Aafiyah Foundation Bangladesh — “For Humanity, Justice & Peace”

11/06/2026

যিনা কি...?

08/06/2026

আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা, যারা তাওবাকারী।"
— জামে তিরমিযী: ২৪৯৯, ইবনে মাজাহ: ৪২৫১

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ #আফিয়াহ

03/06/2026

ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।
-সুনানে আবু দাউদ, হাদিস নম্বর ৪০৩১

03/06/2026

আবূ মূসা আল-আশ'আরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ আদম (আঃ)-কে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যা তিনি সমগ্র পৃথিবী থেকে নিয়েছিলেন। তাই আদম সন্তান মাটির বিভিন্ন বর্ণ ও প্রকৃতি অনুসারে হয়েছে। এদের মধ্যে কেউ লাল, কেউ সাদা, কেউ কালো এবং কেউ এসবের মধ্যবর্তী বর্ণের হয়েছে। এরূপে কেউ কোমল, কেউ কঠিন এবং কেউ অসৎ এবং কেউ সৎ হয়েছে।
-সুনানে আবু দাউদ (হাদিস নম্বর ৪৬৯৩)


01/06/2026

আবূ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যখন কোন ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ফেরেশতাগণ বলেন, আমীন, এবং তোমার জন্যও অনুরূপ হবে।
-সুনানে আবু দাউদ (হাদিস নম্বর ১৫৩৪)

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ #আফিয়াহ

31/05/2026

‎"হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক।"
-(সূরা আত-তাওবা, ৯:১১৯)

#আফিয়াহ_ফাউন্ডেশন_বাংলাদেশ

30/05/2026

‎রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
‎“মানুষের মধ্যে সেই ব্যক্তিই উত্তম,
‎যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।”
‎— (সহিহুল জামে, হাদিস: ৩২৮৯)

29/05/2026

মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা আব্দুল্লাহ ইবন আমর (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করছিলেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) স্বভাবগতভাবে অশালীন ছিলেন না এবং তিনি ইচ্ছে করে অশালীন কথা বলতেন না। তিনি বলতেনঃ তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র উত্তম, সেই তোমাদের মধ্যে সর্বোত্তম।
-সহীহ বুখারীর (হাদিস নং ৬০৩৫)

27/05/2026

“আল্লাহর কাছে কখনোই কোরবানির পশুর গোশত ও রক্ত পৌঁছে না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।”
— সূরা আল-হজ্জ (২২:৩৭)

27/05/2026

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

‎আফিয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ-এর পক্ষ থেকে
দেশ ও দেশের বাইরে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ❤️
‎ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র কুরবানির ঈদ।
‎আল্লাহ তাআলা আমাদের কুরবানি, ইবাদত ও সকল নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনে শান্তি, রহমত ও বরকত দান করুন।
‎আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেই।
‎মানবতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধনে গড়ে উঠুক সুন্দর সমাজ।

‎✨ ঈদ হোক ত্যাগের, ভালোবাসার ✨
‎🌙 ঈদ মোবারক 🌙
‎— Aafiyah Foundation Bangladesh

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka