ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon

ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon

Share

This is the Official page of Dhaka Polytechnic Institute,BNCC Army Wing Platoon. Knowledge || Discipline || Unity

20/05/2026

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ জনাব মো: মোস্তাফিজুর রহমান খান স্যারের আগমনে তাঁকে স্ব হৃদয়ে বরণ করে নেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

ধন্যবাদ,
মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 20/05/2026

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ জনাব মো: মোস্তাফিজুর রহমান খান স্যারের আগমনে তাঁকে স্ব হৃদয়ে বরণ করে নেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন। নতুন অধ্যক্ষ স্যারকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ধন্যবাদ,
মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 19/05/2026

গত ২৬ শে এপ্রিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হসপিটাল কতৃক মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুনের ক্যাডেটগণ তাদের সহযোগিতা করেন। সেজন্য প্লাটুনকে সম্মাননা সরূপ ১৯শে মে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান স্যার বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হসপিটালের পক্ষ থেকে প্লাটুন কে সার্টিফিকেট প্রদান করেন এবং তা উক্ত প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও জনাব মুঃ নেজাম উদ্দিন স্যার ও ক্যাডেটগণ তা গ্রহণ করেন।

ধন্যবাদ,
মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 16/05/2026

আজ ১৬ই মে,
রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত মাসিক ফায়ারিং এ বেস্ট ফায়ারার সিলেকশন অনুষ্ঠিত হয়।
সেখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি ( সেনা শাখা) প্লাটুনের ২ জন চৌকস সিনিয়র ক্যাডেট,
🔸ক্যাডেট কর্পোরাল সাদিয়া আক্তার ঢাকা পলিটেকনিক প্লাটুন এর প্রথম লেডি বেস্ট ফায়ারার হিসাবে সিলেক্টেড হয়
এবং
🔸ক্যাডেট ল্যান্স কর্পোরাল আতিক হাসান প্যাকটিস ফায়ারিং এ অংশগ্রহণ করেন ।

মিডিয়া উইং
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএনসিসি)প্লাটুন

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 11/05/2026

১০ মে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত জব ফেয়ার ২০২৬।অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ দাউদ মিয়া এনডিসি কে গার্ড অব অনার প্রদান করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি সেনা শাখা প্লাটুন । অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ও নিরাপত্তায় কাজ করেন বিএনসিসি প্লাটুন ।

মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

11/05/2026
02/05/2026

ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণ।

রমনা রেজিমেন্টের সার্বিক তত্বাবধানে গত ২ ই মে হতে আগামী ৮ ই মে পর্যন্ত ২ ব্যাটালিয়নের আয়োজনে সাভারের বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে ব্যাটালিয়ন ক্যাম্পিং অনুষ্ঠিত হচ্ছে। উক্ত ক্যাম্পে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুনের দুইজন চৌকস ক্যাডেট, ক্যাডেট কর্পোরাল আশরাফুল হোসেন নয়ন এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল মোঃ আতিক হাসান অংশগ্রহণ করেন।

মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 01/05/2026

শুভ উদ্বোধন!!

রমনা রেজিমেন্ট কর্তৃক পরিচালিত বাংলাদেশের প্রথম বিএনসিসি
ক্যাডেটদের জন্য ব্যাগ পাইপ ব্যান্ড প্রশিক্ষণের যাত্রা শুরু।
গত ১ই মে ঢাকা কলেজে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার, পিইউও ও সম্মানিত প্রশিক্ষকগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আশরাফুল হোসেন নয়ন এবং ক্যাডেট কর্পোরাল মো: রাফিত হাসান। উক্ত প্রশিক্ষণে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন ক্যাডেট ল্যান্স কর্পোরাল ও একজন ক্যাডেট অংশগ্রহণ করেন।

মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 30/04/2026

আজ ৩০ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে রমনা রেজিমেন্ট কর্তৃক আয়োজিত সমাজে 'ইভটিজিং এর কুফল ও প্রতিকার' সচেতনায় বিএনসিসি ক্যাডেটদের নিয়ে একটি সেমিনার আয়োজিত হয়।

উক্ত সেমিনারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন হতে চৌকোষ ৫ জন ক্যাডেট ল্যান্স কর্পোরাল এবং উক্ত প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও জনাব মু: নেজাম উদ্দিন স্যার সেমিনারে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক, রমনা রেজিমেন্ট কমান্ডার, বিউবিটি উপচার্য, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ জেলার চিফ জুটিশিয়াল মাজিস্ট্রেট সহ সামরিক, বেসামরিক আরও অনেক অফিসার্স সহ আরও অনেক সিনিয়ার কর্মকর্তা সেমিনারে উপস্থিত ছিলেন।

মিডিয়া উইং,
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি প্লাটুন।

Photos from ARMY WING-Dhaka Polytechnic Institute, BNCC Platoon 's post 27/04/2026

আজ ২৭শে এপ্রিল রোজ সোমবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বিএনসিসি সেনা শাখার মিশ্র ও ব্যান্ড প্লাটুনের ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় পদোন্নতি পরিক্ষায় তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্লাটুনের সম্মানিত প্লাটুন কমান্ডার পিইউও জনাব নেজাম উদ্দিন স্যার। আর উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Plot # 77-78, Road # 9, Rupnagar
Dhaka
1216