Haq

Haq

Share

★LOVE TO TAKE THE CHALLENGE★

27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি দেশ ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আজ এক মহাসংকট ও দুঃসময়ের মাঝে আমাদের মাঝে পবিত্র ঈদ ফিরে এসেছে। গত ২১ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্মম হত্যা, অবিরাম হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন; আমাদের অগনিত কর্মী আজও কারাবন্দী। শুধু আমাদের রাজনৈতিক পরিবারই নয়, দেশের সাধারণ মানুষও আজ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর অকাল মৃত্যু, নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন-ধর্ষণ, চরম বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভেঙে পড়া অর্থনীতি দেশবাসীকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। জনগণের এই দুর্ভোগ ও বেদনায় আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।

ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও উৎসর্গের শিক্ষা দেয়। আমি বিশ্বাস করি, ত্যাগের মহিমা এই দুঃসময়ে আমাদের সবাইকে নতুন করে উজ্জীবিত করবে। শত প্রতিকূলতার মাঝেও সত্যের স্বার্থে এবং দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে ও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার প্রেরণা জোগাবে।

আসুন, সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

27/05/2026

ফিরবো আপন রাজ্যে,
শুধু সময়ের অপেক্ষা।

27/05/2026

দক্ষিনাঞ্চলের মানুষের নদীর বুকে ফেরির দীর্ঘ লাইন আর বাড়ি ফেরার আকুলতা—এটাই ছিল চিরচেনা রূপ। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের ওপর ভর করে দেশরত্ন শেখ হাসিনা বদলে দিয়েছেন চিরকালের সেই দৃশ্যপট। ঘণ্টার ক্লান্তি এখন রূপ নিয়েছে মিনিটের শান্তিতে। এবারের ঈদে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে আর দীর্ঘ অপেক্ষা নয়।
জয় বাংলা! 🇧🇩

23/05/2026

শিশু হ'ত্যার দায় নিতে হবে, শিশু হ'ত্যার বিচার হতে হবে!

22/05/2026

একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

22/05/2026

ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধে যখন পুরো জাতি বিচার দাবি করছে,
ঠিক তখনই জনগণের চোখ ঘোরাতে শুরু হয়েছে নতুন নতুন নাটক।
নাসিরুদ্দিন পাটোয়ারীর “ডিম” ইস্যু হোক কিংবা সাজানো বিভ্রান্তি—সবকিছুর লক্ষ্য একটাই:
ধর্ষকদের আড়াল করা, বিচারকে ধামাচাপা দেওয়া, আর জনগণকে বোকা বানানো।
জামাত-বিএনপির পুরোনো রাজনীতি এটাই—
অপরাধের জবাব না দিয়ে নাটক তৈরি করো,
জনগণের ক্ষোভকে অন্যদিকে ঘুরিয়ে দাও।
কিন্তু মনে রাখবেন, এই দেশের মানুষ এখন আর অন্ধ নয়।
কে ধর্ষকের পক্ষে দাঁড়ায়, আর কে বিচার চায়—জনগণ সব দেখছে, সব বুঝছে।
ধর্ষণের বিচার চাওয়া মানুষের কণ্ঠ বন্ধ করা যাবে না।
মিথ্যার “ডিম” ফুটিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না।
কারণ অন্যায়ের দেয়াল যত উঁচুই হোক,
জনগণের ঘৃণা আর প্রতিরোধ একদিন তা গুঁড়িয়ে দেবে। 🔥✊

18/05/2026

এতো কোপানো হয়েছিলো ছাত্রলীগের জিলহানকে যে তার শরীরে সেলাই ও ইনজেকশন পুশ করার জায়গা ছিল না

সীতাকুণ্ডের জিলহানের শরীরে সেলাই দেওয়ার জায়গাটুকুও রাখেনি হামলাকারীরা। অথচ এই বর্বরতার নিন্দায় একটি শব্দও খরচ করছে না বিএনপি-জামায়াত, কারণ ছাত্রলীগের ওপর হামলা মানেই যেন তাদের কাছে রাজনৈতিক ফায়দা লুটের উৎসব।

যে দলটি জিয়াউর রহমানের সেনানিবাসের কোলে জন্ম নিয়ে বাংলাদেশের রাজনীতিকে সন্ত্রাস আর দখলবাজির কারখানায় পরিণত করেছে, সেই বিএনপি আজও খুনের রাজনীতি লালন করে। তাদের একমাত্র ঠিকাদার জামায়াত, যাদের হাত রক্তে রঞ্জিত। এই জোট আবার মাথাচাড়া দিচ্ছে, তার প্রমাণ সীতাকুণ্ডের এই নৃশংস কুপিয়ে জখমের ঘটনা।

একটা প্রশ্ন রাখি, যে দলের অঙ্গসংগঠন ছাত্রদল-যুবদল ক্যাম্পাসে সন্ত্রাসের প্রতীক, তারা কি কখনো সহিংসতার বিরুদ্ধে মুখ খুলেছে? খুলবেই বা কী করে? তাদের তো অক্সিজেনই আসে এই পঁচা-গলা রাজনীতি থেকে।

16/05/2026

'আমি তোমার বাবা, আমি তোমাকে আজকে একটা কলম দিচ্ছি, তুমি এই কলমের মূল্য রাখবা!'

15/05/2026

"আওয়ামীলীগে প্রতিহিংসার রাজনীতি নাই। প্রতিহিংসার রাজনীতি ঐতিহাসিকভাবে আওয়ামীলীগ করে না।"

--- সুরঞ্জিত সেনগুপ্ত।

15/05/2026

রক্তচক্ষু, বাধা, ভয়; কিছুই থামাতে পারে না তাকে।
তিনি বারবার ফিরে আসেন এই ,মাটির টানে।

15/05/2026

"দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই।"

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka