INSAF Foundation

INSAF Foundation

Share

নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতার জন্য

17/05/2026

নারী যখন ঘরে-বাইরে নির্যাতিত!

#ইনসাফ #পরিবার #নারী

16/05/2026

ইসলামে নারীরা অধিকার বঞ্চিত নয়। বরং আমরাই তাদেরকে অধিকার বঞ্চিত করে রেখেছি।

14/05/2026
10/05/2026

বাংলাদেশে খুব কম ভাই আছেন যারা তাদের বোনকে অধিকার বুঝিয়ে দেন!

মাওলানা আব্দুল গাফফার
সহ সভাপতি
ইনসাফ ফাউন্ডেশন

#ইনসাফ_ফাউন্ডেশন

Photos from INSAF Foundation's post 29/04/2026

গত ২৭শে এপ্রিল রোজ সোমবার ইনসাফ ফাউন্ডেশন এর উদ্যোগে "শরীয়ার আলোকে নারী নির্যাতন রোধ ও নারীর ন্যায্য হোক প্রতিষ্ঠা" বিষয়ক একটি মসজিদ ভিত্তিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি মিরপুর পল্লবীর মোল্লা জামে মসজিদে রাত ৯ টায় শুরু হয়ে সাড়ে দশটা পর্যন্ত চলমান ছিল। আলহামদুলিল্লাহ উপস্থিতির সংখ্যা বেশ ভালো ছিল। শ্রোতাদের সকলেরই অনুভূতি ছিল যেন এ ধরনের আলোচনা আরো হয়।

26/04/2026

উত্তরাধিকার সম্পত্তিতে নারীর হক বুঝিয়ে দিন!

উত্তরাধিকার সম্পদ আল্লাহ তা‘আলা প্রদত্ত এক মহা নিয়ামত। পুরুষ ও নারী উভয়েরই রয়েছে এই নিয়ামত লাভের সমান হক। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন:
“পুরুষদের জন্যও সেই সম্পদে অংশ রয়েছে, যা পিতা-মাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে যায়, আর নারীদের জন্যও সেই সম্পদে অংশ রয়েছে, যা পিতা-মাতা ও নিকটতম আত্মীয়বর্গ রেখে যায়, চাই সে (পরিত্যক্ত) সম্পদ কম হোক বা বেশী। এ অংশ (আল্লাহর তরফ থেকে) নির্ধারিত। - সূরা নিসা: ০৭।
ইসলামের উত্তরাধিকার আইন অত্যন্ত ন্যায়সংগত, পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ। এর সুষম বণ্টন আর্থসামাজিক জীবনে শান্তি-শৃঙ্খলা রক্ষা করে। আর অসম বণ্টন নানারকম ক্ষতি, বিশৃঙ্খলা ও অশান্তির জন্ম দেয়। এই বণ্টননীতি আল্লাহ তা‘আলার পক্ষ থেকে এবং এটি অবশ্যপালনীয় এক বিধান। এতে সংযোজন কিংবা বিয়োজনের সুযোগ নেই। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন:
“যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে এবং তার (স্থিরীকৃত) সীমা লংঘন করবে, তিনি তাকে দাখিল করবেন জাহান্নামে।” - সূরা নিসা: ১৪।
বর্তমান সমাজে নারীকে উত্তরাধিকার সম্পদ প্রদানে রয়েছে বেদনাদায়ক অবহেলা। তাদেরকে এই হক থেকে বঞ্চিত করার জন্য রয়েছে নানা রকম কুসংস্কার ও কৌশল।

উত্তরাধিকার সম্পত্তিতে কন্যা ও বোনের অংশ প্রদানে সমাজের অসংগতি ও আমাদের আহ্বান:

👉 স্বামীর ঘরে চলে গেলে উত্তরাধিকার সম্পত্তিতে বোনের হক শেষ হয়ে যায় না।
👉 বোনের বিয়েতে খরচ করার কারণে উত্তরাধিকার সম্পত্তিতে বোনের হক মাফ হয় না।
👉 মেয়েরাও ভিটে-বাড়িতে অংশ পায়। তাদেরকে এই অংশ থেকে বঞ্চিত করা অন্যায়।
👉 রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে মিরাস নির্ধারিত হয়। অতএব পুত্রসন্তান পিতা-মাতাকে দেখে রাখবে এই যুক্তিতে কন্যাসন্তানকে সম্পদ না দেওয়া জুলুম।
👉 “মেয়েদের জন্য বাবার বাড়ীর সম্পত্তি অকল্যাণকর”। এটি একটি কুসংস্কার, যার কোন শরয়ী ভিত্তি নেই।
👉 রক্তের সম্পর্ক বজায় রাখা ফরজ। অতএব “সম্পর্ক আর থাকবে না” এই ভয় দেখিয়ে বোনকে সম্পদ থেকে বঞ্চিত করা সম্পদ আত্মসাতের শামিল।
👉 পিতা-মাতার সম্পত্তিতে পুত্র-কন্যা উভয়েরই হক রয়েছে। সম্পদ অন্যের বাড়ীতে চলে যাবে এই আশংকায় কন্যাকে সম্পদ থেকে বঞ্চিত করা জুলুম।

কন্যা বা বোনকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করা:
১. সম্পদ আত্মসাতের সমতুল্য।
২. আল্লাহ তা‘আলার স্পষ্ট আদেশের লঙ্ঘন।
৩. নারীর প্রতি অর্থনৈতিক জুলুম।
৪. বান্দার হক নষ্ট করা হয়, যা নির্যাতিত ব্যক্তি মাফ না করলে মাফ হয় না।
৫. জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ।

শরীয়ত প্রদত্ত ন্যায্য হক প্রদানেই রয়েছে নারীর প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা।

21/04/2026

কুরআন সুন্নাহর আলোকে নারী নির্যাতন রোধ ও নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করছে ইনসাফ ফাউন্ডেশন।

তারিখঃ ২৭ এপ্রিল, সোমবার
সময়ঃ বাদ ইশা
স্থানঃ বায়তুল জান্নাত মোল্লা কেন্দ্রীয় জামে মসজিদ, সুজাতনগর, পল্লবী, মিরপুর-১২, ঢাকা-১২১৬ (প্রিন্স বাজারের পেছনে)

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Near Bus Stand
Dhaka
1216