PWD Connect

PWD Connect

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PWD Connect, Government Organization, Public Works Department (PWD), Purta Bhaban, Segunbagicha, Dhaka.

Photos from PWD Connect 's post 18/05/2026

টাঙ্গাইল জেলার চলমান বিভিন্ন প্রকল্প কাজের গতিশীলতা বজায় রাখতে এবং কাজের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করতে দিনব্যাপী এক বিশেষ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছেন গণপূর্ত অধিদপ্তরের মাননীয় প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।
এছাড়াও জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স পরিদর্শন ও গণপূর্ত সার্কেল ও বিভাগ অফিস কর্মকর্তা/ কর্মচারীদেরকে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উন্নয়নকে আরও বেগবান ও টেকসই করতে এক অনন্য ভূমিকা রেখে চলছে দিকনির্দেশনা প্রদান গণপূর্ত অধিদপ্তরের মাননীয় প্রধান প্রকৌশলী।

Photos from PWD Connect 's post 09/05/2026

৮ মে ২০২৬ তারিখে পিরোজপুর জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বজায় রাখতে ও কাজের গুণগত মান নিশ্চিত করতে দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেছেন গণপূর্ত অধিদপ্তরের মাননীয় প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার নির্দেশনা প্রদান।
পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মানের বিষয়ে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের আধুনিক ও টেকসই অবকাঠামো নির্মাণে আন্তরিক হওয়ার আহ্বান জানান। সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় পিরোজপুর জেলার ‎​ নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনসহ চলমান বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণশৈলী ও গুণগত মান যাচাই এবং প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Photos from PWD Connect 's post 05/05/2026

আজ অনুষ্ঠিত 'জেলাপ্রশাসক সম্মেলন ২০২৬'-এর দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জেলা ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধিবেশনে গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত থেকে অধিদপ্তরের আওতাধীন দেশজুড়ে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোকপাত করেন।

Photos from PWD Connect 's post 29/04/2026

গত ২৮/০৪/২০২৬ তারিখে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঢাকা গণপূর্ত সার্কেল-৫-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সার্কেলের শুভ সূচনা করেন গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী।
উদ্বোধনকালে প্রধান প্রকৌশলী মহোদয় অধিদপ্তরের কাজের গুণমান বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এই সার্কেল ঢাকা অঞ্চলের গণপূর্ত কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবে।

Photos from PWD Connect 's post 27/04/2026

আজ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের উন্নত চিকিৎসার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দুপুরে শহরের চাঁচড়া এলাকার হরিণার বিলে এই হাসপাতালের ভিত্তিফলক উন্মোচন করেন। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিদের সামনে প্রকল্পের মাস্টার প্ল্যান এবং কারিগরি দিকগুলো উপস্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশজুড়ে দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন, যার ৮০ শতাংশই হবেন নারী।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রকল্পটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে বাস্তবায়ন করছে।

Bangladesh Nationalist Party-BNP 25/04/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২৫ এপ্রিল, ২০২৬) রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম (BIAM) ফাউন্ডেশন পরিদর্শন করেন এবং সেখানে প্রতিষ্ঠানের নবনির্মিত প্রশিক্ষণ ও ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং সচিবগণের পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের (PWD) প্রধান প্রকৌশলীও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী মেধাভিত্তিক প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এই বিশেষ প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট থাকায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে উন্নয়ন কাজের অগ্রগতি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

Bangladesh Nationalist Party-BNP 36 likes. "বিয়াম ফাউন্ডেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন | তারেক রহমান | 25 Apr 2026"

Photos from PWD Connect 's post 05/04/2026

গত ৩ এপ্রিল, ২০২৬ তারিখে গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী কুমিল্লা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ও দপ্তর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা পরিষদ অডিটোরিয়াম এবং উপজেলা পরিষদ কমপ্লেক্স সরেজমিনে দেখেন। পরবর্তীতে তিনি নির্মাণাধীন কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং কুমিল্লা গণপূর্ত অফিস ভবন পরিদর্শন করেন।
প্রধান প্রকৌশলী মহোদয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের অবশিষ্ট কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান (Quality) বজায় রেখে দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীবৃন্দ, উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদারগণ।
#গণপূর্ত_অধিদপ্তর

Photos from PWD Connect 's post 29/03/2026

জনগণের সেবা আর দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গণপূর্ত অধিদপ্তরের প্রতিটি সদস্য আজ অঙ্গীকারবদ্ধ। এমনকি ছুটির দিনেও অধিদপ্তরের প্রধান কার্যালয়ে চলল কর্মযজ্ঞ।
অদ্য প্রধান কার্যালয়ে প্রধান প্রকৌশলী জনাব মো: খালেকুজ্জামান চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান প্রকৌশলী মহোদয় চলমান সকল প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি কাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। কোনো অযুহাত নয়, বরং দেশপ্রেম আর নিষ্ঠার সাথে প্রতিটি ইট-পাথর গেঁথে তোলাই আমাদের লক্ষ্য।
গণপূর্ত অধিদপ্তরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যাতে উন্নয়নের এই অগ্রযাত্রা হয় আরও গতিশীল ও টেকসই। আমরা গড়ছি আগামী দিনের আধুনিক বাংলাদেশ। 🏗️✨
#দেশগড়ারকারিগর #গণপূর্তঅধিদপ্তর

28/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘জাতীয় প্যারেড’ বর্ণাঢ্য ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিগত কয়েকদিনের দুর্যোগপূর্ণ ও ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠানস্থলকে সম্পূর্ণ প্রস্তুত করতে নিরলস পরিশ্রম করেছে গণপূর্ত অধিদপ্তরের (PWD) কর্মঠ টিম। প্রতিকূল পরিস্থিতির মাঝেও তাদের এই পেশাদারিত্ব এবং সাহসিকতা জাতীয় এই আয়োজনের সফলতাকে নিশ্চিত করেছে।
অনুষ্ঠানস্থলে সশরীরে উপস্থিত থেকে প্রস্তুতির তদারকি করেন গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী। সফল আয়োজন শেষে তিনি প্রতিটি টিম মেম্বারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও নিবেদনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Public Works Department (PWD), Purta Bhaban, Segunbagicha
Dhaka