মধুখালী সার্কেল, ফরিদপুর

মধুখালী সার্কেল, ফরিদপুর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মধুখালী সার্কেল, ফরিদপুর, Government Organization, Madhukhali, Faridpur.

13/03/2026

ফরিদপুর জেলা পুলিশের একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ সদস্য এএসআই(সঃ) মোঃ রাশেদ আলী- এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের গভীর শোক।

[১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ]

ফরিদপুর পুলিশ লাইনস্-এ কর্মরত এএসআই(সঃ) মোঃ রাশেদ আলী, ০৭ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে অগ্নাশয় প্রদাহজনিত সমস্যার কারণে পুলিশ হাসপাতাল, ফরিদপুর থেকে রেফার্ড হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ০৯ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে কেন্দ্রিয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শে উক্ত হাসপাতালে ভর্তি করানো হয়। উক্ত হাসপাতালে তার শারীরিক অবস্থার পুনরায় অবনতি হলে তাকে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রাখা হয়।

পরবর্তীতে আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬ খ্রিঃ) সকাল ০৯.১৪ ঘটিকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ শুক্রবার বাদ জুমা ০২.৩০ ঘটিকায় ফরিদপুর পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। জানাজায় জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে এএসআই(সঃ) মোঃ রাশেদ আলী- এর অকাল মৃত্যুতে পুলিশ সুপার মহোদয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর এই অপ্রত্যাশিত প্রয়াণে ফরিদপুর জেলা পুলিশ পরিবার গভীরভাবে মর্মাহত।

[মিডিয়া অ্যান্ড পিআর, ফরিদপুর]

Photos from জেলা পুলিশ, ফরিদপুর's post 13/03/2026
Want your business to be the top-listed Government Service in Faridpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Madhukhali
Faridpur
7850