XP Weather

XP Weather

Share

We make weather forecast on weather now, weather today, weather tomorrow, weather report, local weather and etc.

XP Weather মানেই সঠিক, তাৎক্ষণিক, এবং নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট! দিন ও রাতের তাপমাত্রা, ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের তথ্য নিয়ে থাকুন সদা প্রস্তুত, নিন সঠিক সিদ্ধান্ত। ফলো করুন, শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবীকেও। #WeatherUpdate #XPWeather #BangladeshWeather Xp Weather হলো একটি আবহাওয়া পূর্বাভাস প্রদানকারী সংস্থা। যারা আজকের খবর বা আজকের আবহাওয়া ও আজকের আবহাওয়ার খবর, আজকের দিনের আবহাওয়া, আজকের আবহ

13/06/2026

বর্ষা প্রবেশের পূর্ব ও প্রবেশ মুহূর্তে দেশে বৃষ্টিপাত অব্যাহত ছিল, কিন্তু গত ২/১ দিন ধরে দেশে বৃষ্টিপাত হ্রাস পাওয়ার কারণ মৌসুমী অক্ষরেখা দুর্বল ও পূর্ব ভারতে অবস্থান, তবে সামনে থেকে আবার মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে।

10/06/2026

*মৌসুমি বায়ুর আরও অগ্রযাত্রা, বৃষ্টির সম্ভাবনা বাড়ছে!*

বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হয়েছে এবং বর্তমানে বরিশাল বিভাগের বেশকিছু অংশ, ঢাকা বিভাগের কয়েকটি এলাকা, ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ অঞ্চল ও রংপুর বিভাগের কিছু অংশে এর প্রভাব বিস্তার করেছে।

বর্তমান সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা বিভাগের কিছু অংশ, পুরো বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা, সমগ্র ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের আরও বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমি বায়ুর অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও মিয়ানমার ও উত্তর ভারতের উপরস্থিত উচ্চস্তরের ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশ অতিক্রমকারী ট্রফ দেশের উপর আর্দ্রতাসমৃদ্ধ বায়ুপ্রবাহকে আরও সক্রিয় করে তুলছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

🌦️ সম্ভাব্য প্রভাব:
✅ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি
✅ আকাশ অধিকাংশ সময় আংশিক থেকে মেঘলা থাকতে পারে
✅ দক্ষিণ ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার সক্রিয়তা বাড়তে পারে
✅ গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা

📌 বর্ষার অগ্রগতি, বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সর্বশেষ আবহাওয়া বিশ্লেষণ জানতে XP Weather-এর সাথেই থাকুন।

**XP Weather**
*নির্ভুল বিশ্লেষণ, সময়োপযোগী সতর্কতা* 🌦️

08/06/2026

⚠️ বঙ্গোপসাগরে সক্রিয় মেঘমালা, উপকূলে বাড়ছে বৃষ্টি!

📡 *XP Weather Ltd | রিয়েল-টাইম রাডার আপডেট*
🗓️ ০৮ জুন ২০২৬ | 🕓 বিকাল ৪:০০টা (BST)

বাংলাদেশের দক্ষিণ উপকূল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশে বর্তমানে সক্রিয় বজ্রমেঘের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, পার্বত্য অঞ্চল এবং উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিবাহী মেঘমালা সক্রিয় রয়েছে।

🌩️ **রাডার বিশ্লেষণে যা দেখা যাচ্ছে:**
🔸 দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী কনভেকটিভ মেঘমালার উপস্থিতি
🔸 কক্সবাজার উপকূল ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা
🔸 সিলেট সীমান্তবর্তী এলাকায় বিচ্ছিন্ন শক্তিশালী বজ্রমেঘ
🔸 উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া ও স্বল্প সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

⚠️ **সতর্কতা:**
উপকূলীয় ও নদীবন্দর এলাকায় অবস্থানকারীদের স্থানীয় আবহাওয়া পরিস্থিতির প্রতি নজর রাখার অনুরোধ করা হচ্ছে। বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করাই নিরাপদ।

📍এই মুহূর্তে কোনো সংগঠিত ঘূর্ণিঝড় বা নিম্নচাপের উপস্থিতি নেই, তবে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

📸 রাডার: চট্টগ্রাম ডপলার রাডার
📡 বিশ্লেষণ: XP Weather Ltd

08/06/2026

🚨 **এক রাতেই ১১৮ মিমি বৃষ্টি! সতর্কতা জারি? 🌧️**

গত ২৪ ঘণ্টায় মূলত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

🔴 **অতি ভারী বৃষ্টিপাত**
📍 সুনামগঞ্জ — ১১৮ মিমি
📍 লালাখাল — ১০৬ মিমি
📍 ছাতক — ৮৮ মিমি

🟠 **ভারী বৃষ্টিপাত**
📍জগলং — ৬৭ মিমি
📍 জকিগঞ্জ — ৬৬ মিমি
📍 শ্রীমঙ্গল — ৫৭ মিমি
📍 শেওলা — ৫৬ মিমি
📍 লাতু — ৫২ মিমি
📍 সিলেট — ৫১ মিমি
📍 লরেরঘর — ৫০ মিমি
📍 কানাইঘাট — ৪৮ মিমি
📍 পঞ্চগড় — ৪৮ মিমি
📍 খুলনা — ৪৮ মিমি

এছাড়া দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে আবার বেশকিছু স্থানে খুবই কম ছিল, কোথাও কোথাও একেবারেই বৃষ্টি হয়নি।

🌧️ উত্তর-পূর্বাঞ্চলে চলমান বৃষ্টিপাতের কারণে স্থানীয়ভাবে জলাবদ্ধতা, পাহাড়ি ঢল এবং ছোট নদী-খালগুলোর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মূলত সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

📌 আপনার এলাকায় গত ২৪ ঘণ্টায় কেমন বৃষ্টি হয়েছে?

জেলার নাম লিখে কমেন্ট করুন👇

08/06/2026

🌧️ **মৌসুমী বায়ুর দারুণ অগ্রগতি!**

বাংলাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি আরও জোরালো হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগের পুরো অঞ্চল, সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং বরিশাল বিভাগের কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে।

📌 আগামী ২-৩ দিনের মধ্যে:
✔️ সিলেট বিভাগের বাকি অংশ
✔️ বরিশাল বিভাগের আরও বিস্তীর্ণ এলাকা
✔️ খুলনা বিভাগের কিছু অংশ
✔️ ঢাকা বিভাগের কিছু স্থানে

মৌসুমী বায়ু পৌঁছানোর অনুকূল পরিবেশ বজায় রয়েছে।

একইসাথে বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত এবং সংশ্লিষ্ট ট্রাফের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

🌦️ আপনার এলাকায় কি এখনো বর্ষার আমেজ শুরু হয়েছে? নাকি এখনও অপেক্ষা করছেন প্রথম ভারী বৃষ্টির জন্য? নাকি গরমে অতিষ্ঠ?

জেলার নাম কমেন্টে জানিয়ে দিন। 👇

07/06/2026

🚨 রাজধানী সহ দেশের উত্তরাঞ্চলে ভূমিকম্প অনুভূত!

আজ রাত ১১:৩৬ মিনিটে ভুটানে ৫.৬ মাত্রার একটি মাঝারি শক্তির ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকা ও উত্তরাঞ্চলে অনুভূত হয়েছে।

📍 উৎপত্তিস্থল: ভুটান
📊 মাত্রা: ৫.৬ মাগনিটিউড
📏 গভীরতা: ১০ কিমি
🕒 সময়: রাত ১১:৩৬ (স্থানীয় সময়)

প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার এলাকায় কি কম্পন অনুভূত হয়েছে? জেলা বা এলাকার নাম কমেন্টে জানান। 👇

07/06/2026

না আসতে চেয়েও আসলো বর্ষা! তাহলে কি অতি বৃষ্টি?

আটকে থাকা বর্ষা আজ হুট করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি এবং সেইসাথে সিলেট বিভাগের পূর্ব অংশ দিয়ে দেশে পদার্পণ করে। ফলে গভীর রাত থেকেই দেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় স্থানগুলোতে ও সিলেট বিভাগের সিলেট সহ পূর্ব অংশে বৃষ্টিপাত বৃদ্ধি পায়।

এই বৃষ্টিপাতের মধ্য দিয়ে মূলত চট্টগ্রাম বিভাগের বিগত বেশ কিছুদিন যাবত কাটানো অসহ্যকর গরম খানিক কিছুটা হ্রাস পেয়েছে। আগামী দিনগুলোতেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টিমুক্ত সময়গুলোতে ভ্যাপসা গরম অনুব্রত হতে পারে।

তাছাড়া পরিবেশ অনুকূল রয়েছে, আগামী ২-৩ দিনে বর্ষা সিলেটের অধিকাংশ, চট্টগ্রাম বিভাগের আরো কিছু, দেশের পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে বর্ষা প্রবেশ করতে পারে।

এইদিকে বর্ষা প্রবেশের আগ মুহূর্ত এবং বর্ষা প্রবেশের পর থেকে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং পাবে! বর্তমানে দেশের চট্টগ্রাম বিভাগ সহ উপকূলীয় স্থানগুলোতে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে! তাছাড়া আজকে দিনের পরবর্তী সময়ে দেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দক্ষিণ, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সহ আশেপাশের বেশকিছু স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তাছাড়া আগামীকাল বা পরশু থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরো বৃদ্ধি পেতে পারে। যা সময়ের সাথে সাথে প্রসারিত হওয়া সম্ভাবনা রয়েছে।

-- ধন্যবাদ (অভিজ্ঞ আবহাওয়া সংস্থা - XP Weather )

07/06/2026

🌧️ চট্টগ্রাম ও সিলেট বিভাগ দিয়ে দেশে বর্ষার অগ্রগতি!

আজ (০৭ জুন ২০২৬) সকাল ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের একটি বড় অংশে অগ্রসর হয়েছে।

বর্তমানে টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক হয়ে সিলেট বিভাগের পূর্বাঞ্চল, বিশেষ করে কানাইঘাট এবং জকিগঞ্জ অতিক্রম করে উত্তর-পূর্ব ভারতের নাগাও অঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাব বিস্তার করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে—

🔹 মাদারীপুর — ১০৫ মিমি
🔹 বান্দরবান — ৮১ মিমি
🔹 যশোর — ৫৭ মিমি
🔹 ভোলা — ৫৫ মিমি
🔹 চট্টগ্রাম — ৫৫ মিমি
🔹 সিলেট — ৫৫ মিমি
🔹 টাঙ্গাইল — ৫৫ মিমি
🔹 কক্সবাজার — ৫১ মিমি

মৌসুমি বায়ুর এই অগ্রগতির ফলে মূলত আগামী কয়েক দিনে দেশের আরও বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

☔ বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগে এবং পার্বত্য এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

📌 XP Weather পর্যবেক্ষণ অনুযায়ী, বর্ষা এখন দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অংশে সুপ্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ অঞ্চলের দিকে বিস্তার লাভ করছে।

আপনার এলাকায় গত ২৪ ঘণ্টায় কতটুকু বৃষ্টি হয়েছে? কমেন্টে জেলার নাম লিখে জানান।

07/06/2026

🌧️ অবশেষে চট্টগ্রাম দিয়ে দেশে বর্ষার সূচনা!

আজ ০৭ জুন ২০২৫ তারিখে চট্টগ্রাম বিভাগ, বিশেষ করে চট্টগ্রাম ও এর দক্ষিণাঞ্চল দিয়ে মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে।

এর প্রভাবে আজ গভীর রাত থেকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, বান্দরবানসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। স্যাটেলাইট ও রাডার চিত্র, বায়ুপ্রবাহের বিশ্লেষণ এবং চলমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আর্দ্র মৌসুমি বায়ু এখন এই অঞ্চলে সক্রিয় রয়েছে।

বর্তমানে বর্ষার প্রভাব প্রধানত চট্টগ্রাম বিভাগের ওপর কেন্দ্রীভূত থাকলেও আগামী কয়েক দিনে এটি দেশের আরও উত্তর এবং পশ্চিমাঞ্চলের দিকে ধীরে ধীরে বিস্তার লাভ করতে পারে।

☔ **আগামী ২৪–৭২ ঘণ্টায় সম্ভাবনা**
• দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
• কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
• বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
• পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হলে অস্থানীয়ভাবে নিম্নাঞ্চল প্লাবিত ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

📌 **XP Weather পর্যবেক্ষণ**
আজকের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী বলা যায়, চট্টগ্রাম ও এর দক্ষিণাঞ্চল দিয়েই দেশের বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আগামী কয়েক দিনে বর্ষার বিস্তার এবং বৃষ্টিপাতের প্রবণতার ওপর আমাদের নজর থাকবে।

আপনার এলাকায় আজকের আবহাওয়া কেমন?

জেলার নাম ও বর্তমান অবস্থা কমেন্টে জানাতে পারেন। ⬇️

06/06/2026

🌧️ **মনসুন কি ক্যালেন্ডার দেখে আসে?
কাল বর্ষা প্রবেশ করবে চট্টগ্রাম বিভাগে**

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আজ (০৬ জুন ২০২৬ চট্টগ্রাম দিয়ে মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের আপডেট দিয়েছে। তবে আবহাওয়ার বাস্তব চিত্র, বায়ুপ্রবাহের বিন্যাস এবং ট্রাজেক্টরি বিশ্লেষণ বলছে—**চট্টগ্রামে আজ নয়, বরং আগামীকাল (০৭ জুন) বর্ষা প্রবেশের সম্ভাবনাই বেশি।**

🔍 **কেন আমরা এমনটা বলছি?**

✅ ১. ৮৫০ hPa স্তরে মনসুন প্রবাহ এখনও দুর্বল:
আজকের বিশ্লেষণে দেখা যাচ্ছে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী অঞ্চলে মৌসুমি বায়ুর স্বাভাবিক দক্ষিণ-পশ্চিমী বায়ু প্রবাহ এখনও সুপ্রতিষ্ঠিত নয়। বরং এলাকাটিতে দুর্বল বায়ুপ্রবাহ ও একটি ক্ষুদ্র এন্টি-সাইক্লোনিক বৈশিষ্ট্য বিদ্যমান, যা বর্ষা অনসেটের জন্য অনুকূল নয়।

✅ ২. ব্যাকওয়ার্ড ট্রাজেক্টরি বিশ্লেষণে শুষ্ক বায়ুর প্রভাব:
আজকের ট্রাজেক্টরি বিশ্লেষণে স্পষ্ট দেখা যাচ্ছে চট্টগ্রামের নিম্নস্তরের বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে এসেছে। অর্থাৎ বায়ুর উৎস স্থলভাগ ও তুলনামূলক শুষ্ক অঞ্চল, মূলত বঙ্গোপসাগর নয়। মৌসুমি বায়ু অনসেটের অন্যতম শর্ত হলো সমুদ্র উৎসের আর্দ্র দক্ষিণ-পশ্চিমী বা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব বায়ুর আধিপত্য।

✅ ৩. আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে:
তাছাড়া আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের মাইজদী কোর্টে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া চট্টগ্রাম শহরে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়! অর্থাৎ বর্ষার পরিবর্তে সেখানে তাপপ্রবাহ চলছে! যেটা আমাদের মতে বর্ষার প্রবেশ আজকে ছিল না।

✅ ৩. আগামীকাল পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে বদলাবে:
আগামী ০৭ জুনের ট্রাজেক্টরি বিশ্লেষণে দেখা যাচ্ছে মূলত চট্টগ্রামের বায়ুপ্রবাহ দক্ষিণ-পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরীয় আর্দ্রতা বহন করে আসবে। এটিই মৌসুমি বায়ুর প্রকৃত স্বাক্ষর এবং বর্ষা প্রবেশের জন্য অনেক বেশি অনুকূল পরিবেশ।

📌 **আমাদের মূল্যায়ন**

আজকের দিনে শুধু ক্যালেন্ডারের তারিখ দেখে বর্ষা ঘোষণা করা গেলেও, প্রকৃতি কিন্তু এখনও পুরোপুরি সেই ঘোষণা সমর্থন করছে না।

এক কথায় বলতে গেলে—

> "বর্ষার নামফলক হয়তো আজ টাঙানো হয়েছে, কিন্তু বর্ষার গাড়ি চট্টগ্রামে পৌঁছাতে আরও কয়েক ঘণ্টা বাকি।"

🌦️ **Xp Weather Analysis BD-এর পর্যবেক্ষণ:**

🔴 **০৬ জুন:** বর্ষা অনসেটের পক্ষে পর্যাপ্ত প্রমাণ দুর্বল।

🟢 **০৭ জুন:** দক্ষিণ-পশ্চিমী আর্দ্র মৌসুমি বায়ু প্রবাহ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি, ফলে কাল চট্টগ্রামে বর্ষা প্রবেশের সম্ভাবনাও বেশি।

📊 আবহাওয়া বিজ্ঞানে ঘোষণার চেয়ে মূল গুরুত্বপূর্ণ হলো বায়ুমণ্ডলের বাস্তব আচরণ। তাই আমরা তথ্য, বিশ্লেষণ ও পর্যবেক্ষণের ভিত্তিতেই আমাদের মূল্যায়ন প্রকাশ করছি।

আপনার মতামত কী? চট্টগ্রামে বর্ষা কি আজই প্রবেশ করেছে, নাকি প্রকৃত অনসেটের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত?

👇 মন্তব্যে জানান।

***নোট: ছবিতে ৫ তারিখের পরিবর্তন ৬ আর ৬ এর পরিবর্তে ৭ হবে! এই ভুলের জন্য আমরা দুঃখিত!***

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Gazipur
1740