জেলা প্রশাসন, গাজীপুর

জেলা প্রশাসন, গাজীপুর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেলা প্রশাসন, গাজীপুর, Government Organization, Bhawal Rajbari, Joydebpur, Gazipur.

Photos from Monju Media's post 11/06/2026

THANKS to UNO Kapasia.

10/06/2026
09/06/2026

ছোট্ট শিশুদের সাথে খুঁনসুটি আর নির্মল আনন্দে ভাসলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। #গাজীপুর #জেলাপ্রশাসন #শিশুদেরহাসি

Photos from জেলা প্রশাসন, গাজীপুর's post 08/06/2026

"নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার রোধে ব্যাপক প্রচারের বিকল্প নেই " - গাজীপুরের জেলা প্রশাসক।

​গাজীপুর | ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার ভাওয়াল সম্মেলন কক্ষে 'District Level Sensitization Workshop with Stakeholders to Combat Human Trafficking and People Smuggling ' শীর্ষক গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, গাজীপুর এবং উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’ যৌথভাবে এই সভার আয়োজন করে।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নুরুল করিম ভূঁইয়া বলেন—​"নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং মানব পাচার রোধে ব্যাপক প্রচার-প্রচারণার কোনো বিকল্প নেই। অভিবাসন প্রক্রিয়ায় দালালের খপ্পর থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে। আমরা নিজেরা সচেতন হব এবং আমাদের চারপাশের মানুষকেও সচেতন করব। " তিনি এই বার্তাটি প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

​সভায় বক্তারা নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশ গমন, অভিবাসনকালীন ঝুঁকি হ্রাস, প্রতারণা থেকে বাঁচার উপায় এবং মানব পাচার প্রতিরোধে নানাবিধ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দালালের দৌরাত্ম্য রুখতে তৃণমূল পর্যায়ে নিবিড় সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর এসময় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জনাব তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), গাজীপুর এর সভাপতিত্বে ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, গাজীপুর এবং সিভিল সার্জন গাজীপুর ডা: মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্র্যাক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন অংশীজন (স্টেকহোল্ডার) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে যার যার অবস্থান থেকে মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সৌজন্যে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর।

#গাজীপুর_জেলা_প্রশাসন

​ #নিরাপদ_অভিবাসন
​ #মানব_পাচার_রোধ_করুন

#জনসচেতনতা

Photos from জেলা প্রশাসন, গাজীপুর's post 07/06/2026

গাজীপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী 'Facts for Life' কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ।

​গাজীপুর | ০৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ

গাজীপুর জেলায় কর্মরত টেলিভিশন ও মাল্টিমিডিয়ার গণমাধ্যম কর্মীদের নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ​জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMCO), ঢাকা-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, গাজীপুর এর সহযোগিতায় ভাওয়াল সম্মেলন কক্ষে গত ০৫ জুন থেকে ০৭ জুন ২০২৬ খ্রি. পর্যন্ত 'Workshop on Facts for Life with Field Practice' শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​আজ ০৭ জুন ২০২৬ খ্রি. দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সঠিক তথ্য সমাজে ইতিবাচক ধারণা সৃষ্টি করে, আর ভুল বা বিভ্রান্তিকর তথ্য নেতিবাচক প্রভাব ফেলে। তথ্য বিভ্রাট এড়াতে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং প্রয়োজনে তথ্য সংরক্ষণের মাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য উপস্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​তিন দিনব্যাপী এই কর্মশালায় শিশু অধিকার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নারী উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বিষয়ক তথ্যভিত্তিক সংবাদ ও প্রতিবেদন তৈরির বিভিন্ন আধুনিক কৌশল এবং মাঠপর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের (Field Practice) নানা দিক তুলে ধরা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে সঠিক উপায়ে পৌঁছে দিতে এবং মাঠপর্যায়ের দায়িত্বপালনে গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।​সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মোঃ মারুফ নাওয়াজ এবং সহকারী পরিচালক মকবুল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকারসহ জেলা প্রশাসন ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী গাজীপুর জেলার বিভিন্ন টেলিভিশন ও মাল্টিমিডিয়ার ২০ জন সাংবাদিক প্রতিনিধির মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

​ #গাজীপুর #জেলা_প্রশাসন_গাজীপুর #জাতীয়_গণমাধ্যম_ইনস্টিটিউট

Want your business to be the top-listed Government Service in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Bhawal Rajbari, Joydebpur
Gazipur
1700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00